যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

চলতে থাকবে, রাতের অন্ধকার যতোই গাঢ় হোক না কেন। অস্পষ্ট ভাবে হলেও সে রাস্তা দেখতে পায়। রাস্তায় ও রাস্তার দু'পাশে তাপমাত্রার যে তারতম্য ঘটে, তাও সে টের পায়। রাস্তার ধূলোময়লার ভেতর দিয়ে আসা আলোর প্রভাবে তার চোখ দুটো সামান্যই ধাধায় । পেঁচা ঘোর অন্ধকারাচ্ছন্ন রাতেও বরফাচ্ছাদিত ঘাসের ওপর দিয়ে চলাচলরত ইঁদুরকে দেখতে পায় আর যে প্রক্রিয়াকে আমরা আলো বলি, তাতে বিকিরণ ঘটিয়েই আমরা রাতকে দিনে রূপান্তরিত করি। “শ্রমিক মৌমাছিরা মৌমাছি পালনে ব্যবহৃত কাঠামোতে বিভিন্ন আকারের বহু সংখ্যক কক্ষ বানায় । এগুলোর মধ্য থেকে ছোট ছোট কক্ষগুলো দক্ষ শ্রমিকদের জন্যে এবং সবচেয়ে বড়টি হয় পুরুষ মৌমাছির জন্য । তারা একটা বিশেষ কক্ষ বানায় গর্ভবতী রাণীদের জন্য । রাণী মৌমাছি পুরুষদের জন্য নির্দিষ্ট কুণুরিগুলোতে অনুৎপাদনশীল ডিম পাড়ে, অথচ স্ত্রীজাতীয় শ্রমিক মৌমাছিও অপেক্ষমান রাণী মৌমাছিদের জন্য নির্ধারিত কক্ষগুলোতে উৎপাদনশীল ডিম পাড়ে। যে সব স্ত্রীজাতীয় মৌমাছি নতুন প্রজন্মের আগমনের অপেক্ষায় দীর্ঘদিন কাটানোর পর স্ত্রীর ভূমিকায় পরিবর্তিত দায়িত্ব গ্রহণ করে, তারা শিশু মৌমাছির জন্য খাদ্য তৈরী করার জন্যও প্রস্তুত হয়ে যায়। মধু ও রেণু চিবানো ও অগ্রিম পরিপাকের মাধ্যমে তারা এ কাজ সম্পন্ন করে । এরপর পুরুষ ও স্ত্রী মৌমাছিদের বয়স বাড়ার পর এক পর্যায়ে গিয়ে তারা চিবানো ও অগ্রিম পরিপাকের কাজ থেকে অবসর নেয়। তারা তখন মধু ও রেণু ছাড়া আর কিছুই খাওয়ায় না। যে সকল স্ত্রীজাতীয় মৌমাছি এভাবে কাজ করে তারা শ্রমিকে পরিণত হয় । রাণী মৌমাছির কক্ষগুঃলাতে যে সব স্ত্রী মৌমাছি থাকে, তাদের জন্য চিবানো ও অগ্রিম পরিপাক প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য সরবরাহ অব্যাহত থাকে। আর এ কাজ যারা করে তারাই একদিন মৌমাছিদের রাণী হয়ে যায়। আর শুধু এরাই উৎপাদনশীল ডিম পাড়ে । এই পৌনপুনিক উৎপাদন প্রক্রিয়ার জন্য অনেকগুলো বিশেষ কক্ষ ও বিশেষ বিশেষ ডিমের প্রয়োজন হয়! অনুরূপ খাদ্য পরিবর্তনের বিস্ময়কর প্রভাবেরও প্রয়োজন .হয়। আর এই সমগ্র প্রক্রিয়াটার জন্য যা অত্যাশ্যক তা হলো ধৈৰ্য সহকারে অপেক্ষা করা, বাছবিচার করা ও খাদ্যের কার্যকারিতা সংক্রান্ত তথ্য বাস্তবায়ন। এই পরিবর্তনগুলো বিশেষভাবে একটি সামষ্টিক জীবনে কার্যকর এবং এগুলো তাদের অস্তিত্বের জন্যই অপরিহার্য । এ জন্য যে জ্ঞান ও দক্ষতা অত্যাবশ্যক, তা এই সামষ্টিক জীবন শুরু করার পর অনিবার্যভাবেই অর্জিতি হয়ে যায়। অথচ এই জ্ঞান ও দক্ষতা জন্মগতভাবে মৌমাছির সত্বা ও তার টিকে থাকার জন্য অপরিহার্য নয়। এ থেকে বুঝা যায় যে, বিশেষ বিশেষ অবস্থায় খাদ্যের কার্যকারিতা সংক্রান্ত জ্ঞান মানুষের চেয়েও মৌমাছির বেশী । | ‘কুকুরকে যে অনুসন্ধানী নাক দেয়া হয়েছে, তার কল্যাণে তার কাছ দিয়ে যে প্রাণীটাই যাক না কেন, সে টের পায়। অথচ মানুষ আজ পর্যন্ত এমন কোনো যন্ত্র আবিষ্কার করতে পারেনি, যা তার নিজের দুর্বল ঘ্রাণ শক্তিকে তীব্রতর করতে পারে। এতদসত্তেও আমাদের সঘ্বাণশক্তি যতো দুর্বলই হোক না কেন-অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না এত সুক্ষ্ম কণিকাকেও ঘ্রাণ নিয়ে চিনতে পারি। সকল প্রাণীই এমন অনেক শব্দ শুনতে পায়, যা আমাদের শ্রবণশক্তির নাগালের বাইরে, আমাদের সীমিত শ্রবণশক্তির তুলনায় তাদের শ্রবণশক্তি অনেক বেশী তীব্র । এদিকে মানুষের শ্রবণশক্তির অবস্থা এই যে, সে তার আবিষ্কৃত বিভিন্ন সাজসরঞ্জামের সাহায্যে একটা মাছির আওয়ায বহু মাইল দূর থেকে এরূপ শুনতে পায় যেন মাছিটি তার কানের কাছেই ভনভন করছে। এ ধরনের সরঞ্জামাদির সাহায্যে মানুষ মহাজাগতিক রশ্মির প্রভাব পর্যন্ত এখন রেকর্ড করতে সক্ষম । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।