তাফসীর | বুরুজ সমধ্বিত আকাশের শপথ, প্রতিশ্রুত দিবসের শপথ এবং দর্শক ও যা কিছু পরিদৃষ্ট হয় তার শপথ ৷” পরিখার ঘটনার আভাস দেয়ার আগেই সূরাটি এভাবে বুরুজ সমন্বিত আকাশের শপথের মাধ্যমে শুরু হয়েছে। ‘বুরুজ' অর্থ প্রাসাদ । এ দ্বারা বড় বড় নক্ষত্রকেও বুঝানো হয়ে থাকতে পারে। এগুলো যেন মহাকাশের বড় বড় প্রাসাদ । যেমন আল্লাহ তায়ালা বলেছেন, ‘আকাশকে আমিই নিজ হাতে নির্মাণ করেছি এবং আমি তাকে আরো প্রশস্ত বানাবো ।' তিনি আরো বলেছেন, ‘তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না আকাশ সৃষ্টি করা?” এর অর্থ আকাশের গ্রহ-নক্ষত্র প্রভৃতির মনযিলসমূহও হতে পারে। আপন আপন কক্ষপথে পরিভ্রমণকালে তারা সেসব মনযিলে স্থানান্তরিত হয়ে থাকে। আকাশে চলার সময় এসব গ্রহ-নক্ষত্র নিজ নিজ কক্ষপথের সীমা অতিক্রম করে না। এ সব মনযিলের উল্লেখ করে এগুলোর ‘| বিশালতা সম্পর্কে ধারণা দেয়া হয়েছে। আলোচ্য প্রেক্ষাপটে মানবমনে যে নিগূঢ় শিক্ষা ঢুকানোর ইচ্ছা ছিলো, সে শিক্ষা এখানেই নিহিত । ‘শপথ প্রতিশ্রুত দিবসের’ এটি হলো পার্থিব ঘটনাবলীর ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ এবং পৃথিবীর যাবতীয় হিসাব-নিকাশ মেটানোর দিন। এ দিনটা যে নির্ঘাত আসবেই এবং এ দিনেই যে হিসাব-নিকাশের পর কর্মফল দেয়া হবে, সে ব্যাপারে আল্লাহ তায়ালা প্রতিশ্রুতি দিয়েছেন। যারা আল্লাহর বিচারের প্রত্যাশী তাদেরকে তিনি এই দিন পর্যন্ত সময় দিয়েছেন। এটাই সর্বোচ্চ গুরুত্বসম্পন্ন সেই দিন যার অপেক্ষায় কোটি কোটি সৃষ্টি অপেক্ষমান রয়েছে, বিশেষ করে কিভাবে বিবাদ মেটানো হয় তা দেখার জন্যে । রক্ত র্প্ডিযিত হ'তিহাস ‘শপথ সাক্ষীর এবং যা কিছু পরিদৃষ্ট হয়েছে তার ।' যেদিন সকল সৃষ্টিকে এবং সকল কর্মতৎপরতাকে তুলে ধরা হবে, সেদিন সব কিছুই প্রকাশিত হবে এবং সকলেই তা প্রত্যক্ষ করবে, সব কিছুই জানবে এবং চর্মচক্ষু ও মানসচক্ষু উভয়ের সামনেই সবকিছু প্রকাশিত হবে, কেউ কোনো কিছু লুকাতে পারবে না। বুরুজ সম্বলিত আকাশ, প্রতিশ্রুতি দিবস এবং সাক্ষী ও সাক্ষ্য দেয়া জিনিস, এই সব কয়টি শপথ একত্রিত হয়েছে এ জন্যে যে, যে পরিবেশে অচিরেই আসহাবুল উখদুদের ঘটনা বর্ণনা করা হবে, সেখানে এর গুরুত্ব, বিরাটত্ব ও বিশালত্বের ধারণা যেন দেয়া যায়। তাছাড়া সেই ব্যাপক ও বিস্তৃত প্রেক্ষাপটের প্রতিও ইংগিত এসেছে যেখানে এ ঘটনা পেশ করা হয়েছে, তার যথাযথ মূল্যায়ন করা হয়েছে এবং তার হিসাব স্পষ্ট করা হয়েছে। এই প্রেক্ষাপটে স্বয়ং পৃথিবীর চেয়েও বড় এবং পার্থিব জীবন ও তার সীমিত আয়ুঙ্ধালের চেয়ে প্রশস্ততর । পরিবেশ ও প্রেক্ষাপট অংকনের কাজটি সমাপ্ত হবার পর অতিদ্রিত মূল ঘটনার প্রতি ইংগিত করা হয়েছে। ‘ধ্বংস হোক গর্তের অধিপতিরা, যে গর্তে কুন্ডলি পাকানো আগুন ছিলো। তারা সেই কুন্ডের পাশে উপবিষ্ট ছিলো আর মোমেনদের সাথে তারা যে আচরণ করেছিলো তা স্বচক্ষে দেখছিলো। এই মোমেনদের সাথে তাদের শত্রুতা ছিলো শুধু এ কারণে যে, তারা সেই আল্লাহর প্রতি ঈমান এনেছিলো যিনি প্রবল পরাক্রান্ত ও প্রশংসিত, যিনি আকাশ ও পৃথিবীর মালিক এবং আল্লাহ তায়ালা সকল (ঘটনা ও সকল) জিনিসেরই দ্রষ্টা ৷' ঘটনাটির বর্ণনা শুরু হয়েছে উখদুদ তথা কুন্ডের অধিপতিদের বিরুদ্ধে প্রচন্ড প্রতিশোধ গ্রহণের ঘোষণার মাধ্যমে ৷ 'কুতেলা'-“‘ধ্বংস হয়েছে’ শব্দটি ক্রোধ ও আক্রোশের অর্থ বহন করে। আল্লাহর এই ক্রোধ ও আক্রোশ অগ্নিকুন্ড www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।