যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

প্রাণী সৃষ্টির ক্ষমতা জন্মে। এখান থেকে এ তথ্যও পাওয়া যায় যে, প্রথম কোষটি যখন দু*ভাগ হয়ে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তা থেকে দুটো আলাদা সত্ত্বা জন্ম লাভ করে। জমজ সন্তানেরা কেন এত সাদৃশ্যপূর্ণ হয়, তার ব্যাখ্যাও এখানে থাকতে পারে। তবে এর তাৎপর্য আরো বেশী ।.সেটি এই যে, প্রতিটি কোষ শুরুতে একটা পূর্ণাংগ সত্বায় রূপাস্তরিত হতে পারে। অতএব এ ব্যাপারে আর কোনোই সন্দেহের অবকাশ নেই যে, প্রত্যেক কোষে এবং প্রত্যেক পেশীতে তুমি আছো, অর্থাৎ তোমার মতো একটা পূর্ণাংগ সত্ত্বা বা ব্যক্তি রয়েছে।(৩) লেখক অপর এক জায়গায় বলেন, ‘ওক বৃক্ষের ফল যখন মাটিতে পড়ে, তখন তার তামাটে রংয়ের খোসা তাকে সংরক্ষণ করে এবং এই অবস্থায় পৃথিবীর যে কোনো স্থানের মাটিতে গড়িয়ে পড়ুক না কেন। বসন্ত কালে তার ভেতরকার অংকুর জেগে ওঠে, ফলে খোসা ফেটে চৌচির হয়ে যায় এবং ফলের শ্বাস থেকে তা খাদ্য গ্রহণ করে। এই শ্বাস দেখতে ডিমের মতো এবং এর ভেতরেই লুকিয়ে থাকে পরবর্তী প্রজন্মসমূহের সৃক্্মতম জীবাণু । এই ফলের শাস মাটিতে বীজ ছড়িয়ে দেয়। সহসা একদিন একটা ক্ষুদ্র চারাগাছের আবির্ভাব ঘটে । তারপর আরো কয়েক বছর পর পুরোদস্তুর একটা বৃক্ষে পরিণত হয়। অসংখ্য জীবাণু ধারণকারী এই অংকুর অতপর লক্ষ কোটি গুণ গাছ জন্মায় । উৎপন্ন করে গাছের কান্ড, খোসা, পাতা ও ফল ৷ এসব অবিকল সেই ওক বৃক্ষেরই সদৃশ্য, যা থেকে এই ফলের উৎপত্তি ঘটেছে। এরপর শত শত বছর কেটে গেলেও ওক বৃক্ষের অগণিত ফলের মধ্য দিয়ে অণু পরমাণুর সেই আদিমতম বিন্যাস পরিপূর্ণ ভাবে অব্যাহত থাকে, যা লক্ষ কোটি বছর আগে প্রথম ওক বৃক্ষটির জন্ দিয়েছিলো ।' (8) গ্রন্থকার স্বীয় পুস্তকের তৃতীয় অধ্যায়ে বলেন, ‘যে কোনো জীবন্ত প্রাণীর দেহে উৎপন্ন প্রতিটি কোষকে এমনভাবে নিজেকে খাপ খাইয়ে নিতে হয়, যাতে তা গোশতের অংশে পরিণত হয়, নচেৎ তাকে নিজের অস্তিত্ব বিলীন করে দিতে হয়। যেমন চামড়ার একাংশ পুরানো হয়ে যাওয়া পর্যন্ত আপন অবস্থায় বহাল থাকে। দাতের ওপরের মসৃণ ও কঠিন আচ্ছাদন নির্মাণ, চোখের ভেতরের স্বচ্ছ তরল পদার্থ উৎপাদন এবং কান ও নাক তৈরীতে অবদান রাখাও এই কোষের দায়িত্ব ৷ শুধু এখানেই শেষ নয়, প্রত্যেক কোষের কর্তব্য আকৃতির দিক দিয়েও নিজেকে সংগতিপূর্ণ ও মানানসই করে নেয়া এবং এমন প্রতিটি গুণ বৈশিষ্টের দিক দিয়েও নিজেকে যুৎসই বানানো, যা তার জন্যে নির্দিষ্ট হবে, এটা আমাদের পক্ষে কল্পনা করাও কঠিন । অথচ একটা কোষ ডান কানের এবং অপর একটা কোষ বাম কানের অংশে পরিণত হয়। হাজার হাজার কোষ এমনভাবে সৃষ্ট যেন তারা সঠিক সময় সঠিক জায়গায় সঠিক কাজটি করতে বাধ্য ।' চতুৰ্থ অধ্যায়ে লেখক বলেন, “সৃষ্টির মন্ড বা প্রাথমিক উপাদানের ভেতরেই অনেক সৃষ্ট জীবের অত্যন্ত উঁচু মানের সুনির্দিষ্ট আকৃতির গুণ বৈশিষ্ট, মেধা এবং আমাদের অজানা আরো অনেক কিছু লুকিয়ে রাখা হয়। উদাহরণ স্বরূপ ভিমরুল বা বোলতা উড়স্ত ফড়িং শিকার করে মাটিতে গর্ত খৌড়ে এবং ফড়িংকে যথাস্থানে দংশন করে তার বোধশক্তিকে বিকল করে দেয়, এর ফলে সে (৩) কে জানে বিজ্ঞানের বিস্ময়কর আবিস্কার ‘ক্লোনিং' তথা একই জীবসত্তার ‘ডিএনএ’ দিয়ে ঠিক তারই মতো আরেক সত্বার উৎপাদন-এ থেকে এসেছে কিনা । স্কটল্যান্ডে কিছু দিন আগে ‘ডলি শিপ ক্লোনিং’ বিষয়টি দারুণ আলোড়ন সৃষ্টি করেছে। শহীদ কুতুব যখন এই তাফসীর রচনা করেছিলেন তখন এ বিশ্বয়কর তথ্য আবিষ্কৃত হয়নি। মনে রাখতে হবে ক্লোনিং কিন্তু নতুন সৃষ্টির নাম নয়, তাই এব্যাপারে আমাদের মনে কোনো ভুল বুঝাবুঝি থাকা উচিত নয়।-সম্পাদক (8) (সূরা তারেকে বর্ণিত শুক্রকীটের ভ্রমণ বৃত্তান্ত দষ্টব্য) www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।