যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

প্রভূলনকারী গোষ্ঠীর ওপর নিপতিত ৷ এ দ্বারা এ কথাও বুঝানো হয়েছে যে, অপরাধটি এতই নিকৃষ্ট ও ঘৃণ্য যে, তা মহা ধৈর্যশীল আল্লাহরও ক্রোধের উদ্রেক করেছে এবং তীকে প্রতিশোধ এহণ, তাদেরকে হত্যা ও ধ্বংসের হুমকি প্রদান পর্যন্ত উদ্বুদ্ধ করেছে। এরপর ‘উখদুদ’ শব্দটির তাফসীর করা হয়েছে যে কথাটি দ্বারা, তা হচ্ছে ‘ইন্ধনপূর্ণ যে কুড্ডে ছিলো আগুন ৷’ ‘উখদুদ’ হচ্ছে পরিখা । পরিখা খননকারীরা তা খনন করার পর তাকে আগুন দিয়ে ভরে দেয়। এভাবে তা এক ভয়াবহ লেলিহান অগ্নিকুন্ডে পরিণত হয়। | ‘অগনুকুন্ডের অধিবাসীরা ধ্বংস হোক ।’ বাস্তবিক পক্ষে তারা এই আক্রোশ ও প্রতিশোধ গ্রহণের যোগ্য । বিশেষত যে পরিস্থিতিতে তারা ওই অপরাধটি সংঘটিত করেছিলো । ‘যখন তারা তার পাশে উপবিষ্ট ছিলো এবং মোমেনদের সাথে কৃত আচরণ প্রত্যক্ষ করছিলো ।' এ কথাটা দ্বারা তাদের নীতি ও অবস্থান নির্দেশ করা হচ্ছে, তারা অগুকুন্ডের পাশে বসে আগুন জ্বালাচ্ছিলো এবং মোমেন নারী ও পুরুষদেরকে ধরে ধরে তাতে নিক্ষেপ করছিলো। তারা এই পৈশাচিক ও মর্মভুদ ঘটনার অতি কাছে অবস্থান করছিলো । তারা নির্যাতনের বিভিন্ন রূপ ও স্তর এবং দেহে আগুনের দহন-ক্রিয়া উল্লাস সহকারে উপভোগ করছিলো। অন্য কথায় বলা যায়, তারা নিজ নিজ চেতনা ও অনুভূতিতে এই পৈশাচিক ও বর্বরোচিত দৃশ্য ধরে রাখছিলো। মোমেনরা কোনো অপরাধ করেনি এবং সে জন্যে তাদের ওপর কোনো প্রতিশোধ গ্রহণেরও প্রশ্ব ওঠেনি । ‘তাদের বিরুদ্ধে অগ্নিকুন্ডের অধিবাসীদের এছাড়া আর কোনো অভিযোগ ছিলো না যে, তারা..... আল্লাহ্‌ তায়ালা সকল জিনিসের প্রত্যক্ষকারী ।' বস্তুত তাদের এটাই ছিলো একমাত্র অপরাধ যে, তারা একমাত্র আল্লাহর ওপর ঈমান এনেছিলো। ‘আধীয' অর্থ যা ইচ্ছা তা করার ক্ষমতাসম্পন্ন । ‘হামীদ’ অর্থ সর্বাবস্থায় প্রশংসনীয় এবং আপন অধিকার বলে প্রশংসিত, চাই অজ্ঞ লোকেরা তার প্রশংসা করুক বা না করুক । তিনিই ঈমান আনার ও এবাদাত করার উপযুক্ত । তিনি এককভাবে আকাশ ও পৃথিবীর সার্বভৌম ক্ষমতার মালিক । তিনি সকল জিনিস প্রত্যক্ষ করেন ও সকল জিনিসে উপস্থিত থাকেন । তার ইচ্ছা প্রতিটি কর্মকান্ডের সাথে এমন অবিছেদ্য সম্পর্ক রাখে যেমন তিনি সেখানে উপস্থিত । মোমেনদের এবং অগ্নিকুন্ডের অধিপতিদের অবস্থা তিনি সরাসরি প্রত্যক্ষ করেছেন। এ উক্তিটি দ্বারা এমন একটি স্নেহের পরশ বুলানো হয় যা মোমেনদের মনকে আশ্বস্ত করে, আর স্বেচ্ছাচারী খোদাদ্রোহীদের প্রতি উচ্চারণ করে কঠোর হুশিয়ারী । বস্তুত আল্লাহ্‌ তায়ালা ওই ঘটনার চাক্ষুষ দর্শক ছিলেন, আর চাক্ষুষ দর্শক হিসাবে আল্লাহ তায়ালাই যথেষ্ট । মাত্র এই কয়টি ক্ষুদ্র আয়াতেই ঘটনার বিবরণ দেয়া শেষ হয়েছে। আর তা এমন ভাষায় দেয়া হয়েছে যে, মানুষের মন এই নারকীয় হত্যাকান্ডের বিরুদ্ধে ও এর হোতাদের বিরুদ্ধে ঘৃণা ও ধিক্কারে ভরে ওঠে, আর ঘটনার নেপথ্যে এর সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে ভাবতেও অনুপ্রাণিত করে। আল্লাহর কাছে এ ঘটনার মূল্যায়ন কী হতে পারে এবং এর হোতারা তার পক্ষ থেকে কিরূপ ক্রোধ ও প্রতিশোধের সম্মুখীন হতে পারে, সে সম্পর্কেও চিন্তাভাবনা করতে উদ্বুদ্ধ করে। বস্তুত এ অপরাধের এখানেই পরিসমাপ্তি ঘটেনি, বরং আল্লাহর হিসাবে এর আরো অনেক কিছু ঘটতে বাকী রয়েছে, যা ঘটবে পরকালীন জীবনে ৷ অনুরূপভাবে ঘটনাটির বিবরণ এমনভাবে সমাপ্ত হয়েছে যে, ঈমানকে এমন কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে দেখে, আকীদা বিশ্বাসকে জীবনের ব্যাপারে এমন বেপরোয়া হতে দেখে এবং দৈহিক নির্যাতন ও পার্থিব স্বার্থকে উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে দেখে পাঠকমাত্রেই অভিভূত হয়ে www.botkitab. blogspot.com

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।