যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

বিস্ময়কর কিছু শপথের ব্যাখ্যা সুগভীর প্রভাব বিস্তারকারী দৃশ্যাবলীতে পরিপূর্ণ এই পরকালীন জগত সংক্রান্ত আলোচনার পর পার্থিব জীবনের কয়েকটি বিষয় আলোচিত হয়েছে। এই মুহূর্তগুলো যে ধরনের খোদায়ী পরিকল্পনা ও ব্যবস্থাপনার স্বাক্ষর বহন করে মানুষ সে সম্পর্কে ওয়াকেফহাল নয়। মানুষ নিজেও এই খোদায়ী পরিকল্পনা ও ব্যবস্থাপনার আওতাধীন ৷ এই আয়াত কয়টিতে মানুষ পর্যায়ক্রমে যে বিভিন্ন অবস্থার সম্মুখীন হয়, তার বিবরণ দেয়া হয়েছে, ‘সান্ধকালীন রক্তিম আভার শপথ রাত ও রাত্রিকালীন সকল জিনিসের শপথ ৷' পৃথিবীতে প্রতিনিয়ত আবর্তনশীল এইসব মুহুর্ত নিয়ে শপথ করা হয়েছে এগুলোর দিকে মানুষের মনোযোগ আকর্ষণের উদ্দেশ্যে এবং এই মুহূর্তগুলোর তাৎপর্য ও শিক্ষার প্রতি বিশেষ ইংগিত দেয়ার জন্যে । মুহুর্তগুলো নিস্তন্ধতা, বিনয় ও গুরুগষ্ঠীর মাহাত্মের মিলিত বৈশিষ্টে পরিপূর্ণ । সূরার প্রথম দিকে সাধারণভাবে যে ধরনের দৃশ্যাবলী ও ভাবমূর্তি তুলে ধরা হয়েছে, এখানেও অনেকটা তাই পরিলক্ষিত হয়। ‘শাফাক’ সূর্যাস্তের পর মনে এক ধরনের নিশব্দ ও গভীর আতংকের ভাব দেখা দেয়। মানব হৃদয়ে বিদায়ের অনুভূতি জাগে । একটা নীরব বেদনাবোধ ও গভীর হতাশায় মন ভারাক্রান্ত হয়ে যায়। এর পাশাপাশি আসন্ন রাতের ভীতি ও চারদিকে ছড়িয়ে পড়া ঘন অন্ধকারজনিত শংকা মানুষকে উদ্বেগাকুল করে তোলে। এভাবে অজানা ভীতি, অসহায়ত্ববোধ ও নিস্তব্ধতার মিলিত অনুভূতি মানুষকে আনমনা করে তোলে। ‘রাত ও রাতের মধ্যে নিহিত যাবতীয় জিনিসের শপথ ।' অর্থাৎ রাত্রিকালে যা কিছু ঘটে, যা কিছু সঞ্চিত ও পুঞ্জীভূত হয়। এখানে এই ‘যা কিছু’ শব্দটি অত্যন্ত ব্যাপক অর্থবোধক শব্দ । এর সীমা-সংখ্যা বা রকমফের অজানা । এতে এক ধরনের শংকাবোধও বিদ্যমান । রাত্রিকালে অনেক কিছুই পুঞ্জীভূত হয়ে থাকে । নীরব নিস্তন্ধতার মাঝে কল্পনার জগতে ডানা মেলে অনেক দূর চলে যাওয়া যায়। রাতের আঁধারে পুঞ্জীভূত অনেক জিনিস, অনেক প্রাণী, অনেক ঘটনা এবং অনেক আবেগ-অনুভূতির সন্ধান পাওয়া যায়। এ সময় অনেক গোপন ও প্রকাশ্য জগতের, দৃশ্যমান ও অদৃশ্যমান অনেক জিনিসের এবং হৃদয়ের গভীরে লুকানো অনেক ধ্যান ধারণার সন্ধান মেলে। চিন্তা কল্পনা দ্বারা এভাবে অনেক কিছু খুঁজে পাওয়া গেলেও পবিত্র কোরআনের এই ক্ষুদ্র বাক্যটিতে যে ব্যাপক ও বিপুলায়তন জগতের ধারণা পাওয়া যায়, তাতে তার ধারে কাছেও পৌছা সম্ভব হয় না। বাক্যটি হলো ‘রাত ও রাতের ভেতরে যা কিছু নিহিত তার শপথ ।’ এই সুগভীর ও বিস্ময়কর বাক্যটির মধ্যে যে ভীতি ও শংকা এবং যে অসহায়ত্ব ও নিস্তর্বতা ফুটে উঠেছে, একমাত্র তাই-ই নৈশকালীন জগতের পূর্ণ ধারণা দিতে সক্ষম । আর নিস্তব্ধতা ও শংকাবোধ সান্ধকালীন রক্তিম আভার সাথে পূর্ণ সামঞ্জস্যশীল ৷ চাদের শপথ যখন তা পূর্ণাঙ্গ হয়।’' এখানেও ফুটিয়ে তোলা হয়েছে একটা শান্ত সিপ্ধ চমকপ্রদ ও মায়াবী দৃশ্য । সে দৃশ্যটি হলো শুক্ল পক্ষের রাতগুলোর ক্রমবিকাশমান চাদ । এ সময় সে পৃথিবীতে বিকিরণ করে তার শান্ত স্নিগ্ধ আলো, যা মানুষকে গান্তীর্যপূর্ণ নীরবতা এবং বাস্তব জগতে ও সুপ্ত চেতনার জগতে দীর্ঘ ভ্রমণে উদ্দীপিত করে। এটি এমন একটি পরিবেশ, যার সাথে গোপন যোগাযোগ রয়েছে অস্তরাগের, রজনীর এবং রজনীর ভেতরে নিহিত সব কিছুর । মহত্ব ও গান্তীর্যে, বিনয়ে এবং নীরবতায় জ্যোৎস্নাস্মাত এই পরিবেশ, রাত ও রাতের যাবতীয় বস্তুর সাথে একত্রিত হয় ৷ এই চমকপ্রদ, স্নিগ্ধ সুন্দর, গান্ভীর্যপূর্ণ, ভীতিপ্রদ ও চেতনা সঞ্চারী প্রাকৃতিক মুহূর্তগুলোকে কোরআন ক্ষিপ্রতার সাথে আত্মগত করে এবং এগুলোর মাধ্যমে মানুষের মনকে আবেদন জানায় । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।