এই গুণটি নক্ষত্র মাত্রের মধ্যেই পাওয়া যায়। এ উক্তি দ্বারা কোনো নির্দিষ্ট নক্ষত্র বুঝানোর অবকাশ নেই, আর তার কোনো প্রয়োজনও নেই । বিষয়টি অনিদিষ্ট থাকুক এটাই ভালো । এতে কথাটার অর্থ দাড়াবে, ‘শপথ আকাশের এবং শপথ তার উজ্জ্বল নক্ষত্রমন্ডলীর, যাদের তীব্র হয়ে যায়৷’ সূরাটিতে বর্ণীত অন্যান্য নিগৃূঢ় তত্ত্ব, তথ্য ও দৃশ্যাবলীর ব্যাপারে এই ইংগিতের তাৎপর্যময় নির্দেশনা রয়েছে। পরবর্তী আয়াতগুলোতেই এর সাক্ষ্য পাওয়া যাবে। আল্লাহর শপথ বাক্য আল্লাহ তায়ালা আকাশ ও তার দেদীপ্যমান নক্ষত্রমন্ডলীর শপথ করে যে কথাটি বলেছেন তাহলো এই যে, আল্লাহ্র নির্দেশক্রমে প্রতিটি প্রাণীর ওপর প্রহরী নিযুক্ত রয়েছে। কোরআনের বক্তব্যটির হুবহু শাব্দিক রূপ হলো! ‘এমন কোনো প্রাণী নেই যার ওপর রক্ষী বা প্রহরী নিযুক্ত নেই ৷’ এ বাচনভংগিতে এক ধরনের অতিরিক্ত দৃঢ়তা ও বলিষ্ঠতার ভাব নিহিত রয়েছে। এই প্রহরী প্রাণীর তত্ত্বাবধান করে থাকে। তার রক্ষণাবেক্ষণ করে, তার সংখ্যা নিরূপণ করে এবং সে আল্লাহর নির্দেশক্রমে তার দায়িত্ব বহন করে এবং সাহায্য করে। কেননা সে সকল গোপন তথ্য ও চিন্তা-ভাবনার ভান্ডার, আর কর্ম ও কর্মফল এরই সাথে সম্পৃক্ত ৷ এ থেকে বুঝা যায় যে, আল্লাহর রাজ্যে কোনো বিশৃংখলা ও অরাজকতা নেই । পৃথিবীতে মানুষকে রক্ষীবিহীন অসহায় ছেড়ে দেয়া হয়নি; বরং প্রত্যক্ষ ও নিখুতভাবে তাকে প্রহরাধীন রাখা হয়েছে। এ আয়াতটিতে অত্যন্ত ভীতিপ্রদ যে ধারণাটি দেয়া হয়েছে তাহলো এই যে, মানুষ কখনো £গ থাকলেও একেবারে একাকী থাকে না। কোনো প্রহরী না থাকলেও একজন প্রহরী অবশ্যই থাকে। সেই নিযুক্ত প্রহরী সকল পর্দা ছিন্ন করে যে কোনো গুপ্ত জিনিসের কাছে পৌছে যায়, ঠিক যেমন নক্ষত্রের আলো অন্ধকারের বুক চিরে রাতের পর্দা ছিন্ন করে সকল জিনিসের ওপর ঠিকরে পড়ে । বস্তুত প্রাণী দেহ থেকে শুরু করে বিশ্ব-চরাচরের সর্বত্র আল্লাহর যতো সৃষ্টি আছে তা সব একই নিয়মে বাধা রয়েছে এবং তাদের মধ্যে পূর্ণ সমন্বয় বিরাজিত ৷ এখানে যেমন প্রাণীকে প্রকৃতির সাথে সমধবিত করা হয়েছে, তেমনি অপর একটি উক্তিতে তাকদীর তথা পরিকল্পনা ও ব্যবস্থাপনার তত্ত্ব আলোচিত হয়েছে। আকাশ ও নক্ষত্রের শপথ দ্বারা এই সত্যের ওপরই আলোকপাত করা হয়েছে । মানুষের ইহকালীন জন্য দ্বারা এই সত্যকেই প্রতিষ্ঠিত করা হয়েছে এবং বলা হয়েছে যে, মানুষকে দায়িত্বহীন করেও ছাড়া হয়নি এবং নিরর্থক করেও রাখা হয়নি । সৃষ্টি ক্লহস্য অতএব মানুষ ভেবে দেখুক কোন জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ মানুষের উপলব্ধি করা দরকার যে, সে কোন বস্তু থেকে সৃষ্টি হয়েছে এবং এখন তার অবস্থা কি। ‘মেরুদন্ড ও পাঞ্জরাস্থির মাঝখান থেকে প্রবল বেগে নির্গত পানি থেকে তার সৃষ্টি হয়েছে।' অর্থাৎ পুরুষের পিঠের মেরুদন্ডের হাড়ের ভেতর থেকে এবং নারীর উচ্চ বক্ষদেশের হাড়ের ভেতর থেকে নির্গত পানির সমন্বয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।