রয়েছে ‘বরং তোমরা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকো । অথচ আখেরাতই উত্তম ও চিরস্থায়ী ।' বস্তুত দুনিয়ার জীবন এই উদ্ভিদের মতোই, যা একদিন কালো আবর্জনায় পরিণত হয়ে খতম হয়ে যায়, আসলে আখেরাতই স্থায়ী জীবন । হ্েফগায়ত সৃষ্টি জগতের এই বিশাল ও বিরাট প্রান্তরকে উন্মোচনকারী এই বিস্তৃত পটভূমি বর্ণনার পর সুরার পরবর্তী আলোচনা আসছে। তা এই বিশ্বনিখিলের সাথে সম্পৃক্ত এবং এই মনোরম প্রেক্ষিতের সাথে সংযুক্ত । আরো লক্ষণীয় ব্যাপার এই যে, এই পারার অধিকাংশ সুরার বিষয়বস্তু এগুলোর সমকালীন পরিবেশ ও অন্তর্নিহিত প্রভাবের সাথে অংগাংগিভাবে জড়িত ও পরিপূর্ণরূপে সামঞ্জস্যপূর্ণ ।(৬) এর অব্যবহিত পরই রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তীর উন্মাতের জন্য সেই মহান সুসংবাদ প্রদান করা হয়েছে যে, ‘আমি তোমাকে পড়িয়ে দেবো, ফলে তুমি আর ভুলবে না, অতএব স্বরণ করিয়ে দাও, যদি তাতে উপকার হয় ৷' সুসংবাদটির সূচনা হচ্ছে এই বলে যে, আল্লাহ তায়ালা তার রসূল (স.)-কে এই কোরআন স্মরণ রাখার কষ্ট থেকে অব্যহতি দেবেন। ‘আমি তোমাকে পড়িয়ে দেবো, কাজেই তুমি আর ভুলে যাবে না ৷’ অর্থাৎ তার কাজ হলো আল্লাহর দেয়া ক্ষমতাবলে তিনি পড়বেন, আর প্রতিপালক স্বয়ং যা তাকে পড়াবেন, তা তিনি ভুলবেননা। এটি এমন একটি সুসংবাদ, যা রসূল (স.)-কে তার একান্ত প্রিয় এই সুন্দর মহিমান্বিত কোরআনের ব্যাপারে উদ্বেগ ও দুশ্চিন্তা থেকে মুক্ত করে। কোরআনের প্রতি ভক্তি, আসক্তি ও আগ্রহের আতিশয্যে এবং তার সর্বাত্মক অনুকরণ ও অনুসরণের তাগিদে ও প্রেরণায় তিনি এত ব্যাকুল হয়ে পড়তেন যে, যখনই জিবরাঈল তার কাছে ওহী নিয়ে আসতেন, তখন তিনি বিড়বিড় করে এক একটি আয়াত বারবার উচ্চারণ করতেন এবং জিহবা নাড়াতে থাকতেন কারণ তা না হলে ভুলে যাওয়ার আশংকা বোধ করতেন । এরপর আল্লাহর পক্ষ থেকে তাকে এই আশ্বাস দেয়া হয় যে, আল্লাহ তায়ালা নিজেই তার পক্ষ থেকে এই দায়িত্ব গ্রহণ করবেন, যাতে তিনি এর একটি অক্ষরও ভুলে না যান । রসুল (স.)-এর অনুগামী ও অনুসারী উন্মাহর জন্যও এটি একটি আশ্বাসবাণী। এ সংক্রান্ত মূল আকীদার ব্যাপারে এ আয়াতে নিশ্চয়তা দেয়া হয়েছে৷ বস্তুত কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ তায়ালা স্বীয় নবীর অন্তরে এ কোরআনকে সুরক্ষিত করেছেন। এটা স্বয়ং আল্লাহর প্রত্যক্ষ তত্ত্বাবধানের অধীন । এ নিশ্চয়তা স্বয়ং আল্লাহর দৃষ্টিতে এ দ্বীনের উচ্চ মর্যাদারও প্রতীক এবং তার দাড়িপাল্লায় ইসলামের গুরুত্বের নিদর্শন । ংগত এ কথাও উল্লেখযোগ্য যে, যেখানেই আল্লাহর পক্ষ থেকে কোনো সুদৃঢ় ও অকাট্য প্রতিশ্রুতি দেয়া হয় কিংবা কোনো শাশ্বত নীতি ঘোষণা করা হয়, সেখানে সংগে সংগে এমন কিছু বক্তব্যও দেয়া হয়, যা দ্বারা বুঝানো হয় যে, আল্লাহ তায়ালা! স্বাধীন ইচ্ছা ও ক্ষমতার মালিক, তিনি কোনো বাধ্যবাধকতার অধীন নন,.এমনকি নিজের ওয়াদা এবং শাশ্বত নীতি ও ঘোষণা দ্বারাও তার স্বাধীন ইচ্ছা শৃংখলিত হয় না৷ তার ইচ্ছা সকল ওয়াদা ও চুক্তির উর্ধে । কোরআন এ সত্যটি সর্ব ক্ষেত্রেই বৰ্ণনা করে থাকে । এই গ্রন্থে আগেও আমরা এর উদাহরণ লক্ষ্য করেছি । এখানেও তার পুনরাবৃত্তি করা হয়েছে যথা ‘তবে আল্লাহ তায়ালা যা ইচ্ছা করেন ।' রসূল (স.) যাতে ভুলে না (৬) আমার প্রণীত ‘আত্তাসওয়ীরুল ফানী কোরআন’ এ ‘কোরআনের শৈল্পিক রূপ' (গ্রন্থ দ্রষ্টব্য) । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।