মানুষ বানিয়ে সম্মানিত করেছেন, সমগ্র বিশ্বে শুধু এই মানুষেরই এমন বৈশিষ্ট্য রয়েছে, যার কারণে তার আপন স্রষ্টাকে সবচেয়ে ভালো জানার কথা, আকাশ ও পৃথিবীর চেয়েও তার আদেশে তারই বেশী অনুগত থাকার কথা । কেননা তিনি তাকে ভালোমন্দ যাচাইয়ের যোগ্যতা ও তার যে কোনো একটি প্রগণের স্বাধীনতা দিয়েছেন। আল্লাহর সাথে যোগাযোগ ও সম্পর্ক গড়ার যোগ্যতা দিয়েছেন। এক কথায় জীবজগতের ভেতরে তাকেই একমাত্র পূর্ণাংগ সৃষ্টিতে পরিণত করেছেন। আর এই পূর্ণতা ও শ্রেষ্ঠত্বের পরিধি অত্যন্ত ব্যাপক, সুদূর প্রসারী ও এর উচ্চতা গগনচুম্বী ৷ অতপর অচিরেই তুমি তার সাক্ষাৎ পাবে ।' অর্থাৎ হে মানুষ তুমি পৃথিবীতে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে নিজের আয়ুঙ্কাল কাটিয়ে দিচ্ছ । তুমিই তোমার জীবন যাপনের পথ তৈরী করে নিচ্ছ, যাতে করে শেষ পর্যন্ত তুমি তার কাছে পৌছতে পারো । বস্তুত যাবতীয় চেষ্টা সাধনা কেবল তীর কাছে পৌঁছার লক্ষ্যেই চালাতে হবে। হে মানুষ! তুমি নিজের জীবিকা উপার্জনের ব্যাপারে কঠোর পরিশ্রম করতে বাধ্য । এই পৃথিবীতে পরিশ্রম ছাড়া জীবিকা উপার্জন করা সম্ভব নয়। দৈহিক না হোক মানসিক বা চিন্তাগত বা চেতনাগত বা আদৰ্শগত শ্ৰম এখানে দিতেই হবে। এই শ্রমে যে লাভবান ও সফল হবে এবং যে বঞ্চিত হবে তারা উভয়ে সমান। পার্থক্য শুধু শ্রমের গুণগত মানে৷ মূল শ্রমের বিষয়টি মানব জীবনে চিরদিনই আছে ও থাকবে৷ সবশেষে আল্লাহর দিকে প্রত্যাবর্তনের ক্ষেত্রেও সবাই সমান৷ হে মানুষ! তুমি পৃথিবীতে কখনো বিশ্রাম ও অবসর পাবে না। বিশ্রামের স্থান তো এটা নয় আখেরাত । আল্লাহর আনুগত্য ও তীর কাছে আত্মসমর্পণের মাধ্যমে যদি কেউ সেখানে অগ্রিম কিছু নেক আমল পাঠিয়ে দেয়, তবে সে সেখানে গিয়ে বিশ্রাম ও শান্তি লাভ করবে। পৃথিবীর জীবনে শ্রম ও চেষ্টা-সাধনা একই ৷ তবে তার গুণ ও স্বাদ বিভিন্ন এবং আল্লাহর কাছে পৌছার পর তার ফলাফল বিভিন্ন রকমের হবে। কেউ কেউ সেখানে এমন জীবন লাভ করবে, যাতে শ্রম থাকবে, তবে পার্থিব শ্রমের চেয়ে কম । আবার কেউ এমন সুখ লাভ করবে যে, তার সমস্ত শ্রমের কষ্ট ও গ্রানি ধুয়ে মুছে দেবে এবং তার মনে হবে যেন কোনোদিন সে কোনো কষ্টই পায়নি । হে মানুষ! যাকে ‘মানবীয়' গুণ বৈশিষ্ট্য দিয়ে অন্যান্য প্রাণী থেকে পৃথক করা হয়েছে তোমাকে আল্লাহ তায়ালা যে বৈশিষ্ট্য ও শ্রেষ্ঠত্ব দান করেছেন, তার সাথে সামঞ্জস্যশীল নীতি অবলম্বন করো । আল্লাহর সাথে যখন তোমার সাক্ষাত হবে, তখন যাতে তোমার শ্রান্তি ও ক্লান্তি নিরেট সুখ শান্তিতে রূপান্তরিত হয়, সেই পথ অবলম্বন করো । আমলনামা দেয়ার দু’টি পক্ছা উপরোক্ত সম্বোধনে এই বক্তব্য সুপ্ত রয়েছে, তাই চেষ্টা সাধনাকারীরা যখন তাদের পথের শেষ প্রান্তে পৌছবে, তখন তারা তার যথাযথ প্রতিদান লাভ করবে এবং শ্রম ও সাধনার পর প্রতিপালকের সাথে মিলিত হবে, তাই প্রত্যেকেরই উচিৎ এমন কাজ করা যাতে তার মালিক তার আমলনামা দেখে খুশি হন, তাইতো বলা হয়েছে- যার আমলনামা তার ডান হাতে দেয়া হবে তার হিসাব একান্ত সহজভাবেই গ্রহণ করা হবে।' ‘পক্ষান্তরে যে ব্যক্তিকে তার আমলনামা পেছন দিক থেকে দেয়া হবে’ যাকে আমলনামা ডান হাতে দেয়া হবে, সে সৌভাগ্যশালী এবং তার ওপর আল্লাহ তায়ালা সন্তুষ্ট । সে ব্যক্তি হচ্ছে ঈমান আনয়নকারী ও সৎকর্মশীল । আল্লাহ তায়ালা তার ওপর খুশী এবং তার জন্যে মুক্তির সিদ্ধান্ত লিখে দিয়েছেন তার হিসাব নিকাশ হান্কা ও সহজ হবে, খুঁটিনাটির হিসাব নেয়া হবে না এবং তার কাছ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।