এখানে দুটো লম্বা ঘটনার দিকে ইংগিত দেয়া হয়েছে। কেননা কোরআনে তাদের ঘটনা বহু জায়গায় বণীত হয়েছে। তাই শ্রোতাদের এ ব্যাপারে কিছু জানা আছে ধরে নিয়েই এ কথা বলা হয়েছে তাদের শক্তি ও যোগ্যতার প্রতি ইংগিত স্বরূপ তাদেরকে ‘বাহিনী’ বলা হয়েছে। এই দুই বাহিনীর ঘটনাবলী এবং তাদের ক্ষেত্রে আল্লাহ তায়ালা কিভাবে নিজের ইচ্ছা বাস্তবায়িত করেছেন তোমরা তা জানো কিঃ এই দুটো ঘটনাই নিজ নিজ ফলাফল ও প্রকৃতির দিক থেকে ভিন্ন ধরনের । ফেরাউনের ক্ষেত্রে তো আল্লাহ তায়ালা তাকে ও তার বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন এবং বনী ইসরাঈল জাতিকে তার হাত থেকে মুক্ত করেছিলেন। তারপর বনী ইসরাঈলকে কিছুকাল পৃথিবীতে ক্ষমতা ও স্বাধীনতা দান করেন, যাতে তাদের দিয়ে তিনি নিজের কিছু ইচ্ছা ও পরিকল্পনা বাস্তবায়িত করেন। আর সামুদ জাতিকে আল্লাহ তায়ালা ধ্বংস করে দেন এবং হযরত সালেহ (আ.)-কে ও তার মুষ্টিমেয় সংখ্যক মোমেন সংগীকে মুক্তি দেন। পরবর্তী সময় তারা কোনো রাজত্ব বা রাষ্ট্র হাতে পাননি । নিছক একটা ফাসেক জাতির আধিপত্য ও গোলামী থেকে মুক্তি পেয়েছেন। এ দুটি ঘটনায় আল্লাহর ইচ্ছার দুটি নমুনা এবং আল্লাহর দিকে দাওয়াত দান ও তার সম্ভাব্য প্রতিক্রিয়ার দুটি ধরন দেখতে পাওয়া যায়। এরই তৃতীয় ধরন হলো ‘উখদুদের' ঘটনা ৷ মক্কার সংখ্যালঘু মোমেন দল এবং প্রত্যেক প্রজন্মের মোমেনদের জন্যে আল্লাহ তায়ালা এই সব কয়টি নমুনা পেশ করেছেন। পরিশেষে দুটি জোরদার ও বলিষ্ঠ মন্তব্য করা হয়েছে। এর প্রত্যেকটিতে রয়েছে একটি প্রতিবেদন এবং একটি চূড়ান্ত রায় ও সিদ্ধান্ত, ‘বরঞ্চ কাফেররা অবিশ্বাসের নীতিতেই অনড় রয়েছে। অথচ আল্লাহ তায়ালা তাদেরকে তাদের আড়াল থেকে ঘেরাও করে ফেলবেন ৷' কাফেরদের নীতি ও অবস্থা হলো এই যে, তারা রসূল (স.)-কে তার দাওয়াতের ব্যাপারে মিথ্যুক সাব্যস্ত করার নীতি অব্যাহত রাখতে বদ্ধপরিকর ৷ ‘অথচ আল্লাহ তায়ালা তাদেরকে সবদিক থেকে ঘিরে রেখেছেন ।' অর্থাৎ আল্লাহ তায়ালা কি ভয়াবহ ক্রোধ ও গযব দ্বারা তাদেরকে ঘিরে রেখেছেন তা তারা জানেও না। আসলে সর্বব্যাপী ঝড়-বন্যায় আটকে পড়া ইঁদুরের চেয়েও তারা দুর্বল। “বরঞ্চ তা হচ্ছে মহান কোরআন, যা মহান ফলকে সংরক্ষিত রয়েছে।’ ‘মজীদ’ শব্দের অর্থ হচ্ছে উন্নত, মহান, গৌরবময় ৷ সুতরাং আল্লাহর কথার চেয়ে উন্নত, মহৎ ও গৌরবময় কথা আর কারো নেই । এটি রয়েছে সংরক্ষিত স্থানে ৷ ‘লাওহে মাহফুয’ কি বা কেমন আমরা জানতে পারি না। কেননা এটি অদৃশ্য জ্ঞানের আওতাভুক্ত, যা আল্লাহ তায়ালা ছাড়া আর কারোই জানা নেই । আমরা কেবল ওহীকৃত বচনের কিছু ভাব ও ইংগিতটুকুই বুঝতে পারি। এ বচনটুকু থেকে আমরা শুধু এতটুকু বুঝেছি যে, এই কোরআন সংরক্ষিত ও চিরস্থায়ী । এর প্রতিটি উক্তি সংশ্লিষ্ট বিষয়ে অকাট্য ও চূড়ান্ত বক্তব্য । দুনিয়ার সব বাণীই অরক্ষিত, একমাত্র কোরআনের বাণী সংরক্ষিত । কাজেই উখদুদের ঘটনা ও তার নেপথ্য রহস্য সম্পর্কে কোরআন যা কিছু বলেছে, তাও অকাট্য, চূড়ান্ত ও শেষ কথা৷ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।