যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

আর যখন প্রবল বাতাসের ঝাপটায় কোনো নারী জাতীয় পতংগ জানালার মধ্য দিয়ে ঘরের চিলেকোঠায় আশ্রয় নেয়, তখন সে একটা গোপন সংকেত না পাঠিয়ে সেখান থেকে সরে না। তার স্বজন পুরুষ পতংগটি যতো দূরেই থাক এবং আপনি তাদের উভয়কে বিপথগামী করার জন্য নিজের কোনো তৎপরতা দ্বারা যতোই বাধা সৃষ্টি করুন, পুরুষ পতংগ ওই সংকেত পাবেই এবং তার প্রতি সাড়াও দেবে। তাহলে আপনি কি মনে করেন, ওই নগণ্য সৃষ্টির হাতে কোনো বেতারকেন্দ্র এবং পুরুষ পতংগের হাতে কোনো শব্দবাহী তারের পরিবর্তে কোনো মনস্তাত্ত্বিক বেতারযন্ত্র রয়েছে?” আপনি কি মনে করেন, ওই নারী পতংগ বায়ু তরঙ্গে কম্পন সৃষ্টি করে এবং পুরুষ পতংগের যন্ত্রে সেই কম্পন ধরা পড়ে? টেলিফোন ও রেডিও দুটো বিস্ময়কর যন্ত্র । এ দুটি দ্বারা আমরা ত্রিত যোগাযোগের সুযোগ পাই । তবে এই দুটির ক্ষেত্রেও আমরা একটা তার ও স্থানের মুখাপেক্ষী । এদিক থেকে দেখা যাচ্ছে, পতংগের এ সবের প্রয়োজন নেই । এই বিদ্যায় সে আমাদের চেয়েও সুবিধাজনক অবস্থানে রয়েছে। উদ্ভিদ নিজের অস্তিত্‌ রক্ষার খাতিরে সুকৌশলে বিভিন্ন সৃষ্টিকে কাজে লাগায় যদিও ওইসব সৃষ্টির এ ব্যাপারে কোনো আগ্রহ থাকে না। যেমন কিছু কীটপতংগ এক ফুল থেকে রেণু নিয়ে আরেক ফুলে পৌছে দেয়। বাতাস এবং অন্যান্য চলমান প্রাণী ও বস্তু উদ্ভিদের বীজ স্থানান্তরের কাজ করে। সর্বশেষে এই উদ্ভিদ দোর্দন্ড প্রতাপশালী মানুষকে পর্যন্ত ফাদে আটকায় । উদ্ভিদ প্রকৃতিকে সুন্দর করে এবং অঢেল চারা জন্মিয়ে দাতাগিরিতে মানুষকে পেছনে ফেলে দেয়। তবে চারা জন্মাতে সে অতি মাত্রায় বাড়াবাড়ি করে ফেলে । আর সে কারণে মানুষকে নিয়মিত লাংগল ও নিড়ানি ব্যবহারের ঝামেলা পোহাতে হয়। বীজ বপন, ফসল কাটা, বীজ সংরক্ষণ, আগাছা নির্মূল করা, শস্যকে কাটছাট করা ও তাদের খাদ্য ও পানীয় সরবরাহ করা এ সবের দায়িত্ব মানুষেরই ঘাড়ে ন্যস্ত হয়। মানুষ এ দায়িত্‌ পালনে গড়িমসি করলে তার ভাগ্যে জোটে ক্ষুধা, সভ্যতার ঘটে অধপতন এবং পৃথিবী ফিরে যায় আদিম প্রাকৃতিক অবস্থায় । কাকড়া ও চিংড়ি ধরনের কিছু প্রাণী আছে, যাদের একটা দাড়া বা নখর খোয়া গেলে ধরে নিতে হয় যে তার শরীরের পুরো একটা অংশই বিনষ্ট হয়েছে। এমন দুর্ঘটনা ঘটলে সংগে সংগেই সে তার দেহকোষ ও প্রজননকারী উপাদানগুলোকে পুনরায় সক্রিয় করার মাধ্যমে নতুন নখর জন্মাতে আরম্ভ করে। এ কাজ সম্পন্ন হওয়া মাত্রই পেশীগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ে । তারা তখন কোনো না কোনো উপায়ে জানতে পারে যে, তাদের বিশ্রামের সময় এসে গেছে। বহু সংখ্যক জলজ কীটপতংগ এমনও রয়েছে, যাদের দেহ দু'ভাগ হয়ে গেলেও সে এই দুই অর্ধেকের একটির সাহায্যে নিজেকে আবার জোড়া দিতে পারে। শিকার ধরার জন্য ব্যবহৃত এক ধরনের পোকা আছে, যার মাথা কেটে ফেললেও মারা যায় না বরং তৎক্ষণাত নতুন একটা মাথা তৈরী করতে শুরু করে দেয়। আমরা অনেক সময় ক্ষত স্থানকে সারিয়ে তুলতে সক্ষম হই । তবে জানি না, শল্য চিকিৎসকরা কবে জানবার সুযোগ পাবে যে, তারা ক্ষতস্থানে নতুন হাড়, মাংস, নখ, স্নায়ু ও হাত সংযোজন করতে দেহকোষগুলোকে কিভাবে সক্রিয় হতে পারবে? অবশ্য যদি কখনো তা সম্ভব হয়। আরো একটা বিস্ময়কর তথ্য আছে, যা বর্তমান সৃষ্টিকে পুনরায় সৃষ্টি করার রহস্যের ওপর কিছুটা আলোকপাত করে। কোষগুলো যখন ক্রমবিকাশের প্রাথমিক স্তরে থাকে, তখন যদি তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তবে তাদের প্রত্যেকের আলাদা আলাদাভাবে একটা করে পূর্ণাংগ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।