আয়াত ১৭ রুকু ১ কাজা IA nay oot Dt lo — ssn Gin Co 5b gyi: sf পল 2 “ 2 » ARR ME allt ed Ahan ডি ALB tL Df 2 TE ts C306 AI YEAS Ar © Js 56 Eu tS usyyls8 yl < EE sf woes Ec ZA BA AU Yy LAA rd APDNAN wr + Js © 1054 55 6 108 Uo el 6 SL PCy " Ed ZAZA DA PA Nor A 6 tz) tle yi ক্রলক্ষু > ত্রহমান রহীম আল্লাহ্ তায়ালার নামে- ১. শপথ আসমানের, শপথ রাতের বেলায় আত্মপ্রকাশকারী (তারকা)-র, ২. তুমি কি জানো সে আত্মপ্রকাশকারী কি? ৩. তা হচ্ছে (একটি) উজ্জ্বল তারকা, ৪. (যমীনের) এমন একটি প্রাণীও নেই যার ওপর কোনো তত্বাবধায়ক নিযুক্ত নেই; ৫. মানুষ যেন চিন্তা করে দেখে তাকে কোন্ জিনিস দিয়ে বানানো হয়েছে; ৬. বানানো হয়েছে সবেগে স্বলিত (এক ফৌটা) পানি থেকে, ৭. যা বের হয়ে আসে (পুরুষদের) পিঠের মেরুদন্ড ও (নারীর) বুকের (পীজরের) মাঝখান থেকে, ৮. (এভাবে যাকে তিনি একদিন বের করে এনেছেন,) তিনি অবশ্যই তাকে পুনরায় জীবিত করার ক্ষমতা রাখেন; ৯. সেদিন (তার) যাবতীয় গোপন বিষয় পরীক্ষা করা হবে, ১০. (যে এ দিনকে অস্বীকার করেছে সেদিন) তার কোনো শক্তিই থাকবে না, থাকবে না তার কোনো সাহায্যকারীও; ১১. বৃষ্টি বর্ষণকারী আকাশের শপথ, ১২. (সেই বৃষ্টিধারায়) ফেটে যাওয়া যমীনের শপথ, ১৩. অবশ্যই এ (কোরআন) হচ্ছে (হক বাতিলের) পাৰ্থক্যকারী (চূড়ান্ত) কথা, ১৪. তা অর্থহীন (কোনো কথাবার্তা) নয়; ১৫. এরা (আমার বিরুদ্ধে) চক্রান্ত করছে; ১৬. আমিও (এদের ব্যাপারে) একটি কৌশল অবলম্বন করছি, ১৭. অতএব তুমি (আমার সে কৌশল দেখার জন্যে) কিছুদিন এ কাফেরদের অবকাশ দিয়ে রাখো। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।