সত্বায় ঈমানোদ্দীপক যে সব আলামত ও নিদর্শন রয়েছে, সেগুলোকে তার মনমগযের সামনে উনুক্ত করে দেয় এবং সেজদার আকারে খোদাভীতি, বিনয়, একাগ্রতা, মহান স্রষ্টার আনুগত্য এই হৃদয়ে জাগ্রত ও উদ্বেলিত করে। এ বিশ্বজগত শুধু যে অপরূপ সৌন্দর্যে মন্ডিত, তা-ই নয়, বরং তা দিকনির্দেশনামূলক ংকেতও দেয়। এতে এমন ঈমানোদ্দীপক জিনিসও রয়েছে, যা মানুষের মনকে এই সুন্দর বিশ্বনিখিল ও তার মহান স্রষ্টার সাথে সম্মিলিত করতে পারে এবং তার হৃদয়ে সৃষ্টির সেই মহাসত্য প্রবিষ্ট করে যা মহান সষ্টার সত্বাকে বিরাট বাস্তবতা হিসাবে প্রতিষ্ঠিত করে। এ জন্যেই এই প্রশ্ন তোলা হয়েছে যে, ‘তাদের কী হলো যে ঈমান আনে না, আর তাদের সামনে কোরআন পড়া হলে কেন তারা সেজদা করে না?' বস্তুত এটা খুবই বিস্ময়কর ব্যাপার । এখান থেকে কাফেরদের অবস্থা ও তাদের অনিবার্য পরিণতির বিবরণ দেয়া শুরু হয়েছে, ‘বরং কাফেররা মিথ্যা সাব্যস্ত করে অথচ তারা যা আমলনামায় জমা করছে, সে সম্পর্কে আল্লাহ তায়ালা ভালোভাবেই জানেন। অতএব তাদের যন্ত্রণাদায়ক শান্তির সুসংবাদ দাও ৷’ অর্থাৎ সব কিছুকে সর্বতোভাবে মিথ্যা প্রতিপন্ন করে ও অস্বীকার করে। সত্যকে মিথ্যা সাব্যস্ত করা ও অস্বীকার করাই তাদের স্বভাব, অভ্যাস ও জন্মগত রীতি । অথচ তাদের মনে কী লুকানো আছে তা আল্লাহ তায়ালাই ভালো জানেন। কোন কোন কৃধারণা, কূমতলব ও ক্প্ররোচনার কারণে তারা এভাবে অশ্বীকৃতিতে উদুদ্ধ হচ্ছে, তাও আল্লাহ তায়ালাই ভালো জানেন। এখানে তাদের প্রসংগ বাদ দিয়ে আল্লাহ তায়ালা স্বীয় রসূলের সাথে কথা বলেছেন, ‘অতএব, তাদের যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও ।' এমন সুসংবাদ তাদের জন্যে রয়েছে, যা শুনে | কেউ খুশী হয় না। আর কোনো সংবাদদাতার কাছ থেকে তা শুনতে কেউ পথ চেয়েও থাকে না! এখানে ‘সুসংবাদ’ বলে মুলত তাদেরকে ব্যংগ করা হয়েছে উপহাস করা হয়েছে সেসব অপরিনামদর্শী পাপিষ্ঠদের । একই সাথে মোমেনদের জন্যে কি প্রতিদান অপেক্ষা করছে তাও তুলে ধরা হয়েছে। তারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করে না এবং অস্বীকার করে না৷ তারা যে ঈমানের দাওয়াত লাভ করেন, সৎকর্ম দ্বারা তাকে স্বাগত জানান । আলোচনার ধারায় এটি ‘এসতেসবনা’ বা ব্যতিক্রম বোধক বাক্য হিসাবে এসেছে। অর্থাৎ অবিশ্বাসীদের পরিণতি থেকে এটা আলাদা এবং তার বিপরীত ৷ ‘তবে মোমেন ও সৎকর্মশীলদের কথা স্বতন্ত্র, তাদের জন্যে রয়েছে অফুরন্ত পুরস্কার ৷ আরবী ভাষায় একে ‘এসতেসনা মুনকাতে' বলা হয়। অর্থাৎ সৎকর্মশীল মোমেনরা প্রথমেও সে ‘কালো সুসংবাদ’-এর আওতাধীন ছিলেন না এবং এখনো নেই । পরে তাদেরকে ব্যতিক্রমী বলে চিহ্বিত করা হয়েছে। অবশ্য এ ধরনের বাকরীতিতে যে জিনিসটিকে ব্যতিক্রমী বলে চিহ্নিত করা হয়, তার ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়ে সতর্ক করা হয়ে থাকে। ‘অফুরন্ত পুরস্কার’ অর্থ হচ্ছে আখরাতের অন্তহীন ও অনস্তকালব্যাপী পুরস্কার । এই সংক্ষিপ্ত ও চূড়ান্ত বক্তব্য দিয়ে আলোচ্য ক্ষুদ্র সূরাটি সমাপ্ত হলো, যা প্রাকৃতিক জগতে ও মানবীয় বিবেকবুদ্ধিতে সুদূর প্রসারী প্রভাব সৃষ্টি করে থাকতে পারে। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।