যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

যান, তার ব্যবস্থা আল্লাহ তায়ালা করবেন এই মর্মে অলংঘনীয় প্রতিশ্রুতি দেয়ার পর এই বাক্যে আল্লাহর ইচ্ছার স্বাধীনতার বর্ণনা দেয়া হয়েছে। এ দ্বারা আসলে গোটা বিষয়কে আল্লাহর বৃহত্তম ও সর্বোচ্চ ইচ্ছার আওতায় নিয়ে আসা হয়েছে। আল্লাহ তায়ালা অতীতে যে ওয়াদাই করুন না কেন, বান্দাকে সব সময় আল্লাহর ইচ্ছাকে সর্বোচ্চ স্থান দিয়ে তার ওপরই নির্ভরশীল ও তীর জন্য প্রস্তুত ও প্রতীক্ষারত থাকতে হবে। মনকে চিরদিনের জন্য আল্লাহর ইচ্ছার সাথে বেঁধে দিতে হবে। “নিশ্চয়ই তিনি প্রকাশ্য ও গোপন সবই জানেন’ ধরে নেয়া যায় যে, ওপরে যে কোরআন সংরক্ষণের ওয়াদা ও আল্লাহর ইচ্ছাকে তার ব্যতিক্রম হিসাবে উল্লেখ করা হয়েছে, এ বাক্যটিতে তার সবটারই কারণ বিশ্লেষণ করা হয়েছে। অর্থাৎ যে আল্লাহ তায়ালা সকল গোপন ও প্রকাশ্য বিষয় জানেন এবং প্রত্যেক বিষয়ের সকল দিক সম্পর্কে অবগত রয়েছেন, তার সুূক্ষম্দর্শিতা, বিচক্ষণতা, বিজ্ঞতা ও প্রজ্ঞার ওপরই সব কিছুর চূড়ান্ত ভাগ্য নির্ভরশীল ৷ তিনি সর্বদিক বিবেচনা! করে যেমন ভালো মনে করবেন তেমন সিদ্ধান্ত নেবেন। দ্বিতীয় সর্বব্যাপী আশ্বাসবাণী ও সুসংবাদটি হলো, ‘তোমাকে আমি সহজ পদন্থার সুযোগ দেবো’ এটিও স্বয়ং রসূল (স.)-এর জন্যে ব্যক্তিগতভাবে এবং তাঁর উম্মাতের জন্য সামগ্রিকভাবে একটি সুসংবাদ ৷ সেই সাথে এই বাক্যটিতে ইসলামী জীবন ব্যবস্থার স্বভাব-প্রকৃতি ও মেযাজ, এই খোদায়ী আহ্বানের তাৎপর্য ও মানুষের জীবনে তার ভূমিকা এবং এই বিশ্ব ব্যবস্থায় তার স্থান কি, তা তুলে ধরা হয়েছে। বাক্যটি ইসলামী আকীদা বিশ্বাসের ও মহাবিশ্বের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরছে। এই রসূল, এই দ্বীন এবং এই বিশ্বপ্রকৃতি এই তিনটিরই স্বভাব প্রকৃতি পরস্পরের সাথে সংযুক্ত ও সম্পৃক্ত । মানুষের ক্ষমতা ও নিয়ন্ত্রণ বহির্ভুত বিশ্বজগত সামগ্রিকভাবে সহজ সরল প্রকৃতির, আপন নির্দিষ্ট কক্ষপথে তার বিচরণ ও গতি সহজ ও স্বচ্ছন্দ । আপন লক্ষ্য ও গন্তব্যের দিকে তার যাত্রা সহজ ও স্বাভাবিক বস্তুত এ আয়াত আল্লাহর নূরের একটি বিস্ফোরণ ৷ এ বিস্ফোরণে সত্যের সীমাহীন দিগন্ত উন্মোচিত হয় । নবীজির সহজ সরহ্ল জীবনযাপন আল্লাহ তায়ালা যাকে সহজ ও সরল পথে চলার সুযোগ করে দেন, তার গোটা জীবনই সহজ ও সরলভাবে অতিবাহিত হয়। বিশ্বজগতের সাথে তার পূর্ণ সমন্বয়, সহযোগিতা ও সন্ভাব বজায় থাকে। আর বিশ্বজগতের প্রতিটি গতিবিধিতে, সংযোগ ও সংগঠনে এবং আল্লাহর দিকে যাত্রায় ও আবর্তনে এখানে পূর্ণ সমন্বয় ও একাত্মতা রয়েছে। কাজেই যে ব্যক্তি সহজ সরল জীবন ও চালচলনের অধিকারী, বিশ্বজগতের সহজ সরল ও সুশৃংখল যাত্রাপথ থেকে বিচ্যুত ব্যক্তিদের সাথে ছাড়া আর কারো সাথেই তার সংঘর্ষ ঘটে না। আর এই সরল পথ বিচ্যুত বিকৃত স্বভাবের লোকদেরকে যখন মহাবিশ্বের সাথে তুলনা ও পরিমাপ করা হয় তখন তাদের কোনোই গুরুত্ব ও ভারত্ব থাকে না। সহজ সরল জীবন যাপনকারী ব্যক্তি চালচলনে ও আচরণে সরল, বিনয়ী, কোমল ও অমায়িক হয়ে থাকে। বিশ্বজগতের সব কিছুর সাথে, সকল বস্তু, প্রাণী ও ব্যক্তির সাথে এবং সকল ঘটনায় ও সকল পরিবেশ পরিস্থিতিতে সে তার এই অমায়িক ও বিনয়ী চালচলন ও আচরণ অব্যাহত রাখে । এমন কি ভাগ্যবিধি বেলায়ও সে সহজ সরল ও বিন্ম্ আচরণ করে এবং ভাগ্যকে নির্বিবাদে মেনে নেয়। তার হাতে, তার জিহ্বায়, তার পদচারণায়, তার কাজে, তার কল্পনায়, তার চিন্তায়, তার কর্মোদ্যোগে, তার ব্যবস্থাপনায় এবং তার নিজের সাথে ও অন্যের সাথে সমভাবে বিনয়, কোমলতা ও অমায়িকতার ছাপ থাকে। | ৮৭ স্থরা আল আলা (৫৮১ , পারা ৩০ মনখিল ৭ | www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।