যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

যখন এ আয়াত অর্থাৎ সূরা আ'লার প্রথম আয়াত নাযিল হলো, রসূল (স.) বললেন, এটিকে তোমরা তোমাদের সেজদার অন্তর্ভুক্ত করো (অর্থাৎ ‘সুবহানা রাব্বিয়াল আলা’ এর আকারে) এভাবে এই তাসবীহ রুকু ও সেজদার চিরস্থায়ী অংশ হয়ে নামাযের সাথে যুক্ত হয়েছে। এ তাসবীহ প্রাণ চাঞ্চল্যে ভরপুর । এটিকে নামাযে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য এই যে, এটি একটি প্রত্যক্ষ আদেশের প্রত্যক্ষ ইতিবাচক সাড়া হয়ে টিকে থাকুক, অথবা আরো সঠিকভাবে বলতে গেলে বলতে হয়, একটি প্রত্যক্ষ অনুমতির প্রত্যক্ষ জবাব । বস্তুত আল্লাহ তায়ালা কর্তৃক তার বান্দাদেরকে নিজের প্রশংসা ও গুণকীর্তন করার অনুমতি দান তাদের ওপর তাঁর একটি অন্যতম নেয়ামত ও অনুগ্রহ বিশেষ । অৰ্থাৎ এটা হচ্ছে তার সাথে যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের অনুমতি । মানুষের সীমিত বুদ্ধিতে নৈকট্য লাভের যতো উত্তম উপায় কল্পনা করা যেতে পারে, নামায তার মধ্যে সর্বোত্তম নৈকট্য লাভের উপায় । এই উপায়ে আল্লাহ তায়ালা তীর বান্দাদেরকে সুযোগ দেন যেন তারা তীর গুণাবলী প্রকাশ ও গুনকীর্তনের মাধ্যমে তীর সত্ববাকে তাদের সাধ্য ও সামর্থ অনুসারে জানতে ও বুঝতে পারে। আর এ কথা বলারই অপেক্ষা রাখে না যে, আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টির যে কোনো অনুমতি, চাই তা সম্পর্ক সৃষ্টির যে কোনো উপায় অনুসরণের মাধ্যমেই হোক না কেন, বান্দাদের ওপর তার এক অসাধারণ অনুগ্রহ ও দান। সৃষ্টিজশগত ও স্ৰষ্টা ‘তোমার সর্বোচ্চ প্রভুর প্রশংসা করো, যিনি সৃষ্টি করেছেন অতপর ভারসাম্যপূর্ণ করেছেন এবং যিনি পরিকল্পনা করেছেন অতপর পথ প্রদর্শন করেছেন৷’ অর্থাৎ যিনি প্রত্যেকটি জিনিসকে সৃষ্টি করে তাকে ভারসাম্যপূর্ণ করেছেন, অতপর তার সৃষ্টিকে পূর্ণতা দান করেছেন এবং তাকে তার সমুচিত পূর্ণতার স্তরে পৌছে দিয়েছেন প্রত্যেক সৃষ্টির জন্য তার কাজ, তার পথ ও গন্তব্য পরিকল্পনা করেছেন, অতপর যে উদ্দেশ্যে তাকে সৃষ্টি করেছেন তার দিকে পথ প্রদর্শন করেছেন, তার সৃষ্টির উদ্দেশ্য কি সেটা তাকে জানিয়েছেন এবং যতোদিন সে বেঁচে থাকবে, ততোদিন তার জন্যে যা উপযুক্ত, তা নির্ধারণ করেছেন ও তার দিকে পথ প্রদর্শনও করেছেন। এই সৰ্ববৃহৎ সত্যটি সৃষ্টিজগতের প্রতিটি জিনিসে প্রতিফলিত । বিশ্বজগতে বিরাজমান প্রতিটি বস্তু এ সত্যের সাক্ষ্য দিচ্ছে, চাই সে বস্তু যতোই ছোট বা বড় এবং যতোই মর্যাদাবান বা নগণ্য হোক না কেন । প্রতিটি জিনিস ভারসাম্যপূর্ণ ও স্বয়ংসম্পূর্ণ, প্রতিটি জিনিস নিজের কর্তব্য পালনের যোগ্যাতাসম্পন্ন, প্রতিটি জিনিসের সৃষ্টির উদ্দেশ্য নির্ধারিত, সেই উদ্দেশ্য সফল করার জন্যে সহজতম পন্থা তার হস্তগত করে দেয়া হয়েছে এবং সকল বস্তুর মধ্যে পূর্ণ সামঞ্জস্য ও সমন্বয় ভূমিকা পালন করার জন্য এককভাবেও ক্ষমতাবান । একটি পরমাণু এককভাবে তার সকল ইলেকট্রোন ও প্রোটোনের সাথে সুসমন্বিত, যেমন সৌরজগতের সূর্য, নক্ষত্র ও গ্রহ-উপগ্রহের মধ্যে পূর্ণ সমন্বয় বিরাজমান । এই সৌরজগত ও তার সকল জ্যোতিষ্ক আলাদা আলাদাভাবে ও সম্মিলিতভাবে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে ওয়াকেফহাল এবং তা সে পালনও করে। শরীরের প্রতিটি একক সজীব কোষ, আপন কাঠামোতে ও নির্দিষ্ট দায়িত্ব পালনে পূর্ণ যোগ্যতাসম্পন্ন, পৃথিবীর সর্বাধিক উন্নত, সজীব ও সংযুক্ত সৃষ্টির পর্যায়ভুক্ত একা একটি স্বতন্ত্র অস্তিত্ব । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।