যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

একটি একক পরমাণু সৌরজগতের মধ্যে যেমন মজুত রয়েছে তেমনি একটি একক দেহকোষ ও উন্নততম প্রাণীদের মধ্যেও রয়েছে এর সংগঠন ও সংযোগের বিভিন্ন স্তর ও পর্যায় । এই ধরনের কাঠামোগত পূৰ্ণতায়, এই ধরনের সামষ্টিক সমন্বয়ে এবং এই ধরনের ব্যবস্থাপনা ও পরিকল্পনায় তিনিই রয়েছেন যিনি এগুলোকে শাসন ও পরিচালনা করেন। আর সমগ্র সৃষ্টিজগত সেখানে উপস্থিত থেকে এই সুগভীর সত্যকে প্রত্যক্ষ করছে। মানুষের মন এই মহাসত্যকে তখনই সামণ্রিকভাবে উপলব্ধি করে যখন এই মহাবিশ্বের দৃশ্যগুলোকে সে পর্যবেক্ষণ করে এবং উন্ক্ত অনুভূতি দ্বারা সকল জিনিসকে উপলব্ধি করে। এই এশী উপলব্ধি তথা এলহাম যে কোনো মানুষ যে কোনো পরিবেশে, জন্মগতভাবে অর্জিত জ্ঞানের ন্যায় যে কোনো সময়েই অর্জন করতে পারে। যখন তার হৃদয়ের জানালাগুলো খুলে যায় এবং মহাবিশ্বের দৃশ্যগুলো পর্যবেক্ষণের জন্যে তার অনুভূতির তন্ত্রীগুলো সজাগ হয়ে ওঠে তখন বিবেকের কাছে প্রশ্ন করেই এর উত্তর খুজে পাওয়া যায়। এরপর পর্যবেক্ষণ ও অর্জিতি জ্ঞান পৃথক পৃথক দৃষ্টান্ত দিয়ে এলহাম বা এশী উপলব্ধির প্রথম দৃষ্টিতে অর্জিত তত্ত্ব ও তথ্যের বিশ্লেষণ করে। উক্ত পর্যবেক্ষণ ও অধ্যয়নের মাধ্যমে সঞ্চিত জ্ঞানের কিছু তথ্য মহাবিশ্বে বিরাজমান মহাসত্যের অংশ বিশেষের কিঞ্চিত আভাস দেয়। বাস করে না' গ্রন্থে বলেন 0) ‘আপন জন্বভূমিতে প্রত্যাবর্তনে পাখিকূলর প্রচন্ড সহজাত ঝৌক থাকে। আপনার ঘরের দরজার পাশেই যে চড়ুইর বাসা, সে শরৎকালে দক্ষিণের অজানা গন্তব্যে চলে যায়, কিন্তু পরবর্তী বসন্তে সে ঠিক মতোই তার বাসায় ফিরে আসে । সেপ্টেম্বর মাসে আমাদের (অর্থাৎ আমেরিকার) অধিকাংশ পাখি দক্ষিণ দিকে চলে যায়। অধিকাংশ সময় তারা সমুদ্রের ওপর দিয়ে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে, কিন্তু তারা তাদের পথ হারায় না বা ঠিকানা ভোলে না। আর পত্রবাহক পায়রা যখন কোনো খীচার ভেতরে দীর্ঘ পথ পরিভ্রমণকালে অনেক নতুন শব্দ শুনতে শুনতে ভ্যাবাচ্যাকা খেয়ে যায়, তখন ক্ষণিকের জন্য আশপাশে চক্কর কাটে এবং তারপরেই নিজের গন্তব্য স্থানের দিকে নির্ভুলভাবে পাড়ি জমায় । গাছপালার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ঝঞ্রা যখন মৌমাছির পথ চিনে চলার পরিচিত সকল আলামত নষ্ট করে দেয়, তখনও মৌমাছি নিজের চাক চিনতে কিন্তু ভুল করে না। ঘরে ফেরার এই অনুভূতি ও চেতনা মানুষের ভেতরে দুর্বল । তাই তারা এর স্বল্প পরিমাণ পুঁজিকে সে সফরে জ্ঞানের সরঞ্জামাদি দ্বারা পূর্ণ করে নেয়। এই তীব্র জন্নগত ঝৌক ও তাড়না আমাদের প্রয়োজন বটে তবে আমাদেরও বোধশক্তি সেই প্রয়োজন অনেকটা মিটিয়ে দেয়। ক্ষুদ্র ক্ষুদ্র কীট পতংগের অনুবীক্ষণ যন্ত্রের মতো শক্তিশালী চোখ রয়েছে। সেসব চোখের শক্তির মাত্রা আমাদের জানা নেই বটে । শকুনের রয়েছে টেলিঙ্কোপ বা দূরবীক্ষণ জাতীয় চোখ । এখানেও মানুষ স্বীয় যান্ত্রিক সরঞ্জামাদির জোরে শ্রেষ্ঠত্ব অর্জন করে। মানুষ টেলিস্কোপ দিয়ে এত দূরের নীহারিকাকে দেখতে পায়, যা দেখতে তার খালি চোখের আরো ২০ লক্ষ গুণ বেশী দৃষ্টিশক্তিসম্পন্ন হওয়া দরকার । খালি চোখে একেবারেই দেখা যায় না এমন জীবাণুকেও বৈদ্যুতিক মাইক্রোক্কোপ (অনুবীক্ষণ যন্ত্র) দিয়ে দেখতে পায়। এমনকি যে ক্ষুদ্র কীটপতংগ বিভিন্ন বস্তুকে কামড়ে পড়ে থাকে তাও দেখা যায়। আপনি আপনার বৃদ্ধ ঘোড়াকে যখন একাকী রাস্তায় ছেড়ে দেবেন, তখন তা রাস্তা ধরেই (১) অধ্যাপক ম্বহমুদ সালেহ আল্ফালাকী গ্রন্থটির যে অনুবাদ করেছেন তার নাম দিয়েছেন ‘বিজ্ঞান ঈমানেরই উদ্দীপক’ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।