যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

বেঁচে থাকে এক ধরনের সংরক্ষিত মাংস পিন্ড হিসাবে । স্ত্রী ভিমরুল যথোপযুক্ত স্থানে ডিম পাড়ে। সম্ভবত সে জানে না যে, তার বাচ্চারা ভূমিষ্ঠ হওয়ার পরই খাদ্য গ্রহণে সক্ষম হবে। কেননা তা করলে সেটা হতো তার অস্তিত্বের জন্য হুমকি । এটা অনিবার্যভাবে সত্য যে, ভিমরুল শুরু থেকেই |. এ কাজ করে এসেছে এবং সর্বদা এর পুনরাবৃত্তি করেছে। নচেৎ পৃথিবীতে একটা ভিমরুলও থাকতো না৷ এই রহস্যময় ঘটনার কোনো ব্যাখ্যা বিজ্ঞানের জানা নেই । তাই বলে একে নিরেট ঘটনাক্ৰম বলে চালিয়ে দেয়ার অবকাশও নেই । “পিঁপড়ের কোনো কোনো শ্রেণীতে এরূপ নিয়ম চালু আছে যে, শ্রমিক পিঁপড়েরা ছোট ছোট দানা নিয়ে আসে অন্য পিঁপড়েকে শীতকালে খাওয়ানোরে জন্য । পিঁপড়ের ‘খাদ্য গুদাম’ তৈরী করার কথা সুপ্রসিদ্ধ । খাদ্য তৈরীর জন্য যে পিঁপড়ের বড় বড় চোয়াল রয়েছে, সেই পিঁপড়েকে গোটা পিঁপড়ে পল্লীর জন্য খাবার তৈরীর দায়িত্ব দেয়া হয়। এটাই হয় তার একমাত্র কাজ । শরৎকাল এলে যখন খাদ্যের দানাগুলো সবই চূর্ণ করা হয়ে যায়, তখন পিঁপড়ের বৃহত্তর অংশের জন্য. ‘সর্বোচ্চ পরিমাণ কল্যাণ সাধন’ এই নীতির অনুসরণে সেই গোটা খাদ্য সম্ভারের সংরক্ষণ সবচেয়ে জরুরী হয়ে দাড়ায় । এই সময় পিঁপড়ের নতুন প্রজন্ বিপুল সংখ্যক চূর্ণকারী পিঁপড়ে সংগ্রহ করতে থাকে আর সেই অবসরে পিঁপড়ের সৈন্যরা কর্মরত চূর্ণকারী পিঁপড়েদেরকে হত্যা করতে থাকে । সম্ভবত হত্যাকারীরা এই বলে নিজেদের কীটোচিত বিবেককে প্রবোধ দেয় যে, সে পিঁপড়েরা খাদ্য দানা চূর্ণ করার সময় তা দ্বারা উপকৃত হওয়ার অর্থাৎ আহার করার প্রথম সুযোগ পেয়েছে কাজেই তারা পর্যাপ্ত প্রতিদান বা মজুরী পেয়ে গেছে। আরো এক ধরনের পিঁপড়ে দেখতে পাওয়া যায়। সহজাত আবেগ অথবা চিন্তা ভাবনার বশবর্তী হয়ে তারা কিছু ‘খাদ্য গুদাম’ তৈরী করে। তাদের এই সব খাদ্য গুদামের সমষ্টিকে একত্রে ‘খাদ্য গুদামের পাড়া’ নামে অভিহিত করা হয়। তারা বিভিন্ন রকমের ক্ষুদ্র পোকা ও ছত্রাক খেয়ে জীবন ধারণ করে। এ সব প্রাণী হচ্ছে পিঁপড়ের গরু, ছাগল অর্থাৎ তাদের গৃহপালিত জত্তু ৷ পিঁপড়েরা এগুলো থেকে মধুসদৃশ এক ধরনের তরল পদার্থ খাদ্য হিসাবে হণ করে। পিঁপড়ের আর একটা স্বভাব হলো, সে বিভিন্ন শ্রেণীর পিঁপড়েকে বন্দী করে ও দাসে পরিণত করে। কোনো কোনো পিঁপড়ে নিজের ঘর বানানোর সময় হুবহু ঘরের ইন্সিত আকৃতি অনুসারে পাতা কাটে । যখন কতিপয় শ্রমিক পিঁপড়ে ওই ঘরের পাশ ধরে যথাস্থানে রাখে, তখন একই স্থানে ঘরটিকে সুতো দিয়ে বুনে দেয়ার জন্য এমন সব শিশু পিঁপড়েদেরকে নিযুক্ত করে, যারা ছত্রাকের ভূমিকায় কাজ করে এবং রেশমী সুতো কাটতে পারে বলে মনে করা হয়। অনেক সময় কোনো শিশু পিঁপড়ে রেশমের সুতো বানানোর কাজ থেকে বিরত থাকে কিন্তু সে পিঁপড়ে সমাজের জন্য কোনো না কোনো পর্যায়ে কাজ করে থাকে । বস্তুর যে সব অণুপরমাণু থেকে পিপঁড়ের সৃষ্টি হয়, তারা এ সব জটিল কাজ কিভাবে করতে সক্ষম হয়? সন্দেহ নেই যে, একজন সৃষ্টা রয়েছেন যিনি তাদেরকে এ সব কাজের পথ দেখিয়েছেন ৷’ জি, হ্যা, পিঁপড়ে বা তার উৎস অণুপরমাণুকে এবং অন্যান্য সৃষ্টিকে- তা সে ছোট বড় যাই হোক না কেন, সকলকে পথ দেখানোর জন্য এক মহান সৃষ্টা অবশ্যই রয়েছেন। তিনিই সেই ‘সর্বোচ্চ সত্বা, যিনি সৃষ্টি করেছেন, সংহত ও ভারসাম্যপূর্ণ করেছেন, যিনি পরিকল্পনা করেছেন অতপর পথ প্রদর্শন করেছেন।' [ তনআ্লল্লল্নল্ল ৩ লন ৩০ নমিল ন] www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।