যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

" বস্তুত বিদ্রোহী ও উদ্ধত স্বভাবের মানুষকে রসূল (স.) এভাবেই পাকড়াও করতেন। এহেন উদারতা, সরলতা ও নমতা দ্বারা এবং এরূপ উদ্বুদ্ধকারী আচরণ দ্বারা তার চিকিৎসা করতেন । তীর সম জীবন জুড়ে এ ধরনের ভূরিভূরি উদাহরণ বিদ্যমান । এটাই সেই ‘সহজতম পথের যাত্রাকে সহজ করে দেয়ার’ খোদায়ী ওয়াদা ও শুভ সংবাদের বাস্তব উদাহরণ । আল্লাহ তায়ালা শুধু ওয়াদা করেই ক্ষান্ত থাকেননি, কার্যত রসূল (স.)-এর জীবনে তার দাওয়াতে ও সকল কাজে এর প্রতিফলন ঘটানোর ক্ষমতা দিয়েছেন। এই সর্বজনপ্রিয়, উদার ও মহানুভব ব্যক্তিত্বের জন্য সহজতম পথে চলাকে সহজ করে দেয়া হয়েছিলো শুধু এ জন্য যে, তিনি যেন সমগ্র মানব জাতির কাছে এই দাওয়াত পেশ করতে পারেন। এতে করে মানবজাতির স্বভাব-চরিত্র এই দাওয়াতের স্বভাব-প্রকৃতির নমুনা অনুসারে এবং মানব জাতির বাস্তবতা এই দাওয়াত তথা এই দ্বীনের বাস্তব নমুনা অনুসারে তৈরি হবে। এভাবে তার সেই সুমহান ব্যক্তিত্ব, তার বহন করা এই বিরাট দায়িত্‌ পালনের জন্যে যথেষ্ঠ সহায়ক, আর এই ব্যক্তিত্ব যে কোনো মানুষকে মুগ্ধ করার জন্যে যথেষ্ট, চাই সে যতোই কঠিন হৃদয়ের মানুষ হোক না কেন। আল্লাহর তাওফীক দান ও সহজকরণের ফলেই এরূপ হওয়া সম্ভব । কেননা, রেসালাতের দায়িত্ব এই সহজীকরনের ফলে কঠিন বোঝা থেকে একটা প্রিয় কাজে, একটা চমৎকার সুন্দর শারীরিক ও মানসিক কসরত এবং একটা আনন্দময় অনুভূতিতে রূপান্তরিত হ্‌য়। রসূল (স.)-এর গুণ বৈশিষ্ট এবং তিনি যে দায়িত্ব সম্পন্ন করতে এসেছেন তার গুণ বৈশিষ্ট বর্ণনা প্রসংগে কোরআনে বলা হয়েছে, ‘আমি তোমাকে বিশ্ব জগতের জন্য করুণাস্বরূপ বানিয়ে পাঠিয়েছি’ (সূরা আম্বিয়া ১০৭) আরো বলা হচ্ছে- ‘যারা অনুসরণ করে সেই নিরক্ষর নবীর, যার বিবরণ তারা তাওরাতে ও ইনজীলে লিখিতভাবে পায় যে, তিনি তাদেরকে সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজ থেকে বিরত রাখেন, পবিত্র জিনিসগুলোকে তাদের জন্য হালাল করেন, অপবিত্র জিনিসগুলোকে নিষিদ্ধ করেন এবং তাদের ওপর আরোপিত কড়াকড়ি ও বিধিনিষেধ রহিত করেন।' (সূরা আ'রাফ ১০৭) রসূল (স.) মানব জাতির জন্য করুণা তথা ত্রাণকর্তা স্বরূপ এসেছেন, নিজেরা নিজেদের ওপর বাড়াবাড়ি করার কারণে তাদের ওপর যে সব কড়াকড়ি আরোপিত হয়েছিলো, তা তাদের ওপর থেকে অপসারণ করে তাদের জন্য সব কিছু সহজ করে দিতে এসেছেন। যে বার্তা রসূল (স.) বহন করে এনেছেন, তার গুণ বৈশিষ্ট বর্ণনা প্রসংগে কোরআনে বলা হয়েছে, ‘আমি কোরআনকে স্মরণ ও আবৃত্তি করার সুবিধার্থে সহজ করে দিয়েছি। কেউ কি আছে শিক্ষা গ্রহণকারী?' (সূরা ক্কামার-২২) ‘তিনি এই দ্বীনে তোমাদের ওপর কোনো সংকীৰ্ণতা আরোপ করেননি ৷’ (সূরা হজ্জ ৭৮) ‘আল্লাহ তায়ালা কোনো প্রাণীকে তার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব দেন না ।' (সূরা বাকারা ২৮৬) । ‘আল্লাহ তায়ালা চান না যে তোমাদের ওপর কোনো চাপ সৃষ্টি করেন, তবে তিনি তোমাদেরকে পবিত্র করতে ইচ্ছুক ৷’ (সূরা আহযাব) বস্তুত রেসালাতের এই দায়িত্ব মানুষের ক্ষমতার আওতাধীনে এমন সহজ করে দেয়া হয়েছে যে, মানুষকে কোনো সংকীৰ্ণতা ও কষ্টের শিকার করা হয়নি। এই সরলতার ছাপ যেমন রেসালাতের মৌল বৈশিষ্ট বিরাজমান, তেমনি তার দায়িত্বসমূহেও বিদ্যমান । ‘এটা আল্লাহর সৃষ্টিগত বৈশিষ্ট, যার ওপর তিনি মানুষকে সৃষ্টি করেছেন।' (সূরা রুম ৩০) | ৮৭ সুক্া আল আ'লা ৬২১) পান্মা ৩০ মনখিল ৭ যিলাল ২২তম ১১ (খ) Www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।