যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

রসূল (স.)ও তার সকল আচরণে এ রকমই ছিলেন। বোখারী মুসলিম শরীফে হযরত আয়েশা (রা.) থেকে এই মর্মে হাদীস বর্ণীত হয়েছে যে, রসূল (স.) যখনই কোনো দু'টি ব্যাপারে ক্ষমতা ও অধিকার লাভ করতেন, তখন ওই দুটির মধ্যে যেটি অপেক্ষাকৃত সহজ, সেটিকেই গ্রহণ করতেন। হযরত আয়েশা (রা.) আরো বলেছেন যে, “বাড়ীতে ব্যক্তিগত পরিবেশে রসূল (স.) ছিলেন সবচেয়ে কোমল ও অমায়িক এবং সদা হাসিমুখ ৷’ সহীহ বোখারীতে আরো রয়েছে যে, (রসূল (স.) এতো সহজ সরল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন যে,) ‘একটি দাসী রসূল (স.)-এর হাত ধরে যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারতো । পোশাক, খাদ্য ও বিছানা ইত্যাদির ব্যাপারেও রসূল | (স.)-এর অনুসৃত নীতি এটাই ছিলো যে, তিনি সহজ সরল ও অনাড়ুম্বর জীবনই অবলম্বন করতেন। রসূল (স.)-এর পোশাক পরিধানের রীতি সম্পর্কে ঈমাম শামসুদ্দীন আবু আবদুল্লাহ্‌ মুহাম্মদ ইবনে কাইয়েম আল জাওযী স্বীয় গ্রন্থ ‘যাদুল মায়াদে’ বলেন, ‘তীর সাহাব নামের একটা পাগড়ী ছিলো, বেশ উঁচু করে তা পরতেন এবং তার নিচে টুপি পরতেন । কখনো পাগড়ী ছাড়া টুপি আবার কখনো টুপি ছাড়া পাগড়ী পরতেন । যখনই পাগড়ী পরতেন, তখন পাগড়ীর একপাশ দুই কাধের মাঝখান দিয়ে ঝুলিয়ে দিতেন ।' এটি সহীহ্‌ মুসলিমের বর্ণনা । ওমর ইবনে হুরাইস (রা.) থেকে বর্ণীত যে, তিনি বলেন, ‘আমি রসূল (স.)-কে মেম্বারে এভাবে বসা দেখেছি যে, তার মাথায় কালো পাগড়ী পরা ছিলো এবং পাগড়ীর এক পাশ দুই ঘাড়ের মাঝখানে দিয়ে ঝুলানো ছিলো। মুসলিম শরীফে হযরত জাবেরের বর্ণনায় আছে যে, একটা পাকানো দড়ি বা গুচ্ছ ঝুলানো ছিলো ।' এই হাদীস থেকে বুঝা যায় যে, রসূল (স.) গুচ্ছটিকে সব সময় দুই ঘাড়ের মাঝখানে ঝুলাতেন না। এরূপ বর্ণনাও আছে যে, তিনি যখন মক্কায় প্রবেশ করেন, তখন তিনি সামরিক বেশভূষায় সজ্জিত ছিলেন এবং তার মাথায় ছিলো লৌহ শিরপ্রাণ। সুতরাং এটা স্পষ্ট বুঝা যাচ্ছে যে, প্রত্যেক কর্মক্ষেত্রে তিনি সেখানকার উপযোগী পোশাক পরতেন ৷' “যাদুল মায়াদ’ গ্রন্থের অপর এক অধ্যায়ে ইমাম ইবনে কাইয়েম বলেন, ‘সত্য কথা এই যে, যে পদ্ধতি ও পদ্থা রসূল (স.) গ্রহণ করেছেন, চালু করেছেন, অন্যদেরকে গ্রহণের আদেশ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন এবং সব সময় পালন করেছেন-সেই পদ্ধতি ও পদ্থাই হচ্ছে সর্বোত্তম । পোশাকের ব্যাপারে তার অনুসৃত নীতি ছিলো এই যে, যে পোশাক সহজে ও অনায়াসে পাওয়া যায়, সেটাই তিনি পরতেন । কখনো পশমী, কখনো সুতী, কখনো কাতান, কখনো ইয়েমেনী চাদর, কখনো সবুজ চাদর, কখনো জুব্বা, কখনো কুবা, কখনো জামা, চাদর, জুতা ও মোজা পরতেন পাকানো দড়ি বা গুচ্ছ (যুয়াবা) কখনো পেছন দিক থেকে ঝুলিয়ে দিতেন, আবার খাদ্য সম্পর্কে তার অনুসৃত রীতি সম্পর্কে ‘যাদুল মায়াদ' গ্রন্থে বলা হয়েছে, ‘খাদ্য সম্পর্কেও রসূল (স.)-এর রীতি এরকমই ছিলো । যে খাদ্য উপস্থিত, তার কোনোটা প্রত্যাখ্যান করতেন না, যা অনুপস্থিত, তা পাওয়ার জন্য চেষ্টা করতেন না, যে কোনো হালাল জিনিস তার সামনে হাযির করা হতো, তা তিনি খেতেন । কোনো খাদ্য নিজের কাছে অরুচিকর মনে হলে খেতেন না, কিন্তু অন্যদেরকে খেতে নিষেধ করতেন না। গিরগিটী খেতে তিনি অভ্যস্ত ছিলেন না বিধায় খাননি; কিন্তু উম্মতের জন্য তা খাওয়া নিষিদ্ধ করেননি। বরং তীর সাথে একই মজলিসে বসে অন্যরা www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।