যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

সংক্ষিপ্ত আন্লোচনা আমপারার ভূমিকায় আমি বলেছি যে, এ পারার সূরাগুলো মানুষের অনুভূতিতে ক্রমাগত আঘাত করতে থাকে। খুবই জোরদার আঘাত করে এবং সংজ্ঞালুপ্ত ঘুমন্তদের কানে বিকট আওয়ায তোলে । এভাবে একই ধরনের চেতনা ও একই ধরনের সম্বিত ফেরানোর উদ্দেশ্যে ক্ৰমাগত আঘাত ও বিকট আওয়ায করতে থাকে । সে বলে, ‘জাগো, ওঠো, দেখো, নযর বুলাও, চিন্তা-ভাবনা করো, বিচার-বিবেচনা করো । একজন ইলাহ রয়েছেন, তার একটি সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিকাশ ও জবাবদিহীর ব্যবস্থা রয়েছে। কঠিন শাস্তি ও পরম শাস্তির ব্যবস্থা রয়েছে” উল্লেখিত বৈশিষ্ট্যসমূহের একটি সুস্পষ্ট নমুনা এই সূরায় লক্ষণীয় । এর ছন্দায়িত বাচনভংগিতে যে বলিষ্ঠতা ও তেজস্বিতা বিদ্যমান, তাতে এ সূরার দৃশ্যসমূহ, এর বিশেষ ধরনের সুরেলা ছন্দ, এর শব্দের ঝংকার এবং এর অন্তর্নিহিত তাৎপর্যের প্রেরণাদায়ী সংকেত সব কিছুরই অবদান রয়েছে। সূরার অংকিত দৃশ্যপটে রয়েছে ‘তারেক’ (রাতে আত্মপ্রকাশকারী জ্যোতিষ্ক), ‘সাকেব'’ (উজ্জ্বল), দাফেক (সবেগে স্থলিত), 'রাজ্ব্য়ে’, (বারবার সংঘটিত বৃষ্টি), সাদয়ে (বিদারণ) । আর অন্তর্নিহিত তাৎপর্যসমূহের মধ্যে রয়েছে প্রত্যেক প্রাণীর ওপর প্রহরা নিযুক্ত রয়েছে এই আশ্বাসবাণী ৷ যথা, ‘প্রত্যেক প্রাণীর ওপর রয়েছে প্রহরী ৷' কোনো শক্তি ও সাহায্যকারী নেই এই মর্মে হুশিয়ারী যথা, ‘যেদিন গুপ্ত তত্ত্ব প্রকাশ হবে সেদিন মানুষের কোনো শক্তিও থাকবে না, সাহায্যকারীও থাকবে না ।' কঠোর ও গুরুগষ্ঠীর বক্তব্য, যথা, ‘নিশ্চয়ই এ কেতাব চূড়ান্ত নিষ্পত্তিকারী বাণী এবং তা নিরর্থক বাণী নয়।’ এর বাণীর ভেতরে রয়েছে সম চরিত্রের হুমকি ও শাসানি। যেমন, তারা ষড়যন্ত্র করে এবং আমিও ষড়যন্ত্র করি। অতএব কাফেরদেরকে অবকাশ দাও, কিছু কালের জন্য অবকাশ দাও । সুূরাটির বিষয়বস্তু আমপারার অন্যান্য সূরার বিষয়বস্তুর মতোই, যা পারার শুরুতে আমি উল্লেখ করেছি। পারাটির মূল বক্তব্য এই যে, ‘একজন ইলাহ রয়েছেন, একটি অদৃশ্য প্রশাসন: জবাবদিহী ও কর্মফল রয়েছে ইত্যাদি ৷’ সূরার প্রাকৃতিক দৃশ্যাবলী ও বাস্তব তথ্যসমূহের চমকপ্রদ ভাষ্যের সাথে এ সূরা মিলিয়ে পড়লে ব্যাপারটি স্পষ্ট হয়ে ওঠে । তাহফ্ষসীর ‘আকাশের শপথ এবং রাত্রিতে যা আবির্ভূত হয় তার শপথ, .......... ক নিযুক্ত রয়েছে।' এই শপথের ভেতরে একটি প্রাকৃতিক দৃশ্যের অবতারণা এবং একটি ঈমানী তত্ত্বের উল্লেখ করা হয়েছে। প্রথমে আকাশ ও নৈশকালীন জ্যোতিষ্কের উল্লেখ করা হয়েছে। তারপর কোরআনী বাকরীতি অনুসারে প্রশ্নের মাধ্যমে এর পুনরাবৃত্তি করা হয়েছে এভাবে, ‘তুমি কি জানো, রাত্রিতে যা আবির্ভূত হয় তা কী?’ যেন বস্তুটি মানুষের জানা ও চেনার বহির্ভূত। এরপর তার আকৃতির বিবরণ সহকারে স্পষ্ট করে তুলে ধরা হয়েছে যে, ‘উজ্জ্বল নক্ষত্র" সাকেব’ শব্দের আভিধানিক অর্থ বিদীর্ণকারী বা ছেদনকারী, অর্থাৎ যে জ্যোতিষ্ক স্বীয় চলমান আলো দিয়ে অন্ধকারকে ছিন্ন-করে !' www.botkitab. blogspot.com

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।