তাফসীর ‘যখন আকাশ বিদীর্ণ হবে এবং সে স্বীয় প্রভুর নির্দেশ পালন করবে। বস্তুত এটাই তার করণীয় । আর যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে এবং তার গর্ভস্থ সব কিছু বের করে দিয়ে সে শূন্যগর্ভা হয়ে যাবে, আর সে স্বীয় প্রভুর অনুগত হবে এবং এটাই তার জন্যে যথোচিত ৷’ আকাশের বিদীর্ণ হওয়া সংক্রান্ত আলোচনা পরবর্তী সূরায়ও রয়েছে। এখানে যে বিষয়টি নতুন এসেছে, তা হলো স্বীয় মনিবের প্রতি আকাশের অনুগত হওয়া, সেটাই তার কর্তব্য বলে ঘোষিত হওয়া, তার বশ্যতা স্বীকার ও নিজ কর্তব্য পালনের জন্যে তার বিনয়াবনত হওয়া । আকাশের স্বীয় প্রতিপালকের অনুগত হওয়ার অর্থ এখানে আল্লাহর কাছে তার আত্মসমর্পণ এবং তার আদেশক্রমে বিদীর্ণ হয়ে যাওয়া ৷ ‘হক্কাত’ শব্দের অর্থ হলো, এটাই তার যথার্থ কর্তব্য ও দায়িত্ব । এটাকে নিজের কর্তব্য হিসাবে তার স্বীকৃতি দান তার বিনয় ও আনুগত্যেরই অংশ । কেননা এটা তার প্রতি অর্পিত দায়িত্ব ৷ ক্য়োমতের কিছু খন্ড চিত্র ‘পৃথিবীকে প্রসারিত করার’ ব্যাপারটা একটু অভিনব ও নতুন । এ দ্বারা পৃথিবীর আকৃতির ত্রাসবৃদ্ধিও বুঝানো হয়ে থাকতে পারে। আল্লাহর যে সব ফেরেশতা পৃথিবীকে পরিচালনা ও শাসন করতো এবং তাকে তার বর্তমান ও সর্বশেষ আকৃতিতে সংরক্ষণ করতো, তাদের পরিবর্তনের কারণে এটা ঘটে থাকতে পারে। অনেকে বলে, এর আকৃতি বল বা ডিমের ন্যায় । বাক্যটির স্বাভাবিক অভিব্যক্তি থেকে প্রতিভাত হয় যে, পৃথিবীর এই পরিবর্তনটি স্বয়ংক্রিয়ভাবে নয়, বরং কোনো মহান শক্তিধরের আদেশের ভিত্তিতে সংঘটিত হবে। আর এ কারণেই হয়তো এটি কর্মকারক “মাজহুল’ ক্রিয়াপদ দ্বারা ব্যক্ত করা হয়েছে, 'মুদ্দাত' অর্থাৎ যা প্রসারিত হবে। ‘এবং সে নিজের ভেতরে যা কিছু আছে নিক্ষেপ করবে .....' এ বাক্য দ্বারা প্রতীয়মান হচ্ছে যেন পৃথিবীটা একটা জীবস্ত প্রাণী, যা নিজের ভেতরকার সবকিছু ছুঁড়ে ফেলতে ও খালি হয়ে যেতে পারে। পৃথিবীর ভেতরে অনেক কিছুই থাকে। আল্লাহর অগণিত সৃষ্টি সেখানে রয়েছে, যা কতো প্রজন্ম ভূপৃষ্ঠের স্তরে স্তরে জমা রয়েছে এবং ছিলো, তা আল্লাহ্ তায়ালা ছাড়া আর কেউ জানে না৷ ভূগর্ভে সঞ্চিত বহু রকমের ধাতু পানি ও অজানা সৃষ্টি রয়েছে, যার হদিস স্বয়ং স্রষ্টা ছাড়া আর কেউ জানে না। জীব ও জড় নির্বিশেষে এসব জিনিসকে পৃথিবী হাজার হাজার বছর ধরে ও প্রজন্মের পর প্রজন্ম ধরে আপন উদরে ধারণ করে রেখেছে। অবশেষে সেই দিনটি সমাগত হলে এগুলোকে সে ছুঁড়ে ফেলবে। ‘সে নিজের মনিবের অনুগত হয়েছে ...' অর্থাৎ আকাশের ন্যায় পৃথিবীও আপন প্রতিপালকের আনুগত্য মেনে নিয়েছে এবং সেটা তার কর্তব্যও বটে । সে তার আদেশ শিরোধার্য করে সবিনয়ে কার্যকরীও করেছে এবং স্বীকারও করেছে যে, এটা তার দায়িত্ব ও কর্তব্য এবং সে আল্লাহর অনুগত । এ আয়াতগুলোর বক্তব্য থেকে প্রতীয়মান হয়, যেন আকাশ ও পৃথিবী কোনো জীবন্ত প্রাণী, যারা আদেশ শোনে, তাৎক্ষণিকভাবে তা বাস্তবায়নও করে। যদিও এ দৃশ্যটি কেয়ামতের দিনের সর্বগ্রাসী প্রাকৃতিক বিপর্যয়ের দৃশ্যেরই অন্তর্ভুক্ত, তথাপি এ সূরায় তা অত্যন্ত শাস্ত, স্থির, অচঞ্চল ও গুরুগন্তীর । আর এ ব্যাপারে যে অনুভূতি জনে, তাহলো এই যে, আকাশ ও পৃথিবী উভয়ে যে আনুগত্য প্রকাশ করবে, তা হবে একেবারেই শর্তহীন, অত্যন্ত বিনয়াবনত ও স্বেচ্ছাপ্রণোদিত। কোনোরূপ দ্বিধা, সংকোচ বা অবাধ্যতার লেশমাত্র পরিদৃষ্ট হবে না। এহেন বিনয়াবনত ও স্বেচ্ছাপ্রণোদিত আনুগত্যের পরিবেশে উর্ধজগত থেকে যখন মানুষকে সম্বোধন করা হলো যে, ‘হে মানুষ তুমি তোমার প্রতিপালকের দিকেই এগিয়ে যাচ্ছো আর অচিরেই তুমি তার সাক্ষাৎ পাবে।' তখনও আকাশ ও পৃথিবী আপন প্রতিপালকের কাছে মাথা নুইয়ে রয়েছে। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।