যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

থেকে কড়া হিসাব নেয়া হবে না । বিভিন্ন হাদীসে এ বিষয়টি সুস্পষ্ট করে বলে দেয়া হয়েছে। হযরত আয়েশা (রা.) বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বলেছেন যে, যার পুংখানুপুংখ হিসাব নেয়া হবে সে আযাবে ভুগবে। আমি বললাম, আল্লাহ তায়ালা কি এ কথা বলেননি যে, তার হিসাব সহজ করা হবে? রসূলুল্লাহ (স.) বললেন, ওটা কোনো হিসাব নয়৷ ওটা কেবল উপস্থাপন করা । কেয়ামতের দিন যার হিসাব নিরীক্ষণ করা হবে, সে আযাব এড়াতে পারবে না ।' (বোখারী, মুসলিম, তিরমিযী, নাসায়ী) হযরত আয়েশা (রা.) থেকে আরো বর্ণীত আছে যে, রসূল (স.)-কে কোনো কোনো নামাযে বলতে শুনেছি যে, ‘হে আল্লাহ তায়ালা, আমার কাছ থেকে সহজ হিসাব নিও ।' নামায শেষে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রসূলাল্লাহ! সহজ হিসাব বলতে কী বুঝায়? রসূল (স.) বললেন, আল্লাহ্‌ তায়ালা কারো আমলনামার ওপর কেবল একটু নযর বুলালেন, তারপর ভুলক্রটি উপেক্ষা করলেন- এটাই সহজ হিসাব। ওহে আয়েশা! যার হিসাব কড়াকড়িভাবে নেয়া হবে, তার সর্বনাশ হয়ে যাবে৷’ (আহমদ) | এই হলো ডান হাতে আমলনামাপ্রাপ্তদের সহজ হিসাব। এরপর সে মুক্তি পাবে এবং ‘আপন পরিজনের কাছে আনন্দিত চিত্তে ফিরে যাবে৷’ অর্থাৎ তার যেসব আপনজন মুক্তি পেয়ে আগেই বেহেশতে প্রবেশ করেছে তাদের কাছে ফিরে যাবে। এ বক্তব্য দ্বারা বুঝা যায় যে, ঈমান ও সৎকর্মশীলতার দিক দিয়ে যারা একই গোষ্ঠীভুক্ত, তারা বেহেশতে মিলিত হবে। আত্মীয় স্বজন ও প্রিয়জনদের ব্যাপারটাও তদ্রপ । এখানে যে দৃশ্যটি তুলে ধর হয়েছে, তা হলো, হিসাব নিকাশের পর মুক্তিপ্রাপ্ত ব্যক্তি এমন প্রিয়জনদের সাথে মিলিত হবে, যারা কড়া হিসাবের সমস্যা সংকুল স্তর পার হয়ে জান্নাতে যাবে। এ সময় সে কি আনন্দ ও উল্লাস প্রকাশ করবে, তার বর্ণনা দেয়া হয়েছে। মুক্তিপ্রাপ্ত এই ব্যক্তির অবস্থা সেই ব্যক্তির অবস্থার ঠিক বিপরীত হবে, যাকে তার কুকর্মের জন্যে গ্রেফতার ও শাস্তি দিয়ে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দেয়া হবে। তাকে তার অনিচ্ছা সত্তেও তার আমলনামা দেয়া হবে। ‘যাকে পেছন দিক থেকে আমলনামা দেয়া হবে, সে মৃত্যুকে ডাকবে এবং (ডাকতে ডাকতে) গিয়ে জলস্ত আগুনে পড়বে ৷’ এ আয়াতটিতে সে কথাই বলা হয়েছে। পবিত্র কোরআনে আমরা সচরাচর দুটো পরিভাষার ব্যবহার দেখতে পাই, ডান হাতের আমলনামা ও বাম হাতের আমলনামা । কিন্তু এ আয়াতে একটা নতুন জিনিসের উল্লেখ করা হয়েছে। সেটি হচ্ছে, পেছন দিক থেকে প্রাপ্ত আমলনামা । সম্ভবত বাম হাতের আমলনামাটিই এভাবে কাউকে পেছন দিক থেকে দেয়া হবে। কেননা সে লজ্জায় আমলনামার মুখোমুখি হতে চাইবে না এবং তা নিতেও চাইবে না কিন্তু তাকে জোরপূর্বক তা পেছন দিক থেকে দেয়া হবে। আমরা অবশ্য জানিনা এই আমলনামাটি কি রকম আর কিভাবেই বা তা ডান হাত দিয়ে, বাম হাত দিয়ে বা পেছন দিক দিয়ে দেয়া হবে। তবে সোজা কথায় বুঝি যে, ডান হাত দিয়ে আমলনামা দেয়ার অর্থ মুক্তি আর বাম হাত দিয়ে আমলনামা দেয়ার অর্থ ধ্বংস ও বিনাশ । এই দুটো তত্ত্বই বুঝে নেয়া ও বিশ্বাস করা আমাদের দায়িত্ব । এছাড়া আর যে সব কথা বলা হয়েছে, তা শুধু আমাদের মনে কেয়ামতের ময়দানের দৃশ্য জাগরূক করা এবং চেতনায় তার সুদৃঢ় ছাপ অংকিত করার লক্ষ্যেই বলা হয়েছে। প্রকৃতপক্ষে কি ঘটবে এবং কিভাবে ঘটবে, সেটা আল্লাহ্‌ তায়ালাই ভালো জানেন। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।