যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

পেটে, হাতে বা পায়ে রেখে দেয়া হতো, তাহলে তারা ওখানেই চোখ বানিয়ে ফেলতো। কিন্তু এ সেলগুল্রো স্বয়ং যখন মানবদেহের ভেতরে চলাচল করে, তখন চোখের জন্যে যে জায়গা নির্ধারিত, সে দিকেই চলে । কে নির্ধারণ করেন এই দেহটির ঠিক এই জায়গায় একটি চোখের দরকার, অন্য কোথাও নয়? ইনি স্বয়ং আল্লাহ তায়ালা । তিনিই তার সর্বোচ্চ রক্ষক, তার তত্ত্বাবধায়ক এবং তাকে সেই দিক-দিশাহীন জায়গায় পথের দিশা দেখান, যেখানে আল্লাহ তায়ালা ছাড়া কোনো পথ প্রদর্শক নেই । আর ওই সমস্ত কোষ এককভাবে ও সম্মিলিতভাবে একটি নির্দিষ্ট ক্ষেত্রে কাজ করে। তাদেরই ভত্যন্তরে লুকানো একটি গ্রুপ সমষ্টি তাদের কর্মক্ষেত্র চিহ্নিত করে। সেই গ্রুপগুলো হচ্ছে উত্তরাধিকারের গ্রুপসমূহ, যা গোটা প্রজন্মের বিবরণী ও পূর্বপুরুষদের বৈশিষ্ট্যসমুহ সংরক্ষণ করে। যে কোষ বা সেল চোখ তৈরীর জন্য নির্দিষ্ট, তা চোখ নির্মাণের জন্য বিভিন্ন গ্রুপে বিভক্ত । চোখ নির্মাণের এই কাজ করার সময় যাতে চোখের নির্দিষ্ট রূপ বা আকৃতি বিনষ্ট ও বিকৃত না হয় এবং তা মানুষের চোখের বৈশিষ্ট হারিয়ে অন্য কোন প্রাণীর চোখে পরিণত না হয়, সে জন্য তাকে তার সুনির্দিষ্ট আকৃতিতে সংরক্ষণ করা এই কোষের দায়িত্ব । মানুষের বাপদাদার চোখের একটা নির্দিষ্ট রূপ ও নির্দিষ্ট বৈশিষ্ট থাকতে পারে। তাও সংরক্ষণ করা এই কোষের দায়িত্ব । এই চোখের আকৃতিগত ও বৈশিষ্ট্যগত নকশায় যাতে এমন সামান্যতম বিচ্যুতিও না ঘটে, যাতে মূল পরিকল্পিত | নকশা থেকে তা ভিন্ন আকৃতি ধারণ করে, তা নিশ্চিত করাও ওই কোষের দায়িত্ব । কে এই কোষকে এতো শক্তি এবং এতো জ্ঞান দান করলো? এতো সেই সরল ও অবোধ কোষ, যার কোনে বুদ্ধি ও উপলব্ধি ক্ষমতা নেই, নেই কোনো ইচ্ছা শক্তি । একে এত শক্তি ও এতো জ্ঞান দানকারী আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ নয়। একে তিনি চোখের নকশা তৈরীর জ্ঞান দান করেছেন এবং এদেরই একটি বা কয়েকটি সরল ও অবোধ কোষ এই বিশাল কাজটি সম্পরন করে। অথচ সমগ্র মানব জাতিকে যদি একটি চোখ বা তার একটি অংশেরও নকশা তৈরী করতে বলা হতো, তবে তা তারা করতে পারতো না৷ প্রবল বেগে প্রক্ষিপ্ত সেই শুক্রবিন্দু ও একজন সবাক মানুষের মাঝে যে দীর্ঘ ও বিস্ময়কর পথ পরিক্রমা রয়েছে, তার দৃশ্য সম্বলিত এই সংক্ষিপ্ত বিবরণের নেপথ্যেও রয়েছে অগণিত বিস্ময় । দেহের বিভিন্ন যন্ত্র ও অংগপ্রত্যংগের বৈশিষ্টের ভেতরে এই বিশ্বয় নিহিত। এই তাফসীরে তার পুরো বিবরণ দেয়া আমাদের সাধ্যাতীত। আল্লাহর সুনিপুণ পরিকল্পনা ও সুদক্ষ সাক্ষ্যই বিধৃত ৷ হয়েছে সেই সব আজব ও অদ্ভুত অংগ বৈশিষ্ট্যে। আর তাতে রয়েছে মহান আল্লাহর তত্ত্বাবধায়ক, পথ-প্ৰদৰ্শক ও সহায়ক হাতের কৃতিত্বপূর্ণ অবদানের ছাপ । যে সত্যের জন্য আকাশ ও নক্ষত্রের শপথ করা হয়েছে, এ বিবরণটিতে তাকেই প্রতিষ্ঠিত করা হয়েছে। আর সেই সাথে এতে রয়েছে পরবর্তী অংশে বর্ণীত তত্েরও পটভূমি । পুনর্জন্ম ‘নিশ্চয়ই তিনি তার পুনসৃষ্টিতেও সমর্থ । যেদিন সকল গুপ্ত তথ্য ফাস হয়ে যাবে, তখন তার কোনো শক্তিও থাকবে না, সাহায্যকারীও থাকবে না ।' অর্থাৎ আল্লাহ তায়ালা যিনি তাকে সৃষ্টি করেছেন, লালন-পালন ও তত্ত্বাবধান করেছেন, তিনি তাকে মৃত্যুর পর পুনরুজ্জীবিত করতে সক্ষম এবং প্রাচীন জিনিসকে নতুন করে সৃষ্টি করতে সক্ষম । প্রথম সৃষ্টি তার সীমাহীন ক্ষমতা, নিজস্ব পরিকল্পনা ও দক্ষ ব্যবস্থাপনার স্বাক্ষর । এই বিচক্ষণ ও সুনিপুণ সৃষ্টি একেবারেই বৃথা যাবে যদি তাকে পুনরায় সৃষ্টি করে সকল গোপন কার্যকলাপের অনুসন্ধান ও নিরীক্ষণ না করা হয় এবং যথাযথ ও ন্যায্য প্রতিফল না দেয়া হয়। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।