ওপর বর্ষিত হবে আল্লাহর সন্তোষ ও অনুগ্রহ । বস্তুত এটাই হচ্ছে প্রকৃত মুক্তি এবং ‘এটাই বিরাট সাফল্য ৷’ ‘আলফাওয়ু’ বলতে মুক্তি ও সাফল্য দুটোই বুঝায় । আখেরাতের আযাব থেকে নিষ্কৃতি লাভই যেখানে সাফল্য, সেখানে নিম্নদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত রয়েছে এমন বেহেশত লাভ করা যে আরো কতো বড় সাফল্য তা বলারই অপেক্ষা রাখে না। এই পরিণতি ও কর্মফল প্রদানের মাধ্যমে প্রক্রিয়াটি স্বীয় নির্দিষ্ট রূপে স্থিতি লাভ করে। বস্তুত এটাই ঘটনার প্রকৃত পরিণতি পৃথিবীতে যেটুকু ঘটেছে, সেটি ঘটনার একটি প্রান্ত বা অংশ মাত্র। এখানে তা শেষ হয়নি । ঘটনার এই প্রথম পর্যালোচনাটিতে এ কথাই বুঝানো হয়েছে, যাতে সে | সময় মক্কায় অবস্থিত মুষ্টিমেয় সংখ্যক মোমেনের মনে এবং সর্বযুগের সকল নির্যাতিত মোমেন দলের মনে প্রবোধ দেয়া যায় । আল্লাহর কিছু ছেফাত এরপর ক্রমাগত পর্যালোচনা আসছে। ‘নিশ্চয় তোমার প্রতিপালকের পাকড়াও অত্যন্ত কঠিন৷’ এখানে পাকড়াওকে কঠিন বলে মন্তব্য করা ইতিপূর্বে বর্ণীত ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ । সেখানে একটি ক্ষুদ্র ও নগণ্য পাকড়াও এর দৃশ্য দেখানো হয়েছে। সেটিকে ওই পাকড়াও-এর হোতারা এবং সাধারণ মানুষরা বিরাট বড়ো ও নিদারুণ কঠিন ব্যাপার মনে করে। আসলে কঠিন পাকড়াও হচ্ছে সেই মহাপরাক্রমশালী ও দোর্দন্ডপ্রতাপশালী খোদার পাকড়াও, যিনি আকাশ ও পৃথিবীর রাজত্বের মালিক । ইতিহাসের একটি সীমিত সময়ে একটি সীমিত ভূখন্ডের ওপর আধিপত্য বিস্তারকারী দুর্বল ও নগণ্য লোকদের পাকড়াও সে তুলনায় তেমন কঠিন জিনিস নয় । বাক্যটির বাচনভংগি শ্রোতা অর্থাৎ রসূল (স.) ও বক্তা অর্থাৎ আল্লাহর মধ্যকার সম্পর্কের ওপর আলোকপাত করে। আল্লাহ তায়ালা বলেছেনঃ তোমার প্রতিপালকের পাকড়াও তোমার সেই প্রতিপালক, যার প্রতিপালনের সাথে তুমি ওতপ্রোতভাবে জড়িত এবং তার সহায়তার আর এই সম্পর্ক এ ক্ষেত্রে খুবই মূল্যবান। কেননা এখানে মোমেনদের নির্যাতনের দায়ে পাপিষ্ঠদের পাকড়াও হবার বর্ণনা রয়েছে। ‘নিশ্চয়ই তিনি প্রথম সৃষ্টি ও পুনসৃষ্টিকারী ।' প্রথম সৃষ্টি ও পুনসৃষ্টি শব্দ দুটি দ্বারা যদিও মূলত ইহকালের জন্ম ও পরকালের পুনর্জন্মকে বুঝানো হয়ে থাকে, তথাপি এ দুটি সৃজন প্রক্রিয়া দিনরাত্রের প্রতি মুহুর্তে কার্যকর রয়েছে। প্রতি মুহূর্তে নতুন সৃজন চলছে এবং প্রতি মুহূর্তে যা পুরাতন হয়ে ধ্বংস ও মৃত্যুর মুখে পতিত হচ্ছে তার পুনসৃজন চলছে। গোটা বিশ্ব প্রকৃতিতে চলছে ক্ৰমাগত নব নব সৃজন এবং অব্যাহত প্রাচীনত্ব প্রাপ্তি ও বিলুপ্তি । আর এই চিরন্তন ও সর্বাত্মক সৃজন ও পুনসৃজন প্রক্রিয়ারই এ পর্যায়ে ‘উখদুদ’ বা পরিখার ঘটনা ঘটে । এর প্রকাশিত ফলাফলও ছিলো বাস্তব ও অদৃষ্ট তত্ত্বে একটা চলস্ত ও পালাক্রমিক ব্যাপার । সুতরাং বলা চলে, পরিখার এ ঘটনা ছিলো এক পুনসৃজন পালার সূচনা অথবা একটা প্রথম সৃষ্টির পুনরাবৃত্তি। আর এটা ছিলো শাশ্বত সৃজন প্রক্রিয়ারই একটি পালা মাত্র। ‘আর তিনি ক্ষমাশীল মমতাময়।’ ইতিপূর্বে ‘অতপর তাওবা করেনি’ উক্তিটির সাথে ক্ষমাশীলতার সম্পর্ক রয়েছে। এই ক্ষমাশীলতা আল্লাহর প্রবহমান দয়া ও অনুগ্রহের এক সীমাহীন ও অফুরস্ত প্রকাশ । এটি এমন এক চির উন্যুক্ত দুয়ার, যা কখনো কোনো তাওবাকারী বা প্রত্যাবর্তনকারীর মুখের ওপর বন্ধ করা হয় না, তাত কত ‘মুমতাময়তা’ গুণটি মোমেনদের অবস্থার সাথে সম www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।