পরবর্তী আয়াতে জাহান্নামের সেই আযাব এবং সেই দহনযন্ত্রনার উল্লেখ করা হয়েছে, যা সীমা অতিক্রমকারী পাপিষ্ঠ বর্বর লোকদের জন্যে অপেক্ষা করছে। আর তার পাশাপাশি বেহেশতের নেয়ামতের বিবরণ দেয়া হয়েছে এবং তা পাওয়াকে বিরাট সাফল্যরূপে উল্লেখ করা হয়েছে। আপন আদর্শকে জীবনের ওপর অগ্রাধিকার দিয়ে আগুন ও আগুনে দক্মীভূত হওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মোমেনদের জন্যে সেই নেয়ামত নির্দিষ্ট রয়েছে। ‘নিশ্চয়ই যারা মোমেন নারী ও পুরুষদের ওপর অত্যচার করেছে এবং তারপর তাওবা করেনি, তাদের জন্যে জাহান্নামের আযাব ও দহন-যন্তরণা নির্দিষ্ট রয়েছে। আর যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে নির্দিষ্ট রয়েছে বেহেশত যার- তলদেশ দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহিত । আর তাই বিরাট সাফল্য ৷' সূরাটিতে আল্লাহর কঠোর পাকড়াও সম্পর্কেও হুশিয়ার করা হয়েছে, ‘যিনি প্রথম সৃষ্টি করেন এবং পুনসৃষ্টি করেন!’ বস্তুত এটি এমন এক সত্য, যা আলোচ্য ঘটনায় বিনষ্ট প্রাণগুলোর সাথে প্রত্যক্ষভাবে জড়িত এবং এই ঘটনার ওপর সুদূর প্রসারী আলোকপাত করে। এরপর আল্লাহর বিভিন্ন গুণ বর্ণনা করা হয়েছে এবং এর প্রত্যেকটি গুণই সুনির্দিষ্ট তাৎপর্য বহন করে। ‘তিনি ক্ষমাশীল ও স্সেহময়’ কেউ যতো বড় ও যতো নৃশংস অপরাধই করুক না কেন, তাওবা করলে তিনি তার জন্যে ক্ষমাশীল, আর তার যে বান্দারা তাকে অন্য সব কিছুর উর্ধে স্থান দেয় তাদের জন্যে তিনি স্রেহময় ৷ ‘স্নেহ’ এখানে আল্লাহর নির্যাতিত বান্দাদের মনের ক্ষত সারানোর ওষুধ তথা প্রবোধ বাক্য । ‘তিনি মহান আরশের অধিপতি, যা ইচ্ছা করেন তা করেই ছাড়েন ৷' এ গুণগুলো আল্লাহর নিরংকুশ কর্তৃত্ব, নিরংকুশ ক্ষমতা ও সর্বাত্মক ইচ্ছাশক্তির প্রতীক । এগুলো সবই ঘটনার সাথে সরাসরি জড়িত । এগুলোও ঘটনার ওপর সুদূরপ্রসারী আলোকপাত করে। এরপর অতি দ্রুতগতিতে খোদাদ্রোহী শক্তিসমূহের অতীত কর্মকান্ডের প্রসংগ এসেছে। এই সব খোদাদ্রোহী শক্তি যাবতীয় অন্ত্র ও সরঞ্জামে সুসজ্জিত ছিলো। ‘তোমার কাছে কি ফেরাউন ও সামুদ-এই দুটি বাহিনীর খবর এসেছে?' বস্তুত উল্লেখিত দুটি শক্তির পতন ও ধ্বংসের ঘটনা আপন আপন প্রকৃতি ও ফলাফলের দিক থেকে বিভিন্নতার দাবী রাখে । ‘উখদুদ’ বা পরিবার ঘটনার পাশাপাশি এই ঘটনাও তাৎপর্যমন্ডিত । সর্বশেষে কাফেরদের বর্তমান অবস্থা ও পরিণতি এবং তাদের অজ্ঞাতসারেই যে আল্লাহ তায়ালা তাদেরকে ঘেরাও করেন, সে কথা উল্লেখ করা হয়েছে। ‘বরঞ্চ কাফেররা অস্বীকার করার নীতিতেই অবিচল রয়েছে। অথচ আল্লাহ তায়ালা তাদেরকে তাদের আড়াল থেকে ঘেরাও করে ফেলবেন ৷’ ” আল কোরআনের সত্যতা, তার মূল ভাষ্য ও তার শাখাপ্রশাখার স্থায়িত্বের নিশ্চয়তা দেয়া হয়েছে। ‘বরঞ্চ এটি মহান কোরআন, মহান ফলকে সুরক্ষিত’ এর অর্থ দাড়ালো এই যে, কোরআন যে সিদ্ধান্ত দেয় সেটাই সর্ববিষয়ে চূড়ান্ত ও সর্বশেষ সিদ্ধান্ত । এ পর্যন্ত সংক্ষেপে আলোচিত হলো সূরা বুরুজের ব্যাপক ও সুদূর প্রসারী আলোচনার বিষয়বস্তু ও বক্তব্য । এর মাধ্যমে ওই বক্তব্য ও আলোচ্য বিষয়ের বিশদ আলোচনার পটভূমি প্রস্তুত করা হচ্ছে। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।