কেননা মানুষের মন এই প্রাকৃতিক আবেদনকে ভুলে যায়। এই মুহূর্তগুলোর নাম নিয়ে কোরআন শপথ করে, যাতে তা তার বিবেক ও আবেগে উজ্জ্বল ও স্বচ্ছ হয়ে ওঠে যাতে তার অন্তর্নিহিত সৌন্দর্য সুষমা, জীবনীশক্তি, প্রভাব ও প্রেরণা উজ্জীবিত হয় এবং যাতে তা গোটা বিশ্বের ওপর কৰ্তৃত্বশীল হয়, সর্বোপরি তার প্রতিটি তৎপরতার পরিকল্পনাকারী এবং তার প্রতিটি অবস্থা এবং অচেতন ও উদাসীন মানবজাতির সকল অবস্থার পরিবর্তন ও নিয়ন্ত্রণকারী মহান সত্ত্বার নিদৰ্শনগুলোও যাতে দৃষ্টিখাহ্য ও লক্ষণীয় হয়। ‘তোমরা অবশ্যই দুনিয়ার একটি স্তর অতিক্রম করে মির্ত্যুর আর একটি স্তরের দিকে এগিয়ে যাবে৷’ অর্থাৎ নানা রকমের অবস্থার পরিবর্তনজনিত কষ্ট তোমাদেরকে ভোগ করতে হবে। আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ও পরিকল্পিত সব রকমের অবস্থা ও ভাগ্য মেনে নিতে হবে । বাক্যে ব্যবহৃত শব্দ দ্বারা পরিস্থিতির আবর্তন ও বিবর্তনজনিত সুবিধা-অসুবিধা ভোগ করাকে বুঝানো হয়েছে। আরবীতে এ ধরনের পরিভাষার প্রচলন রয়েছে। যেমন বলা হয়ে থাকে, ‘উপায়হীন মানুষ খুব কঠিন পরিস্থিতির ওপরও চড়াও হয়।' অর্থাৎ পরিস্থিতির প্রতিটি চড়াই উৎ্রাই ও আবর্তন-বিবর্তন যেন এক একটা যানবাহন, যার ওপর মানুষ ক্রমাগত আরোহণ করতে থাকে। আর এসব অবস্থা তাকে অদৃষ্টের ফয়সালা ও নির্দেশ অনুসারে জীবনের রাজপথ ধরে গন্তব্যের দিকে টেনে নিয়ে যায়। এভাবে তাকে প্রতিটি স্তরের মোড়ে নিয়ে পৌছে দেয়। এ ধরনের প্রতিটি চড়াই-উৎ্রাই, প্রতিটি মোড় পরিবর্তন আল্লাহর নির্ধারিত ও পরিকল্পিত । যেমন অস্তরাগ, রাত, চাদ প্রভৃতি পরিবর্তনশীল প্রাকৃতিক অবস্থা ও বস্তু আল্লাহর নির্ধারিত বিধি অনুসারে চলতে থাকে এবং মানুষকে তা তার জীবনের শেষ প্রান্তে নিয়ে আল্লাহর সান্নিধ্য পর্যন্ত পৌছিয়ে দেয় । পূর্ববর্তী প্যারায় এ বিষয়ে আলোচনা করা হয়েছে। বস্তুত এই সূরাটির বিভিন্ন প্যারায় যে সুষমামন্ডিত আবর্তন ও বিবর্তন, এক তত্ত্ব থেকে আর এক তত্ত্বে এবং এক অবস্থা থেকে আর এক অবস্থায় নিশব্দে ও স্থানান্তরের বিষয় উল্লেখ করা হয়েছে, তা আসলেই কোরআনের নযীরবিহীন র অন্যতম । উপরোল্লেখিত দৃশ্যাবলী, পরিবর্তনসমূহ ও বিশেষ মুতুর্তগুলোর আলোকেই এক শ্রেণীর লোকের ঈমান না আনার ওপর বিস্ময় প্রকাশ করা হচ্ছে। কেননা তাদের সামনে, তাদের দেহ ও মনের অভ্যন্তরে ও বিশ্ব-প্রকৃতিতে এতো বিপুল সংখ্যক ঈমাননোদ্দীপক নিদর্শনা বিদ্যমান যে, সে সবের উপস্থিতিতে কোনো মানুষের ঈমান না আনার কোনো কারণই থাকতে পারে না। ‘অতএব তাদের কি হলো যে, তারা ঈমান আনে না? তাদের সামনে কোরআন পড়া হলে কেন তারা সেজদা করে না?’ তাই তো! তাদের ঈমান না আনার মতো এমন কী ঘটলো? বস্তুত মানুষের মনে বিশ্ব-প্রকৃতির প্রতিটি মুহূর্তে ও প্রতিটি কোণে এমন ঈমানোদ্দীপক নিদৰ্শনাবলী বিদ্যমান রয়েছে যা মানুষের মনকে আলোড়িত ও উদ্বুদ্ধ করে। এসব নিদর্শন এতো বিপুল সংখ্যক, এতো গষ্ঠীর, এতো শক্তিশালী এবং বাস্তবতার দাড়িপাল্লায় এতো ভারী যে, মানুষের মন যদি এগুলোকে উপেক্ষা করতেও চায়, তথাপি তা তাকে চারদিক থেকে ঘেরাও করে ফেলে । এ সব নিদর্শন মানুষের হৃদয় ও কানকে ক্রমাগত আহ্বান জানাতে ও নিজেদের দিকে আকৃষ্ট করতে থাকে। ‘তাদের কী হলো যে তারা ঈমান আনে না? তাদের সামনে কোরআন পড়া হলে কেন তারা সেজদা করে না?’ বস্তুত কোরআন প্রকৃতির ভাষায় মানুষকে আহ্বান জানায়, প্রকৃতিতে ও প্রাণী www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।