বস্তুত এটা অত্যন্ত নাযুক ও স্পর্শকাতর এক অনুভূতি, যা কঠোরতা, রুক্ষতা ও নিষ্ঠুরতাকে উপলব্ধি করে ও ঘৃণা করে, এমনকি তা যদি মানুষের নামে বা তার আচার আচরণে এবং হাবভাবেও প্রকাশ পায়, তবু তার অগোচরে থাকে না। একজন আদর্শ মানুষের অনুভূতি এরকমই হয়ে থাকে এবং সে সরলতা, বিনয় ও অমায়িকতার প্রতিই আকৃষ্ট হয়। রসুলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহে ওয়া সাল্লামের গোটা জীবনই উদারতা, সরলতা, অমায়িকতা ও বিনয়েরই সমষ্টি, আর সকল কাজে এই সরলতা ও কোমলতার প্রতি সকলকে উদ্ধুদ্ধ করাই ছিলো তাঁর নীতি । রসূল (স.) কিভাবে মানুষের মনের চিকিৎসা করতেন তার একটি উদাহরণ এখানে উল্লেখ করা হচ্ছে। এ উদাহরণ থেকে এটাও জানা যায় যে, রসূল (স.)-এর স্বভাব ও কর্মপদ্ধতি কতো কোমল ও উদার ছিলো, ‘একদিন তীর কাছে এক বেদুঈন এলো এবং সে যা চাইলো তিনি তা তাকে দিলেন। তারপর রসূল (স.) তাকে বললেন, আমি তোমার উপকার করলাম তে? সে বললো, না, কোনো সুন্দর আচরণই করেননি । উপস্থিত মুসলমানরা এ কথা শুনে তার ওপর ভীষণভাবে চটে গেলেন এবং তার দিকে রুখে গেলেন রসূল (স.) ইংগিতে তাদেরকে থামার আদেশ দিলেন। অতপর তিনি নিজের বাড়ীতে প্রবেশ করলেন। তারপর বেদুঈন তার কাছে আসতে খবর পাঠালেন এবং তাকে আরো কিছু দিলেন। এবার তাকে বললেন, আমি কি তোমার উপকার করেছি? সে বললো, হ্যা, আল্লাহ তায়ালা এ জন্য আপনাকে নিজের আত্মীয় স্বজন ও পরিবার পরিজনের কাছ থেকে উত্তম প্রতিদান দান করুন ৷ তখন রসূল (স.) তাকে বললেন, শোনো, তুমি যা বলেছো, তাতে আমার সাহাবীদের মনে আঘাত লেগেছে। কাজেই তুমি যদি পছন্দ করো, তবে যে কথা এখন আমার সামনে বললে, তা তাদের সামনে একটু বলো। তাহলে তাদের মনে তোমার প্রতি যে ক্ষোভ জন্মেছিলো তা দূর হয়ে যাবে। সে বললো, ঠিক আছে তাই হবে। পরদিন সকালে বেদুঈনটি এলো ৷ রসূল (স.) সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, এই বেদুঈন যা বলেছে, তা তো তোমরা জানো । পরে আমি তাকে আরো কিছু দিয়েছি এবং এতে সে সন্তোষ প্রকাশ করেছে। কি হে তাই তো? বেদুঈন বললো জি হা, এজন্যে আল্লাহ তায়ালা আপনাকে আত্মীয় স্বজন ও পরিবার পরিজনের দিক থেকে উত্তম প্রতিদান দিন। তখন রসূল (স.) বললেন, আমার এবং এই বেদুঈনের ব্যাপারটি সেই ব্যক্তির মতো, যার একটা (দুষ্ট ও অবাধ্য) উটনী ছিলো। উটনীটি ছুটে পালালো । লোকেরা তার পেছনে যতোই ছুটতে লাগলো, উটনীটিও ততোই উর্ধ্বশ্বাসে পালাতে লাগলো। এ অবস্থা দেখে উটনীর মালিক তাদেরকে ডেকে বললো, তোমরা আমাকে ও আমার উটনীকে একা ছেড়ে দাও । কেননা, আমি তার প্রতি অধিকতর বিনত্র ও সদয় এবং তার সম্পর্কে আমিই অধিকতর ওয়াকেফহাল । অতপর উটনীর মালিক সোজা উটনীর মুখোমুখি হয়ে তার দিকে এগিয়ে গেলো । সে উটনীর জন্য মাটিতে পড়ে থাকা কিছু আবর্জনা হাতে নিয়ে তাকে আস্তে আস্তে নাড়াতে ও ঘুরাতে লাগলো। এটা দেখে উটনীটি তার কাছে এলো এবং ধরা দিলো। আর মালিক তৎক্ষণাত তাকে শক্ত করে বেঁধে ফেললো এবং তার ওপর আরোহণ করলো । এই বেদুঈনটি কাল যে কথা বলেছিলো, সেই কথার ওপর আমি যদি তোমাদেরকে রেখে চলে যেতাম, তারপর তোমরা যদি তাকে মেরে ফেলতে, তবে সে জাহারনামবাসী হতো ৷' যিলাল ২২তম ১১ (ক) Www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।