এ তত্ত্বটি গুপ্ত ছিলো । আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ জানতো না। মাত্র বিগত শতাব্দীর মাঝামাঝি সময়ে আধুনিক বিজ্ঞান নিজস্ব প্রক্রিয়ায় এ তথ্য উদ্ভাবন করতে সক্ষম হয় যে, পুরুষের বীর্ষ তার মেরুদন্ডে এবং নারীর বীর্য তার বক্ষের উর্ধাংশের হাড়ের ভেতরে তৈরী হয়। অতপর তা একটি নিভৃত ও সুরক্ষিত স্থানে মিলিত হয় এবং তা থেকে মানুষের সৃষ্টি হয়। একজন পুরুষের পিঠ ও নারীর বক্ষ থেকে নির্গত পানি আর পরিণত বুদ্ধিমান সচেতন এবং জটিল আংগিক, স্নায়বিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক কাঠামোধারী মানুষের মাঝে যে বিরাট ব্যবধান, যা পেরিয়ে প্রবল বেগে স্থলিত পানি পরিণত মানুষের আকৃতি লাভ করে। এ থেকে বুঝা যায় যে, খোদ মানব সত্বার বাইরে এমন এক শক্তি রয়েছে, যা এই শক্তিহীন, ইচ্ছাহীন এমনকি আকৃতিহীন তরল পদার্থকে উক্ত বিস্ময়কর সুদীর্ঘ পথে পরিচালিত করে, যাতে তা এই চূড়ান্ত পরিণতি লাভ করে। এ দ্বারা আরো বুঝা যায় যে, আল্লাহর আদেশে নিয়োজিত একজন প্রহরী এই বুদ্ধিহীন, আকৃতিহীন বীর্যকে পাহারা দেয় ও সংরক্ষণ করে। একজন মানুষ ব্যক্তিগতভাবে নিজের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সব বিশ্ময়কর জিনিসের সম্মুখীন হয়, এই বীর্য ফৌটা তার চেয়েও বহুগুণ বেশী বিস্ময়কর জিনিস ও অবস্থার সম্মুখীন হয়ে থাকে। বীর্ষের মধ্যে বিরাজমান শুক্রকীট এতো ক্ষুদ্র হয়ে থাকে যে, তা অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা কষ্টকর । আর একবার যে পরিমাণ বীর্য নির্গত হয় তাতে থাকে কোটি কোটি শুক্রকীট । এই ক্ষুদ্রাতিক্ষুদ্র সৃষ্টি, যার কোন আকৃতি, বৃদ্ধি, শক্তি বা ইচ্ছা নেই, জরায়ুতে অবস্থান নেয়ার পর তাৎক্ষনিকভাবে যে কাজটি শুরু করে তা হচ্ছে খাদ্য অন্বেষণ ৷ আল্লাহর নিয়োজিত প্রহরী এই শুক্রকীটকে এমন পেটুক স্বভাবের বানিয়ে দেয় যে, তার চার পাশের জরাযূর প্রাচীরকে সে তরল রক্তের পুকুরে পরিণত করে। সেই পুকুর তরতাজা খাদ্য প্রস্তুত করে থাকে। অতপর খাদ্য লাভের ব্যাপারে একটু নিশ্চিত হওয়া মাত্রই তারা নতুন কার্যক্রমে আত্মনিয়োগ করে। এভাবে ক্রমাগত বিভক্তির প্রক্রিয়া চলতে থাকে, যা থেকে নতুন সেল বা জীবকোষ জন্য নেয়। এই সরল সোজা আকৃতিহীন, বৃদ্ধিহীন, ইচ্ছাহীন, শক্তিহীন ক্ষুদ্রাতিক্ষুদ্র সৃষ্টি জানে তাকে কী করতে হবে এবং সে কী চায়। কেননা আল্লাহর নিয়োজিত সেই প্রহরী তাকে এতটা জ্ঞান, পথনির্দেশ,শক্তি ও ইচ্ছা দান করে যা দ্বারা সে নিজের কাজের পথ চিনতে পারে। সেই প্রহরীর ওপর দায়িত্ব রয়েছে যেন সে এই সকল কোষের প্রতিটি গ্রুপকে এই বিশাল ভবনের এক একটা অংশ নির্মাণে নিয়োজিত করে। সেই ভবনটি আর কিছু নয়-মানব দেহ। শুক্রকীট থেকে নির্গত এই জীবকোষ বা সেলের একটি গ্রুপ মানব দেহের সার্বিক কাঠামো নির্মাণে এবং আর একটি গ্রুপ পেশী নির্মাণে এবং আর একটি গ্রুপ স্নায়ুতন্ত্রী নির্মাণে নিয়োজিত হয়। এভাবে গোটা মানব দেহ নির্মিত হয়। তবে কাজটি এতো সহজে সম্পন্নব.হয় না। আরো সুক্ষ্ম বিশেষজ্ঞীয় পদ্ধতি রয়েছে। কোনো একটি হাড় অপর হাড়ের সাথে, একটি পেশী অপর পেশীর সাথে এবং একটি স্নায়ুতত্ত্রী অপর স্নায়ুতন্ত্রীর সাথে সাদৃশ্যপূর্ণ নয়। কেননা এই ভবন নির্মাণ অত্যন্ত জটিল কাজ । এর গঠন প্রণালী অভিনব এবং এর দ্বারা যে সব কাজ নেয়া হবে তা বহুবিধ । জীবকোষ বা সেলগুলোর প্রতিটি গ্রুপ কাজে নিয়োজিত হয়। প্রতিটি ক্ষুদ্রাতিক্ষুদ্ব সেল নিজের জানা পথে চলতে থাকে। সে কোথায় যাবে এবং কী তার করণীয়, তা সে ভালোভাবেই জানে। এদের কোনো একটি সেলও তার কর্মস্থল ও পথ ভুল করে না । উদাহরণ স্বরূপ, চোখ নির্মাণের দায়িত্বসম্পন্ন সেলগুলো জানে যে, এটা মুখমন্ডলেই নির্মাণ করতে হবে, কখনো পেটে, হাতে বা পায়ে নয়। অথচ এসব জায়গার প্রত্যেকটিতেই চোখ হতে পারে। আর যদি চোখ তৈরীর কাজে নিযুক্ত সেলগুলোকে ধরে নিয়ে www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।