যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

যায়। ঈমানের পরাজয় মেনে নিয়ে জীবনটাকে বাঁচানো হয়তো মোমেনদের পক্ষে সম্ভবপর ছিলো । কিন্তু এভাবে জীবন বাচালে আখেরাতের পূর্বে এই দুনিয়াতে তারা ব্যক্তিগতভাবেই বা কতোখানি ক্ষতিগ্রস্ত হতেন, আর গোটা মানবজাতিই বা তাতে কতোখানি ক্ষতিগ্রস্ত হতো, সেটা ভেবে দেখা দরকার । নিহত হওয়ায় জীবনের সার্থকতা কি ক্ষতিগ্রস্ত হয়েছে? জীবনের সার্থকতা বলতে বুঝা যায় আদর্শবান জীবন । কেননা আদর্শ ছাড়া জীবন অর্থহীন । আর স্বাধীনতা ছাড়া জীবন মর্যাদাহীন। খোদাদ্রোহীরা যদি মানুষের দেহকে কবযা করার পর তার আত্মার ওপরও আধিপত্য বিস্তার করে, তাহলে সে জীবনকে মানবেতর জীবন ছাড়া আর কিছু বলা যায় না । বস্তুত এটা হচ্ছে অত্যন্ত মহান তাৎপর্য ও'বিরাট সার্থকতা ৷ ‘আসহাবুল উখদুদের’ ঘটনায় যে মোমেনরা অগ্নিকুন্ডে জীবন্ত দগ্ধ হন তাদের জীবন এই তাৎপর্যের দিক দিয়ে সফল ও সার্থক । যখন তারা আগুনের স্পর্শ অনুভব'করছিলো এবং তাদের দেহ দগ্ধ হচ্ছিলো, তখন তারা এ সার্থকতা অর্জন ও অনুভব করেছে। এ মহান সার্থকতা ও তাৎপর্য আগুনের দহ্‌নক্রিয়ার মাধ্যমে বিশুদ্ধ হয়ে তাদের জীবনকে সাফল্যমন্ডিত করেছে। এরপর তাদের প্রতিপালকের কাছে তাদের জন্যে সংরক্ষিত রয়েছে এক পরিণাম । আর তাদের শত্রু খোদাদ্রোহীদের জন্যে রয়েছে ভিন্ন পরিণাম ৷ পরবর্তী আয়াতগুলোতে বিবরণ আসছে। “যারা মোমেন নারী ও পুরুষদেরকে নির্যাতন করেছে এবং তারপর তাওবা করেনি, তাদের জন্যে রয়েছে জাহান্নামের আযাব ও দহন-যন্ত্রণা। আর যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে, তাদের জন্যে রয়েছে বাগিচাসমূহ, যার নিচ দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহিত হবে। বস্তুত ওটাই হচ্ছে বিরাট সাফল্য ৷’ পৃথিবীতে ও পার্থিব জীবনে যা কিছু ঘটে, তা শেষ ঘটনা নয় এবং যাত্রাপথের শেষ প্রান্তও নয়। বাকী অংশ পরকালীন জীবনে আসবে । যে পরিণাম মোমেন ও খোদাদ্রোহীদের জন্যে নির্দিষ্ট রয়েছে, তা যথাসময়ে অনিবার্যভাবেই দেখা দেবে। নীতিতে অবিচল থেকেছে এবং নিজেদের কৃতকর্মের ব্যাপারে অনুতপ্ত হয়নি এবং তাওবা করেনি, তাদের জন্যে রয়েছে জাহান্নামের আযাব এবং দহনের আযাব ॥' এখানে '‘দহন' শব্দটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যদিও ‘জাহান্নামের আযাব’ কথাটা দ্বারাই তা বুঝা যায্ন এবং আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন হয় না। এভাবে উল্লেখ করার উদ্দেশ্য হলো, ‘উখদুদ’ বা পরিখায় যে দহন যন্ত্রণা দেয়া হয়েছে, তার বিপরীতে এই শব্দ দ্বারা আর একটি দহন যন্ত্রণার বর্ণনা দেয়া । কিন্তু কোথায় সেই দহন আর কোথায় এই দহন? কি তীব্রতায় এবং কি দীর্ঘস্থায়ীত্বে- এ দুই দহন যন্ত্রণার কোনো তুলনাই হয় না । দুনিয়ার দহন-যন্ত্রণা | যে আগুন দিয়ে দেয়া হয়, সে আগুন ভ্রালায় মানুষ আর আখেরাতের দহ্‌ন-যন্ত্রণা যে আগুন দিয়ে দেয়া হয়, তা স্বয়ং আল্লাহ তায়ালা জ্ববালান ৷ দুনিয়ার দহনক্রিয়া কয়েক মুহূর্ত স্থায়ী হয় এবং শেষ হয়ে যায়। আর আখেরাতের দহন এতো দীর্ঘস্থায়ী হবে যে, আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ তার ‘পরিমাপ জানে না পার্থিব জীবনে যে মোমেনরা দহন-যন্ত্রণায় ভোগেন, তারা আল্লাহর সস্তোষও লাভ করেন। এবং মানব জীবনের সুমহান সার্থকতা ও তাৎপর্য অর্জন করে সফল হন। পক্ষান্তরে আখেরাতের দহন যন্ত্রণার সাথে আল্লাহর ক্রোধও সংযুক্ত রয়েছে এবং সেই সাথে রয়েছে লাঞ্ছনা, অপমান ও ধিক্কার । যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে, বেহেশতে তাদের www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।