তাফসীর ‘তোমার সর্বোচ্চ প্রভুর নামে পবিত্রতা ঘোষণা করো .......... মৃদু উচ্চারিত সুললিত এই প্রারম্ভিক বক্তব্য দ্বারা সূরার সূচনা গোটা পরিবেশকে আল্লাহর গুণগান ও পবিত্রতা ঘোষণার ধ্বনিতে মুখরিত করার উদ্দেশ্যেই করা হয়েছে। এর পাশাপাশি রয়েছে আল্লাহর পবিত্রতা ঘোষণা ও গুণগানের তত্ত্ব । পবিত্রতা ঘোষণার আদেশের পরপরই যে বিশেষণগুলো একের পর এক উল্লেখ হয়েছে, তা হচ্ছে, ‘সর্বোচ্চ (প্রভু) যিনি সৃষ্টি করেছেন, অতপর সৃষ্টিকে ভারসাম্যপূর্ণ করেছেন, | যিনি পরিকল্পনা করেছেন অতপর পথ দেখিয়েছেন, যিনি বিচরণ ক্ষেত্র সৃষ্টি করেছেন, অতপর তাকে বানিয়েছেন শস্যহীন বিরাণ।' এ সকল .বিশেষণ দ্বারা গোটা সৃষ্টিজগতকে এমন একটা এবাদাতখানা হিসাবে চিত্রিত করা হয়েছে, যার প্রতিটি কোণ এই সব প্রশংসা কীর্তনে মুখরিত । এ দ্বারা মহাবিশ্বকে এমন একটা প্রদর্শনী ক্ষেত্র রূপে চিত্রিত করা হয়েছে, যাতে মহান ও সুনিপুণ সুষ্টার নিদর্শনসমূহ প্রতিভাত । ইনি সেই স্রষ্টা, যিনি কোনো নমুনা ও মডেল ছাড়াই সৃষ্টি করেন, ‘যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টিকে ভারসাম্যপূর্ণ করেছেন এবং যিনি পরিকল্পনা করেছেন ও পথ দেখিয়েছেন’ তাসবীহ পাঠ কি ও ক্কেন? তাসবীহ হচ্ছে মহত্ব ও পবিত্রতা ঘোষণা করা, আল্লাহর শ্রেষ্ঠতম গুণাবলীর মর্ম স্ৃতিপটে জাগরূক করা, সেই গুণাবলী থেকে বিচ্ছুরিত আলোকরশ্মি, তা থেকে নির্গত প্রেরণা ও উদ্দীপনা, তা থেকে আধ্যাত্মিক স্বাদ হৃদয় ও চেতনা দিয়ে উপভোগ করা । তাসবীহ শুধু মুখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপ করাই নয়। ‘তোমার সর্বোচ্চ প্রভুর নামে তাসবীহ করো’ এ কথাটি মানুষের মনমস্তিষ্কে ও চেতনায় এমন একটি অবস্থা ও ভাবের সৃষ্টি করে, যা ভাষায় বর্ণনা করা কঠিন৷ চেতনা দিয়ে অনুভব করা, উপলব্ধি করা ও আস্বাদন করা যায়। এই গুণাবলীর মর্মোপলন্ধি থেকে বিচ্ছুরিত আলো দ্বারা জীবনকে উদ্ভাসিত করার প্রেরণা পাওয়া যায়। এ সূরায় সর্বপ্রথম যে গুণবাচক শব্দটির উল্লেখ করা হয়েছে তা হলো 'রবৃ' ও ‘আ'লা’ । 'রব' শব্দ দ্বারা বুঝায় লালন-পালনকারী ও তত্তবাবধানকারী । এই গুণবাচক শব্দের মর্ম ও তার সৃষ্টি করা আবহ সূরার সামগ্রিক প্রেক্ষাপট, তার সুসংবাদ ও সুললিত ছন্দময় শব্দ বিন্যাসের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ । আর ‘আ'লা’ শব্দটি সীমাহীন দিগন্ত অভিমুখে অভিযাত্রার পথ উন্মোচন করে এবং আল্লাহর গুণকীর্তন ও তাসবীহ করতে করতে অনির্দিষ্ট সীমানার দিকে যাত্রা অব্যাহত রাখার জন্য আত্মাকে উৎসাহিত করে। এটি মহত্ব ও পবিত্রতা ঘোষণার ভাবধারার সাথে সংগতিপূর্ণ। গুণবাচক এই ‘আ'লা’ শব্দটিকে গভীরভাবে হৃদয়ংগম করা উক্ত পবিত্রতা ঘোষণার ভাবধারার সাথেও ওতপ্রোতভাবে জড়িত । এখানে প্রাথমিক সম্বোধন রসূল (স.)-কে করা হয়েছে। ‘পবিত্রতা ঘোষণা করো’ এ আদেশটি আল্লাহর পক্ষ থেকে তাকে দেয়া হয়েছে। এ বাক্যটিতে যে প্রগাঢ় মমত্ত্ব সৌহার্দ প্রকাশ করা হয়েছে, তার স্থান ভাষাগত অভিব্যক্তি থেকে অনেক উর্ধে । এ আদেশটি রসূল (স.) যখনই পড়তেন, সূরার অন্যান্য আয়াত পড়ার আগে এর প্রতি তাৎক্ষণিক সাড়া দিয়ে বলতেন, ‘সুবহানা রাব্বিয়াল আ'লা’ অর্থাৎ আমার সর্বোচ্চ প্রভুর পবিত্রতা ঘোষণা ও গুণকীর্তন করছি । সুতরাং এটি একাধারে আল্লাহর ডাক ও রসূলের সাড়া, আল্লাহর আদেশ ও রসূলের আনুগত্য এবং আল্লাহর মমত্ব প্রকাশ ও রসুলের জবাব । তিনি তার প্রতিপালকের সামনে উপস্থিত । প্রত্যক্ষভাবে তার কথা শোনেন ও জবাব দেন। অত্যন্ত ঘনিষ্ঠ সংযোগ ও মমত্বপূর্ণ পরিবেশে এই আলাপ বিনিময় হয়। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।