যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

ফিরে আসার জন্যে চাপ দিচ্ছিলো। কিন্তু তারা সব কিছু উপেক্ষা করেও তাদের নির্দেশ প্রত্যাখ্যান করে নিজেদের আকীদা বিশ্বাসে অটল থাকেন। খোদাদ্রোহী গোষ্ঠীটি তখন তাদের জন্যে মাটিতে একটা গর্ত খোড়ে এবং তাতে আগুন জ্বালিয়ে মোমেনদেরকে সেই জ্বলন্ত অগ্নিকুন্ডে নিক্ষেপ করে পুড়িয়ে মেরে ফেলে । শত্রুরা বিপুল সংখ্যক জনতাকে সমবেত করে। সেই জনতার চোখের সামনেই এই লোমহর্ষক ঘটনা ঘটে! খোদাদ্রোহী গোষ্ঠীটি মোমেনদেরকে পুড়িয়ে মারার এই ঘটনা প্রত্যক্ষ করে নারকীয় উল্লাসে মেতে উঠতে চেয়েছিলো । আল্লাহ তায়ালা বলেন, ‘চির প্রশংসিত মহাপরাক্রান্ত আল্লাহর ওপর তারা কেন ঈমান আনলো মোমেনদের কাছ থেকে তারা শুধুমাত্র তারই প্রতিশোধ নিয়েছিলো’ সূরাটি শুরু হয়েছে কয়েকটি শপথ বাক্যের মাধ্যমে । ‘বুরুজ সম্বলিত আকাশের, শপথ, প্রতিশ্রুতি দিবসের শপথ, দর্শকের শপথ এবং যা কিছু পরিদৃষ্ট হয় তার শপথ, গর্তের 'মলিকরা ধ্বংস হয়েছে।' এখানে আকাশ ও তার বিস্বয়কর বুরুজসমূহের মধ্যে, প্রতিশ্রুতি দিবস ও তার অসাধারণ ঘটনাবলীর মধ্যে এই ঘটনা প্রত্যক্ষকারী সমবেত জনতা ও পরিদৃষ্ট ঘটনাবলীর মধ্যে যোগসূত্র স্থাপন করা হয়েছে। আবার এই সবগুলোকে আলোচ্য ঘটনার সাথে এবং অগ্নুকুন্ড সৃষ্টিকারী খোদাদ্রোহী চক্রের ওপর আকাশের প্রতিশোধ খহণের সাথে সম্পর্কযুক্ত করা হয়েছে। এরপর এমন আকশম্মিকভাবে সেই হৃদয়বিদারক ঘটনাটি তুলে ধরা হয়েছে, যাতে কোনো দীর্ঘ ও বিশদ বিবরণ ছাড়াই আবেগ অনুভূতিতে ঘটনার পৈশাচিক ও বীভৎস রূপ প্রতিভাত হয় । এখানে আনুষর্থগিকভাবে এই ধারণাও দেয়! হয়েছে যে, মানুষের যুলুম-নিপীড়ন যতো কঠিন ও লোমহর্ষকই হোক না কেন, ইসলামী আকীদা-বিশ্বাসের স্থান তার চেয়ে অনেক উর্ধে । এ আকীদা ও আদর্শ আগুনের ওপর বিজয়ী এমনকি স্বয়ং মানুষের জীবনের ওপরও তার প্রাধান্য রয়েছে। এ আদর্শ সেই সর্বোচ্চ শিখরে উন্নীত, যা সর্বকালে ও সকল প্রজন্মের মানুষের শ্রেষ্ঠত্ব ও মহত্বের উৎস ৷ এখানে এই মর্মেও ইংগিত রয়েছে যে, এই হত্যাকান্ডটি কতো মর্মান্তিক ও পৈশাচিক আর এর পেছনে কতো নীচতা, হীনতা, শঠতা এবং আগ্রাসী ও বিদ্রোহাত্মক মানসিকতা কার্যকর রয়েছে। আর এর পাশাপাশি মোমেনদের মধ্যে কত নিষ্পাপত্ব, কতো পবিত্রতা এবং কতো মহৎ ও উচ্চ মানসিকতা বিরাজমান ছিলো। অভিশাপ তাদের ওপর যারা অগ্নিকুন্ডের পাশে বসে ছিলো, আর তারা মোমেনদের সাথে কি আচরণ করছিলো, তা দেখছিলো ৷’ এরপরই এক এক করে আসছে সংক্ষিপ্ত মন্তব্য ও পর্যালোচনা, ইসলামী দাওয়াত, ইসলামী আকীদা ও মৌলিক ঈমানী চিন্তাধারার সাথে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ওৎপ্রোতভাবে জড়িত । পরবর্তী সংক্ষিপ্ত মন্তব্যগুলোতে সেগুলো অন্তর্ভুক্ত হয়েছে।' পরবর্তী আয়াতে এই মর্মে ইংগিত করা হয়েছে যে, আকাশ ও পৃথিবীর ওপর আল্লাহর সার্বভৌম ও নিরংকুশ কর্তৃত্ব বিরাজমান । আকাশ ও পৃথিবীতে যা কিছু ঘটে, তাতে আল্লাহ তায়ালা সরাসরি উপস্থিত থাকেন ও তা প্রত্যক্ষ করেন। “যার রাজত্ব বিরাজিত আকাশ ও পৃথিবীতে এবং আল্লাহ তায়ালা সব কিছুরই প্রত্যক্ষদর্শী ৷' www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।