যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

ted CE Sets bute slo sy6 & Cot 5,2) UNF 4 IAD, A ® Sato rhe ised TE ১৬. কিভু তোমরা তো (হামেশাই) দুনিয়ার জীবনকে আখেরাতের ওপর প্রাধান্য দিয়ে থাকো, ১৭. অথচ আখেরাতের জীবনই হচ্ছে স্থায়ী ও উৎকৃষ্ট; ১৮. নিশ্চয়ই এসব কথা আগের (নবীদের) কেতাবসমূহে (মজুদ) রয়েছে, ১৯. (উল্লেখ আছে তা) ইবরাহীম এবং মুসার কেতাবসমূহেও । সংশ্কিপ্টঠ আন্লদোচনা হযরত আলী (রা.) থেকে ইমাম আহমদ বর্ণনা করেছেন যে, এই সূরাটি ছিলো রসূল (স.)-এর খুব প্রিয় । সহীহ মুসলিমে বর্ণিত হয়েছে যে, তিনি দুই ঈদ ও জুময়ার নামায সূরা আ'লা ও সূরা গাশিয়া দিয়ে পড়তেন । কখনো কখনো ঈদ ও জুময়া একই দিনে অনুষ্ঠিত হতো এবং তিনি সে ক্ষেত্রে উভয় নামায এই দুই সূরা দিয়ে পড়তেন । যেহেতু এই সূরাটি সমগ্র বিশ্ব জগতকে এবাদাতের স্থান হিসাবে চিহ্নিত করে, তার সর্বত্র বিশ্বপ্রভুর তাসবীহ ও গুণগান ধ্বনিত ও প্রতিধ্বনিত হয় এবং তাকে আল্লাহর প্রশংসা ও পবিত্রতা ঘোষণার একটা স্থান হিসাবে তুলে ধরে, তাই রসূল (স.)-এর কাছে এটি প্রিয় হওয়ারই কথা । ‘তোমার সর্বোচ্চ প্রভুর পবিত্রতা ও মাহাত্ম্য ঘোষণা করো, যিনি .......... Y সুদীর্ঘ ছন্দময় ভাষণ সুদূর প্রসারী গুণগানের আবহ ছড়িয়ে দেয়। সূরাটিতে রসূল (স.)-এর জন্য গুরুত্বপূর্ণ সুসংবাদ রয়েছে। আল্লাহ তায়ালা তার ওপর মানুষকে ইসলামের বাণী স্মরণ করিয়ে দেয়া ও তা প্রচার করার দায়িত্ব অর্পণের পর তাকে এই বলে আশ্বাস দিচ্ছেন যে, ‘আমি তোমাকে পড়িয়ে দেবো, তখন আর তুমি ভুলবে না |. কোরআনের জন্য রসূল (স.)-এর মনকে সুরক্ষিত করা এবং তার ঘাড় থেকে এই বিরাট দায়িত্ব সরিয়ে নেয়ার আশ্বাস দিচ্ছেন, আর তার সকল কাজকে এবং এই দাওয়াত প্রচারের কাজকে সহজ করে দেয়ার ওয়াদা করেছেন। এ কারণেও এ সূরা তার কাছে প্রিয় হওয়া স্বাভাবিক । এই সূরা ঈমানী চিন্তাধারার সুদৃঢ় স্তম্ভসমূহের বিবরণ বক্ষে ধারণ করে রেখেছে। মহান সৃষ্টা প্রতিপালক আল্লাহর একত্ব, তীর ওঞ্চীর সত্যায়ন এবং আখেরাতের কর্মফল প্রাপ্তির সত্যতা প্রমাণ এ সূরার অন্যতম আলোচ্য বিষয় । এগুলো ইসলামী আকীদা-বিশ্বাসের প্রাথমিক উপাদান । তারপর এই আকীদা তার সুদূর প্রসারী শেকড়ের সাথে ও সুপ্রাচীনকাল থেকে বিরাজমান মূলের সাথে সংযুক্ত হয়। যেমন বলা হয়েছে, নিশ্চয়ই এ বক্তব্য পূর্ববর্তী কেতাবসমূহেও রয়েছে, ইবরাহীম ও মূসার কেতাবে ৷’ এই আকীদা-বিশ্বাসের যে স্বভাব প্রকৃতি এবং এই আকীদা বিশ্বাস প্রচারকারী রসূল ও বহনকারী উম্মতের যে স্বভাব প্রকৃতির চিত্র সূরাটিতে তুলে ধরা হয়েছে, তা- হচ্ছে উদারতা ও সরলতা । এই সব কিছুই সূরার মূল আলোচ্য বিষয় থেকে বিচ্ছুরিত ও তার আওতাধীন । এর বাইরে রয়েছে আরো বহু সুদূর প্রসারী বিষয়বস্তু ৷ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।