যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

একটা জলজ মাকড়সা নিজস্ব জাল দিয়ে নিজের জন্য বেলুন আকৃতির বাসা তৈরী করে। সেই বাসাকে সে পানির নিচে যে কোনো জিনিসের সাথে বেধে রাখে ৷ তারপর সে দক্ষতার সাথে তার শরীরের ভেতরের পশমের সাথে একটি বাতাসের বুদুবুদ লটকিয়ে দেয়, সেটিকে পানির ভেতরে বহন করে অতপর তাকে নিজের বাসার নিচে ছেড়ে দেয় । যতক্ষণ মাকড়সার বাসা ফুলে ফেঁপে না ওঠে, ততক্ষণ এই কার্যক্রমের পুনরাবৃত্তি চলতে থাকে । এরপরই সে নিজের সন্তান প্রসব করে ও তাকে লালন করে। এভাবে সে পূর্বাহ্নেই সন্তানকে বাতাসের আক্রমণ থেকে মুক্ত থাকার ব্যবস্থা পাকাপোক্ত করে নেয়। এখানে আমরা দেখতে পাই একটা সুসমনধ্বিত বংশানুক্রম পদ্ধতি- যাতে একাধারে প্রকৌশল, নির্মাণ এবং বৈমানিক বিদ্যার সমাবেশ ঘটেছে। ‘স্যামন’ মাছ বছরের পর বছর সমুদ্রে কাটানোর পর তার নিজস্ব নদীতে ফিরে আসে । (২) আরো বড় কথা এই যে, সে যে উপনদীতে জন্ম গ্রহণ করেছিলো, সেই উপনদীর উৎস বৃহৎ নদীর দিকে উজিয়ে যায়। এভাবে সুনির্দিষ্টতাবে নিজের জন্মস্থানের দিকে ফিরে যেতে এ মাছকে কিসে উদ্বুদ্ধ করে? স্যামন মাছ যখন আপন নদী অভিমুখে উজিয়ে চলে, তখন যদি তাকে অন্য কোনো উপনদীতে নিক্ষেপ করা হয়, তবে সে তৎক্ষণাত বুঝতে পারে যে, ওটা তার জন্বদাত্রী জলাধার নয়। এ জন্যে সে নদীর ভেতর দিয়ে নিজের আলাদা চলার পথ বের করে নেয় এবং স্রোতের বিপরীতমুখী পথে চলতে চলতে নিজের জন্স্থানের দিকে এগিয়ে যায় । এখানে এর চেয়েও জটিল একটা রহস্য রয়েছে, যার জট খোলা এখনো বাকী ৷ রহস্যটা এক ধরনের জলজ সাপের সাথে সংশ্লিষ্ট । এ সাপের স্বভাব ঠিক স্যামন মাছের বিপরীত ৷ এই বিস্ময়কর প্রাণী পরিণত বয়সে পৌছামাত্রই নিজ নিজ পুকুর ও নদী-খাল থেকে হিজরত করতে থাকে। সে যদি ইউরোপে থাকে, তবে মহাসাগরের ভেতর দিয়ে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে বারমুডার দক্ষিণে বহু দূর চলে যায়। তারপর সেখানেই ডিম পাড়ে ও মারা যায় । এই সাপের বাচ্চারা যখন নিজেদেরকে একটা বিচ্ছিন্ন ও অচেনা জলাশয়ে দেখতে পায়, তখন পেছনের দিকে ফিরে যায় এবং তাদের মায়েরা যে কিনারা থেকে এসেছিলো সেদিকে চলে যায় । সেখান থেকে প্রত্যেক নদীতে, হৃদে ও পুকুরে ছড়িয়ে পড়ে । এজন্য জলজ সাপ যে কোনো জলাশয়ে বাস করতে সক্ষম । এরা তীব্র স্রোতের মোকাবেলা করে, ঝড়-ঝঞ্রা ও জলোচ্ছবাসের সাথে পাঞ্জা লড়ে এবং প্রচন্ড ঢেউয়ের বুক চিরে এক তীর থেকে আরেক তীরে গিয়ে ওঠে এর পরেই তারা শারীরিক পরিপক্ৃতা লাভ করে। এই পরিক্ৃতা লাভের পর এবং এই সমগ্র ভ্রমণটি সম্পন্ন হওয়ার পর এক গোপন আইন তাকে পুনরায় তার আদি বাসস্থানে পাঠিয়ে দেয়। কোথা থেকে সে এই প্রেরণা লাভ করে, যা তাকে এরূপ নির্দেশনা দেয়? এমন কখনো ঘটেনি ঘে, আমেরিকার জলজ সাপ ইউরোপের জলাধারে বা ইউরোপের জলজ সাপ আমেরিকার জলাধারে ধরা পড়েছে। সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে ইউরোপীয় জলজ সাপের পরিণত বয়সে পৌছতে এক বছর বা কিছু বেশী বিলম্ব ঘটে, যাতে সে যে অতিরিক্ত দূরত্ব অতিক্রম করে, তা পুষিয়ে নিতে পারে। কেননা তার সফরের দূরত্ব তার সহযাত্রী মার্কিন সাপের দূরত্বের চেয়ে বেশী । আপনার কি মনে হয় যে, একটা জলজ সাপের ভেতরে যখন ধূলিকণা ও অণু পরমাণুগুলোর মিশ্রণ ঘটে, তখন সেই জিনিসটাই তার ভেতরে অপ্রতিরোধ্য ও দুর্নিবার ইচ্ছাশক্তি ও নির্দেশনা গ্রহণের ক্ষমতার জন্ু দেয়?’ | (২) ইংল্যান্ডের লোকেরা স্কটল্যান্ডের এই মাছটিকে ‘স্যামন' ফিস বলে উচ্চারণ করে। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।