উপরোক্ত বিজ্ঞানীর বক্তব্য থেকে এখানে যে উদ্ধৃতি আমি তুলে ধরলাম, এটা উদ্ভিদ, কীট-পতংগ, পশু ও পাখি সম্পর্কে মানুষের যা কিছু পর্যবেক্ষণ এ যাবত সংরক্ষিত হয়েছে, তার অতি সামান্য একটি অংশ মাত্র । এ ধরনের আরো বহু বক্তব্য রয়েছে।(৫) সুরা আল আ'লার প্রাথমিক আয়াত কয়টিতে বর্ণীত আল্লাহর “সৃষ্টি করা, ভারসাম্যপূর্ণ করা, পরিকল্পনা করা ও পথ প্রদর্শন করা’র মধ্যে যে বিপুল সংখ্যক জড় ও জীব অন্তর্ভুক্ত রয়েছে এবং এই দৃশ্যগোচর সৃষ্টি জগতে যার খুব কম সংখ্যকই আমাদের জ্ঞানের আওতায় এসেছে । উপরোক্ত উদ্ধৃতিতে এবং এ যাবত লিপিবদ্ধ ও সংরক্ষিত অন্যান্য বিজ্ঞানীর সকল পর্যবেক্ষণ ও উদ্ভাবনে তার প্রতি সামান্য কিছু আভাস ইংগিতই শুধু দেয়া সম্ভব হয়েছে। উপরস্তু এর বাইরে রয়েছে বিশাল অদৃশ্য জগত যার সম্পর্কে আল্লাহ তায়ালা আমাদেরকে সামান্য কিছুই অবহিত করেছেন। আমাদের দুর্বল মানবীয় সত্বায় যতোটা ধারণা ও উপলদ্ধি করা আমাদের পক্ষে সম্ভব, ততোটুকুই আমাদেরকে অবগত করেছেন। উকত্তিদ জপত এ পর্যন্ত এই বিরাট ও বিশাল সৃষ্টি জগতের দৃশ্য তুলে ধরার পর এবং তার সর্বদিকে আল্লাহর ংসা ও গুণকীর্তনের কথা এবং বহু দুরব্যাপী বিশ্বনিখিলে সেই প্রশংসা ও গুণকীর্তন প্রতিধ্বনিত হওয়ার বর্ণনা দেয়ার পর, আল্লাহ্ তায়ালা পরবর্তী দুটি আয়াতে বৃহত্তম তাসবীহ বা গুণকীর্তনের পূর্ণতা সাধন করছেন সমগ্র উদ্ভিদের জীবনে সেই তাসবীহের ইংগিতপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ছাপ তুলে ধরার মাধ্যমেঃ ‘আর যিনি উদ্ভিদ উলগত করেছেন, অতপর তাকে কালো আবর্জনায় পরিণত করেছেন ।' এখানে উদ্ভিদ বলতে সকল উদ্ভিদই বুঝানো হয়েছে। আর প্রত্যেক উদ্ভিদই আল্লাহর কোনো না কোনো সৃষ্টির জন্য উপযোগী ও উপকারী । আমরা সচরাচর যেমন ধারণা করে থাকি যে উদ্ভিদ আমাদের গবাদি পশুর জন্য সৃষ্ট, ব্যাপারটা ঠিক তেমন নয় বরং তার চেয়েও ব্যাপক । বস্তুত “আল্লাহ তায়ালা এই পৃথিবীকে সৃষ্টি করার পর গোটা সৃষ্টির জন্য খাদ্যপুষ্টি ও শক্তির যাবতীয় উৎস এর ভেতরেই সৃষ্টি করেছেন। ভূপৃষ্ঠের ওপরে, ভুগর্ভে বা মহাশূন্যে যতো প্রাণী বিচরণ করে থাকে, তাদের সকলের খাদ্য সঞ্চিত রেখেছেন এই পৃথিবীতেই । উদ্ভিদ প্রথম যখন চারাগাছ হিসাবে আবির্ভূত হয়, তখন সবুজ থাকে, তারপর ক্রমান্বয়ে শুকিয়ে কালো বর্ণ ধারণ করে, যখন সে সবুজ থাকে, তখন খাদ্য হবার যোগ্য থাকে আবার যখন কালো আবর্জনায় পরিণত হয় তখনো খাদ্য হবার যোগ্য থাকে। আর এ দুই অবস্থার মাঝে যখন যে অবস্থায়ই থাকুক, মহান সৃষ্টিকর্তা, ভারসাম্য রক্ষণকারী, পরিকল্পনাকারী ও পথনির্দেশক আল্লাহর সার্বিক পরিকল্পনা ও বিচার-বিবেচনা দ্বারা নিয়ন্ত্রিত হয়ে তা এই সৃষ্টির জীবনের কোনো না কোনো কাজের উপযোগী হয়ে থাকে, কোনো না কোনো উপায়ে কারো না কারো উপকার ও কল্যাণ সাধন করে। এখানে উদ্ভিদ জীবনের প্রতি যে ইংগিত করা হয়েছে, তা একটা সুক্ষ্ম তাৎপর্য বহন করছে। সেটি এই যে, প্রতিটি উদ্ভিদ যেমন ধ্বংসশীল, তেমনি প্রতিটি প্রাণী মরণশীল ৷ পরবর্তীতে দুনিয়ার জীবন ও আখেরাতের জীবন সম্পর্কে যে আলোচনা আসছে, তার সাথে এই বক্তব্যের মর্মগত মিল (৫) আধুনিক বিজ্ঞান এমন বহু বিষয়কে আমাদের সামনে হাযির করছে, যার ফলে দিনে দিনে আল্লাহ তায়ালার বাণীগুলোই সত্যে পরিণত হচ্ছে। এ পর্যায়ে সম্প্রতি অনেকগুলো বই প্রকাশিত হয়েছে। আগ্রহী পাঠকরা সেগুলো পড়লে একথার সত্যতা অনুধাবন করতে পারবেন।-সম্পাদক । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।