মোমেনরা তাদের দয়ালু স্মেহমমতাময় প্রভুরে সব কিছুর উর্ধে স্থান দিয়ে থাকে। আর আল্লাহ তায়ালা তার সেই বান্দাদের অবস্থান উন্নীত করেন, যারা তাকে ভালোবাসে এবং তাকে অন্য সব কিছুর ওপর স্থান দেয়। তিনি তাদের অবস্থান এতো উন্নত করেন যে, আল্লাহর অনুগ্রহ না হলে লেখনী দিয়ে তা বর্ণনা করা যায় না। সেই অবস্থান হচ্ছে আল্লাহ তায়ালা ও তার বান্দার মধ্যকার বন্ধুত্বের অবস্থান ৷ আর ‘মমতাময়তা’র অবস্থান হলো আল্লাহর প্রিয়তম .ও ঘনিষ্ঠতমদের অবস্থান । যে বান্দারা পারে ভেবে দেখার দাবী রাখে । পার্থিব জীবনের যে ক্ষণস্থায়ী যুলুম নির্যাতনকে তার প্রিয় বান্দারা হাসিমুখে বরদাশত করে, আল্লাহর এক ফোটা মিষ্টি স্নেহ, মমতা ও প্রীতির সামনে তা যে কতো তুচ্ছ ও নগণ্য, বলে বুঝানো কঠিন৷ দুনিয়ার কোনো মানুষের গোলাম বা চাকর-নফররা মনিবের মুখ থেকে একটি অতি ক্ষুদ্র উৎসাহবর্ধক বাক্য শুনলে কিংবা তার মুখে বিন্দুমাত্র সন্তোষের লক্ষণ ফুটে উঠলে তীর জন্যে জীবন বিলিয়ে দিতে প্রস্তুত হয়ে যায়। অথচ সে আল্লাহর একজন বান্দা এবং তারাও তারই 'বান্দা। তাহলে আল্লাহর বান্দাদের মধ্যকার অবস্থাটা কি রকম হওয়া উচিত? যিনি মহান আরশের অধিপতি, যার অবস্থান সর্বোচ্চে, যিনি মহীয়ান গরীয়ান, পরাক্রান্ত, তিনি যখন প্রীতি, স্সেহ ও মমতা মাখা স্বরে কথা বলেন ও নিজের দিকে আকৃষ্ট করেন, তখন তার প্রতি কিরূপ মনোভাব দেখানো উচিত? বস্তুত সেই মহান আরশের অধিপতি, শ্নেহময় মালিকের মুখ থেকে যখন সামান্যতম সন্তোষের আভাস ফুটে উঠবে, তখন তার সামনে জীবন যন্ত্রণা, দুঃখ মুসিবত এবং যে কোনো মুল্যবান বা প্রিয় জিনিসকে তুচ্ছ মনে করা উচিত । “তিনি যা ইচ্ছা করেন তা করে ছাড়েন ।' এটি তীর এমন একটি গুণ, যা প্রতিনিয়ত. ও সর্বক্ষণ কার্যকর থাকে । তিনি যা ইচ্ছা করেন করে ছাড়েন। সুতরাং তিনি ব্যাপকতম স্বাধীন ইচ্ছাশক্তির অধিকারী, যা ইচ্ছা করেন মনোনীত করেন, আর যা মনোনীত করেন তা বাস্তবায়িত করেন । এটা তীর চিরস্থায়ী গুণ বৈশিষ্ট্য । কখনো তিনি ইচ্ছা করেন যে, মোমেনরা এই দুনিয়াতেই সফল ও বিজয়ী হোক । নিজের কোনো প্রজ্ঞা, সূক্ষ্মদর্শিতা দূরদর্শিতা বা কৌশল জ্ঞানের খাতিরেই তিনি এরূপ ইচ্ছা করে থাকেন। আবার কখনো ইচ্ছা করেন যে, নির্যাতন নিপীড়নের ওপর ঈমান জয়ী হোক এবং নশ্বর দেহ বিলীন হয়ে যাক। এ রকম সিদ্ধান্তও তিনি নিয়ে থাকেন কোনো বৃহত্তর কল্যাণের খাতিরে । কখনো খোদাদ্রোহী যালেমদেরকে পৃথিবীতেই পাকড়াও করার সিদ্ধান্ত নেন, আবার কখনো তাদেরকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিতে চান। এ সবই করেন তার নিজের কৌশল হিসাবে, যা কখনো ইহকালে কখনো পরকালে বাস্তবায়িত হয়। আর এসবই আল্লাহর পরিকল্পনার অধীনে হয়ে থাকে এ হচ্ছে আল্লাহর ইচ্ছাধীন কাজের একটা দিক যা আলোচ্য ঘটনার সাথে এবং পরবর্তীঁতে আলোচিত ফেরাউন ও সামুদের ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ । কিন্তু এছাড়া পৃথিবীতে প্রতিদিন যে ঘটনাসমূহ ঘটে থাকে তার পশ্চাতে এবং জীবন ও জগতের পেছনে আল্লাহর যে স্বাধীন, সার্বভৌম ও শর্তহীন ইচ্ছাশক্তি বিদ্যমান, তা সমস্ত বিশ্ব-চরাচরে ও প্রকৃতিতে সর্বক্ষণ কার্যকর রয়েছে। তিনি যা ইচ্ছা করেন তা যে করে ছাড়েন তার একটা নমুনা দেখুন, ‘তোমার কাছে কি ফেরাউন ও সামুদের বাহিনীর খবর পৌছেছে?’ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।