আর এই চূড়ান্ত ও অকাট্য বাণী প্রসংগে আল্লাহ তায়ালা তীর রসূল (স.) এবং তার সাথী,- মক্কার মোশরেকদের হাতে নিপীড়িত ও নির্যাতিত মুষ্টিমেয় মোমেনের দলটিকে সম্বোধন করেছেন। রসূল (স.)-এর পরিচালিত আন্দোলনের বিরুদ্ধে তারা সব সময় ষড়যন্ত্র ও ফন্দি-ফিকিরে লিপ্ত ছিলো । তারা নিত্যনতুন চক্রান্ত এটে যাচ্ছিলো অব্যাহতভাবে এ সম্বোধনে আল্লাহ তায়ালা তীর রসূলকে প্রবোধ ও সাস্তবনা দিয়ে নিজ কাজে নিয়োজিত থাকার এবং মোশরেকদের চক্রান্তে ভীত না হওয়ার উপদেশ দিয়ে তিনি বলছেন যে, সাময়িকভাবে এটাকে বরদাশত করে যেতে হবে। মনে রাখতে হবে যে, যুদ্ধের নেতৃত্ব স্বয়ং আল্লাহর হাতে ৷ কাজেই রসূল (স.) ও মোমেনদের আশ্বস্ত এবং নিশ্চিন্ত থাকা উচিত । ‘ওরা ভীষণ চক্রান্ত করে, আমিও কৌশল অবলম্বন করি।’ অর্থাৎ এই সব নগণ্য সৃষ্টি, যাদেরকে পুরুষের পিঠ ও নারীর বুক থেকে বেগে ধাবিত পানি দিয়ে সৃষ্টি করা হয়েছে, যাদের কোনো শক্তি, জ্ঞান, ইচ্ছা ও পথের দিশা ছিলো না, যারা তাদের দীর্ঘ পরিক্রমায় সর্বশক্তিমানের নাগালের মধ্যে ও মুঠোর মধ্যে রয়েছে, যারা একদিন তার কাছে ফিরে যেতে বাধ্য যখন তাদের সকল জারিজুরি ফাস হয়ে যাবে, যখন তাদের কোনো ক্ষমতা এবং কোনোই সাহায্যকারী থাকবে আর আমি .... সৃষ্টা, পথ প্রদর্শক, রক্ষক, নির্দেশক, পুনর্জন্ম দানকারী, পরীক্ষা-নিরীক্ষাকারী, সর্ব শক্তিমান, পরাক্রমশালী, আকাশ ও নক্ষত্রের সৃষ্টা, বেগে নির্গত পানি তথা বীর্যের সৃষ্টা, সবাক মানুষের সষ্টা, বৃষ্টি বর্ষণকারী আকাশ ও উদ্ভিদ উদগাতা পৃথিবীর স্রষ্টা, আমি আল্লাহ ..... আমিও ষড়যন্ত্র করি। একদিকে তাদের ষড়যন্ত্র, একদিকে আমার ষড়যন্ত্র, এটাই হলো যুদ্ধ । আসলে এটা একতরফা যুদ্ধই যদিও নিছক তামাশাচ্ছলে দো’তরফা হিসাবে দেখানো হয়েছে। ‘অতএব কাফেরদেরকে অবকাশ দাও’ ‘কিছুটা অবকাশ দাও’ অর্থাৎ তাড়াহুড়ো করো না। যুদ্ধ সমাপ্তির জন্য দ্রুততা কামনা করো না। এ যুদ্ধের প্রকৃতি ও চরিত্র তো দেখেছো । সামান্য একটু সময় দেয়াতেই কল্যাণ । অবশ্য পার্থিব জীবনের পুরোটা কেটে গেলেও তা সামান্যই ৷ আখেরাতের অনন্ত জীবনের সামনে এ আয়ুঙ্কাল আর কতোই বা? এ আয়াতে আমরা দেখতে পাই, আল্লাহ তায়ালা তার রসূল (স.)-এর সাথে একান্ত আপন ভংগিতে কথা বলছেন । ‘কাফেরদেরকে সময় দাও, কিছু সময় তাদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও ৷’ যেন রসূল (স.)-ই সব কিছুর হর্তাকর্তা । তিনিই যেন অনুমতি দেয়ার মালিক, তিনিই যেন অবকাশ দেয়া বা সময় দেয়ার অনুমতি দিতে পারেন । অথবা অবকাশ দেয়ার মঞ্জুরী দেন। আসলে এ সবের কিছুই রসূল (স.)-এর হাতে নেই । এটা শুধু রসূল (স.)-কে একান্ত আপন করে নেয়া ও তার প্রতি মমত্ব প্রকাশের ভাষা । রসূল (স.)-এর মনে দয়া ও মমত্বের সুবাতাস বইয়ে দেয়াই এর উদ্দেশ্য । তার মনের আকাংখা ও আল্লাহর ইচ্ছাকে একীভূত করণের লক্ষ্যেই এ কথা বলা হয়েছে। নিজ ক্ষমতাবলে ও ইচ্ছায় আল্লাহ তায়ালা তার একান্ত নিজস্ব কাজে তাকে এমনভাবে নিয়োজিত করেছেন যেন তার কোনো ক্ষমতা আছে। এভাবে তিনি তীর মধ্যে ও আল্লাহর মধ্যে যে ব্যবধান রয়েছে সাময়িকভাবে তা যেন ঘুচাতে চাইছেন। তিনি যেন বলছেন, তাদের ব্যাপারে তোমাকে ক্ষমতা ও কর্তৃত্ব দেয়া হয়েছে। তবে এদেরকে একটু অবকাশ দাও। বস্তুত এ হচ্ছে তার প্রতি গভীর ভালোবাসা ও মমত্বের প্রকাশ ৷ এ দ্বারা তার সকল মনোকষ্ট মুছে দিচ্ছেন। সকল গ্রীন দূর করে দিচ্ছেন শুধু মাত্র অবশিষ্ট থাকছে তীর গভীর প্রীতি ও ভালোবাসা ৷ গলাল ২২তম ১০ (ক) www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।