যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

‘যেদিন গোপন বিষয়গুলো ফাস হয়ে যাবে’ অর্থাৎ সকল অজানা তথ্য যেদিন প্রকাশিত প্রাণীকে সংরক্ষণ করার জন্য প্রহরী ফেরেশতা তার কাছে গমন করে। যেদিন মানুষ সকল শক্তি ও সাহায্যকারীকে হারিয়ে অসহায় হয়ে পড়বে, সেদিন সকল গুপ্তভেদ প্রকাশিত হবে। ‘সেদিন তার কোনো শক্তিও থাকবে না, কোনো সাহায্যকারীও থাকবে না!’ অর্থাৎ নিজেকে নিজে সামাল দেয়ার জন্য নিজের ক্ষমতাও থাকবে না, আর বাইরে এমন কোনো সাহায্যকারীও থাকবে না যার সাহায্য নেয়া যায়। সকল শক্তি হারানোর পর সকল গুপ্ত তথ্য প্রকাশিত হওয়া একটা ভয়াবহ পরিস্থিতি নির্দেশ করে। এতে পরিস্থিতির ভয়াবহতা বহুগুণ বৃদ্ধি পায়। এ ধরনের পরিস্থিতি স্নাযুম্ডলীতে গভীর প্রভাব বিস্তার করে। এ সময় তার চেতনা ও অনুভূতি নিজের ও পারিপার্শ্বিক জগতের বাইরে গিয়ে মানুষের জন্ম ও তার বিস্ময়কর পরিভ্রমণ এবং তার শেষ গন্তব্য স্থলে উপনীত হয়। সেখানে তার সকল আবরণ খসে পড়ে, সকল গুপ্তভেদ ফাস হয়ে যায় । সেখানে সে সকল সহায় ও শক্তি হারিয়ে ফেলে । এসব কথা বলার পরও হয়তো অন্তরে এ ব্যাপারে সামান্য কিছু সন্দেহ-সংশয় অবশিষ্ট থাকতে পারে যে, এ সব ঘটনা সত্যিই ঘটবে কিনা । এ কারণে দৃঢ়তার সাথে পুনরুক্তি করা হয়েছে যে, এ উক্তির সাথে প্রাকৃতিক দৃশ্যাবলীর সংযোগ সাধন করা হয়েছে এভাবে, “বৃষ্টি সম্বলিত আকাশের শপথ, ফেটে যাওয়া যমীনের শপথ, নিশ্চয়ই এটা চূড়ান্ত ও অকাট্য বাণী, এটা মোটেই রসিকতা নয় ।' আয়াতে ব্যবহৃত 'রাজুয়ে' শব্দটির আভিধানিক অর্থ পুনরাবৃত্তি । এ দ্বারা বৃষ্টিকে বুঝানো হয়েছে। আকাশ বারংবার বৃষ্টি বর্ষণ করে। আর ‘সাদয়ে' অর্থ বিদারণ বা ফেটে যাওয়া । এখানে উদ্ভিদকে বুঝানো হয়েছে। কেননা তা মাটি বিদীর্ণ করে উদ্গাত হয়। এই দুটো জিনিসই জীবনের একটি দৃশ্যের ছবি তুলে ধরেছে। উদ্ভিদের জীবন ও প্রথম সৃষ্টির নমুনা হচ্ছে যথাক্রমে আকাশ থেকে উর্তক্ষপ্ত পানি এবং পৃথিবীর মাটি বিদীর্ণ করে উদ্ধাত উদ্ভিদ । পুরুষের পাজড়ের হাড় ও স্ত্রীর বক্ষদেশ থেকে প্রবল বেগে নিক্ষিপ্ত পানি এবং জরায়ুর অন্ধকার জগত থেকে বেরিয়ে আসা সন্তানের সাথে এর নিকটতম সাদৃশ্য বিদ্যমান। জীবন জীবনই ৷ দৃশ্য দৃশ্যই । আন্দোলন আন্দোলনই । কিন্তু এ সবই একটা স্থায়ী ও শ্বাশ্বত বিধি ব্যবস্থা এবং একটা সুনির্দিষ্ট ও চিহ্তিত শিল্পকর্মের নমুনা । এ সবই মহান সৃষ্টার উপস্থিতি ও বিদ্যমানতা নির্দেশ করে। কেউই তার সমকক্ষ ও সমতুল্য নয় সৃষ্টিকর্মের শৈল্পিক নৈপুণ্যেও নয়, বাহ্যিক আকৃতিতেও নয়। উপরোক্ত দৃশ্যটি রাতের উজ্জ্বল নক্ষত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। এই নক্ষত্র সকল পর্দা ও আবরণ ছিন্ন করে। অনুরূপভাবে এটি গুপ্তভেদ প্রকাশের সাথে ঘনিষ্ঠভাবে তুলনীয় । একই নিপুণ সৃষ্টি, যা স্রষ্টার অস্তিত্ব নির্দেশ করে। অুদ্ধের নেতৃত্ব স্বয়ৎ আল্লাহর হাতে আল্লাহ্‌ তায়ালা এই দুটি সৃষ্টি ও দুটি ঘটনার নামে শপথ করেছেন, বৃষ্টি বর্ষণকারী আকাশ এবং উদ্ভিদ উদামনকারী পৃথিবী ৷ এ দুটি জিনিসেরই বাহ্যিক দৃশ্য ও অন্তর্নিহিত মর্ম অত্যন্ত তাৎপর্যপূর্ণ । খোদ্‌ বাক্যের বাচনভংগিও অত্যন্ত কঠোর ও দৃঢ় বক্তব্য প্রকাশ করে। শপথ করে বলা হচ্ছে যে, এই অকাট্য বাণী, যা পুণর্জন্ম ও পরীক্ষা-নিরীক্ষার কথা ঘোষণা করে, অন্য কথায় সার্বিকভাবে এই কোরআন, অকাট্য ও অবিসংবাদিত । এতে কোনো তামাশা বা রসিকতার মিশ্রণ নেই ৷ এ বাণী সকল বিতৰ্ক, সকল সন্দেহ, সকল সংশয় ও সকল বাকবিতন্ডার অবসান ঘটায় । এটি চূড়ান্ত ও সর্বশেষ বাণী । বারংবার বৃষ্টি বর্ষণকারী আকাশ এবং উদ্ভিদ উদ্গামনকারী পৃথিবী এ ব্যাপারে সাক্ষী । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।