যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

বস্তুত যে ব্যক্তি পৃথিবীতে অক্লান্ত পরিশ্রম করে আয়ুঙ্কাল কাটিয়ে দিয়েছে, কিন্তু গুনাহ ও নাফরমানীর মধ্যে দিন কাটিয়েছে, সেই দুকুলহারা দেউলে ব্যক্তি নিজের পরিণতি কি হবে তা জানে। সে জানে যে, তার সকল শ্রম-সাধনা বৃথা গেছে এবং তার কষ্টের কোনো বিরতি ও শেষ সীমা নেই । তাই সে মৃত্যুকে ডাকবে। সে নিজের ধ্বংস কামনা করবে, যাতে তাকে তার অবধারিত দুর্ভাগ্যের মুখোমুখি হতে না হয়। আর মানুষ যখন মুক্তি লাভের জন্যে নিজের ধ্বংস ও মৃত্যু কামনা করে, তখন সে এমন একটা স্তরে উপনীত হয়, যেখানে তার আর কোনো কিছু থেকে সংযম অবলম্বন করার দরকার আছে বলে মনে হয় না। তাই নিজের ধ্বংসই হয়ে দাড়ায় তার চূড়ান্ত বাসনা । কবি মুতানাব্বী তার একটি কবিতায় এ কথাটাই বলেছেন- ‘মৃত্যুকে যখন তুমি নিরাময়কারী হিসাবে বিবেচনা করো, তখন ব্যাধি হিসাবে সেটাই তোমার জন্যে যথেষ্ট । আর মৃত্যু যখন মানুষের কাম্য হয়ে দাড়ায়, তখন মৃত্যুই তার জন্যে যথেষ্ট ৷' বস্তুত এটা এমন দুর্ভাগ্য ও বিপর্যয় যে, এর চেয়ে বড় আর কোনে দুর্ভাগ্য ও বিপর্যয় নেই । ‘সে আগুনে প্রবেশ করবে৷’ এটাই তার অবধারিত পরিণতি । এটা থেকে অব্যাহতি পাওয়ার জন্যেই সে মৃত্যু কামনা করবে৷ কিন্তু সে আশা সুদূর পরাহত । এই বিপর্যয়কর ও মর্মান্তিক দৃশ্যের বর্ণনা দেয়ার পরই এই দুর্ভাগা ব্যক্তির অতীতের পুনরাবৃত্তি করা হয়েছে। সেই অতীতই তাকে এই মর্মভুদ ও শোচনীয় পরিণতির সম্মুখীন করেছে। ‘সে তার পরিবার পরিজনদের মধ্যে আনন্দে মেতে থাকতো, সে ভাবতো যে তাকে আর কখনো ফিরে যেতে হবে না ।' সেটি ছিলো দুনিয়ার ব্যাপার । সত্যিই তার অবস্থা সেই রকম ছিলো। কিন্তু এখন আমরা এই কোরআনের বর্ণনা অনুসারে হিসাব-নিকাশ ও কর্মফল দিবসের মধ্যে আছি । দুনিয়ার জীবনকে আমরা স্থান ও কাল উভয়ের বিচারে অনেক দূরে ফেলে এসেছি। ‘সে তার পরিবার পরিজনদের মধ্যে আনন্দে মেতে থাকতো ।' অর্থাৎ বর্তমান মুহূর্তটি বাদে আর সব কিছু সম্পর্কে উদাসীন থাকতো । আখেরাতে তার জন্যে কি পরিণতি অপেক্ষা করছে তা নিয়ে সে ভাবতো না। আর তাই সে জন্যে কোনো জবাবদিহীরও প্রয়োজন অনুভব করতো না। আর তার জন্যে সে কোনো প্রস্তুতিও নিতো না। সে ভাবতো যে, সে কখনো আপন সৃষ্টা ও প্রতিপালকের কাছে ফিরে যাবে না। শেষ মুহূর্তেও সে যদি চিন্তা করতো, তাহলে জবাবদিহীর জন্যে কিছুটা হলেও প্রস্তুতি নিতো । ‘হা, তার প্রভু তার প্রতি দৃষ্টি রেখেছিলেন ।' অর্থাৎ সে যদিও ভেবেছিলো যে, তার প্রতিপালকের কাছে তার ফিরে যেতে হবে না, কিন্তু প্রকৃত ব্যাপার এই যে, তার মনিব তার ব্যাপারে ওয়াকেফহাল ছিলেন এবং তার চালচলন সবকিছুই পর্যবেক্ষন করছিলেন। তিনি জানতেন যে, তাকে তার কাছে ফিরে আসতে হবেই এবং তাকে তার কৃতকর্মের প্রতিফল দেয়া হবেই । আর এই হতভাগা যখন পার্থিব জীবনে আপন পরিবার পরিজনের মধ্যে আনন্দে গা ভাসিয়ে চলে, তখন তার ঠিক সেই সৌভাগ্যশালী বেহেশতবাসীর বিপরীত অবস্থা হয়ে থাকে, যে আখেরাতের দীর্ঘস্থায়ী জীবনে আপন পরিবারের কাছে আনন্দিত চিত্তে ফিরে যায়৷ লক্ষণীয় যে, প্রথমোক্ত ব্যক্তির পার্থিব জীবন যেমন ক্ষণস্থায়ী, তেমনি তা কঠোর পরিশ্রমে পরিপূর্ণ-তা যে ধরনের পরিশ্রমই হোক না কেন। পক্ষান্তরে শেষোক্ত ব্যক্তির পরকালীন জীবন অনন্তকালব্যাপী স্থায়ী, সর্বাত্মক ও অবাধ স্বাধীনতায় অলংকৃত, চিত্তাকর্ষক ও মনোরম, নির্মল সুখ-শাস্তিতে পরিপূর্ণ এবং সর্বপ্রকারের শ্রম ও ক্লেশ থেকে মুক্ত । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।