খেয়েছে আর তিনি দেখেছেন। হালুয়া ও মধু তার প্রিয় খাদ্য ছিলো । খেজুর ও খোরমা খেতেন, খাঁটি দুধও খেতেন, পানিতে মেশানো দুধও খেতেন ছাতু ও মধু পানি মিশিয়ে খেতেন । খোরমার রস খেতেন। আটা ও দুধের তৈরী ‘খাযীরা’ খেতেন । খেজুরের সাথে শসা খেতেন, পনির খেতেন, রুটির সাথে কোরমা এবং সির্কা দিয়ে রুটি খেতেন। শুকনো গোশ্ত্ খেতেন, সিদ্ধ ও রানা করা উভয় প্রকারের তরিতরকারি খেতেন । তবে, রান্না করাটাই বেশী পছন্দ করতেন । মাখনের সাথে রুটি, তেলের সাথে রুটি এবং খেজুরের সাথে তরমুজ খেতেন। তিনি ননীর সাথে খোরমা খেতেন এবং এটা ছিলো তার প্রিয় খাবার । কোনো হালাল জিনিস ফেরতও দিতেন না, তার প্রতি কৃত্রিম অনাগ্রহও দেখাতেন না । তীর নীতি ছিলো, সহজে যা জোটে তা খাওয়া । যা জোটে না তার জন্য হা-হুতাশ না করা...... ৷ আল্লামা ইবনে কাইয়েম একই গ্রন্থে রসূল (স.)-এর ঘুম ও ঘুম থেকে ওঠার অভ্যাস সম্পর্কে বলেন, কখনো নিজের বিছানায় শুতেন আবার কখনো শুতেন শক্ত পাটিতে বা নরম মাদুরে। কখনো মাটির ওপর, কখনো খাটের ওপর কালো কম্বল পেতে । সহজ সরল ও সাদাসিধে জীবন যাপন এবং উদার ও বিনীত আচরণ সম্পর্কে উৎসাহিত করে রসূল (স.)-এর এমন বাণীর সংখ্যা এতো বেশী যে, তার ইয়ত্তা করা কঠিন । তার কয়েকটি এখানে উল্লেখ করছি, ‘এই দ্বীন সহজ, যে ব্যক্তি এই দ্বীনকে কঠিন করার চেষ্টা করবে, সে তাকে পরাভূত করবে৷’ (বোখারী) । ‘তোমরা নিজেদের ওপর কড়াকড়ি আরোপ করো না, তাহলে তোমাদের ওপর কড়াকড়ি আরোপকরা হবে। একটি জাতি নিজেদের ওপর কড়াকড়ি আরোপ করেছিলো, ফলে তাদের ওপর কঠোর ব্যবস্থা চাপিয়ে দেয়া হয়েছিলো ৷’ (আবু দাউদ) । ‘অতিমাত্রায় কড়াকড়ি আরোপকারী ব্যক্তি হেঁটেও পথ অতিক্রম করতে পারে না, কোনো জন্তুর পিঠকেও অক্ষত রাখে না৷’ (বোখারী) । ‘তোমরা সহজ করো, কঠিন করো না৷’ (বোখারী ও মুসলিম) । লেনদেন ও আচার ব্যবহারে রসূল (স.)-এর বাণী ক্রয় বিক্রয় ও দাবী আদায়ের বেলায় উদারনীতি অবলম্বনকারীর ওপর আল্লাহর অনুগ্রহ বর্ষিত হয়। (বোখারী)। ‘মোমেন অমায়িক ও বিনয়ী!’ (বায়হাকী) । ‘মোমেন অন্যের প্রতি সহানুভূতিশীল হয় এবং অন্যের সহানুভূতি অর্জন করে’ (দারাকুতনী) ৷ ‘বিদ্বেষপরায়ণ ও ঝগড়াটে লোক আল্লাহর কাছে সবচেয়ে বেশী ধিকৃত ও ঘৃণিত ৷’ (বোখারী ও মুসলিম) । রসূল (স.) সব রকমের কঠোরতা ও জটিলতাকে অপছন্দ করতেন, এমন কি নামকরণে ও মুখমন্ডলের আলামতেও তা অপছন্দ করতেন। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাপার । এ দ্বারা বুঝা যায় যে, আল্লাহ তায়ালা তাকে জন্মগতভাবে এবং স্বভাবগতভাবেই এরূপ সরলমতি বানিয়েছিলেন। সাঈদ ইবনুল মুসায়ব তার পিতা থেকে বর্ণনা করেন যে, তিনি রসূল (স.)-এর কাছে উপস্থিত হলে রসূল (স.) তাকে জিজ্ঞাসা করলেন, ‘তোমার নাম কি? তিনি বললেন, হাযান (অর্থাৎ কঠিন), রসূল (স.) বললেন, তুমি তো হচ্ছো সরল । তিনি বললেন, আমার পিতা আমার যে নাম রেখেছেন তা আমি পাল্টাবো না । সাঈদ ইবনুল মোসায়ব বলেন, এরপর থেকে আমাদের পরিবারে দুঃখ কষ্ট লেগেই ছিলো (বোখারী) ৷ হযরত ইবনে ওমর (রা.) থেকে বর্ণীত যে, রসূল (স.) আসিয়া (শব্দার্থ পাপিষ্ঠা) নামী জনৈক মহিলার নাম পাল্টে জামীলা (শব্দার্থ সুন্দরী) রাখেন । (মুসলিম) ৷ রসূল (স.) বলেছেন, ‘তোমার ভাই এর সাথে হাসি মুখে সাক্ষাৎ করাও একটা পুণ্যের কাজ ।' (তিরমিযী) । [নস্ল ললে) লন ৩৩ লাল ন] www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।