যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

আর তৃতীয় অংশটিতে এমন কিছু প্রাকৃতিক দৃশ্যের অবতারণা করা হয়েছে, যা মানুষের অবচেতন মনে সংঘটিত হয়ে থাকে সে সব দৃশ্যের কিছু আভাস-ইংগিত মানুষ পেয়ে থাকে এবং তার এমন কিছু আলামত বা লক্ষণও থাকে যা সুপরিকল্পিত ও অদৃষ্ট নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া নির্দেশ করে। সেই সাথে এমন কিছু শপথবাক্যও উচ্চারিত হয়েছে, যা দ্বারা প্রতিভাত হয় যে, কিছু অদৃশ্য নিয়ত্রিত ও খোদায়ী পরিকল্পনাসিদ্ধ পরিস্থিতি ও ঘটনাবলীর মধ্য দিয়ে মানুষের বিবর্তন ঘটে । সেইসব পরিস্থিতি এড়িয়ে চলা বা তা থেকে অব্যাহতি লাভ করা তার পক্ষে সম্ভব হয় না। ‘শপথ করি প্রভাতকালের, শপথ করি রাতের এবং রাত যেসব জিনিসকে আচ্ছন্ন করে তার, আর শপথ করি চাদের যখন তা পূর্ণচাদে পরিণত হয়, নিশ্চয়ই তোমরা ধাপে ধাপে আরোহণ করবে ।' (আয়াত-১৬-১৯) এরপর আসছে সূরার শেষাংশ । এতে যারা ঈমান আনে না তাদের ওপর বিসশ্বয় প্রকাশ করা হয়েছে। পূর্ববর্তী দুই অংশে তাদের প্রকৃত অবস্থা তুলে ধরা হয়েছে। আর প্রথমাংশে দেখানো হয়েছে তাদের পরিণতি ও বিশ্বনিখিলের পরিসমাপ্তির দৃশ্য । আর এই বাস্তব অবস্থা তুলে ধরে বিস্ময় প্রকাশ করা হয়েছে যে, ‘তাদের কী হয়েছে যে, ঈমান আনে না এবং তাদের সামনে কোরআন পড়া হলে তারা সেজদা করে না?' সর্বশেষে তাদের সেই সব অনিবার্য আপদ মুসিবতের কথা বলা হয়েছে, যা কেবল আল্লাহ তায়ালাই জানেন। তাদের অবধারিত পরিণতি সম্পর্কে সতর্কবাণী উচ্চারিত হয়েছে। যথা, ‘বরঞ্চ কাফেররা অবিশ্বাস করছে অথচ এর ব্যতিক্রম । তাদের জন্যে রয়েছে অফুরন্ত শুভ প্রতিদান ।' (আয়াত-২২-২৫) সূরা আল এনশেকাক এমন একটি শাস্ত ও নিরুত্তাপ সূরা, যার প্রভাব হৃদয়ে খুব সুক্ষভাবে বদ্ধমূল হয়, যার ইংগিত ও নির্দেশনা গুরুগন্ঠীর এবং তার এ বৈশিষ্ট্য এমনকি সেই সর্বব্যাপী মহাজাগতিক ও প্রাকৃতিক বিপর্যয়ের দৃশ্যাবলীতেও লক্ষণীয় হয়ে উঠেছে, যা সূরা আত তাকওয়ীরে একটা উত্তাল পরিবেশে পরিবেশিত হয়েছে। দরদমাখা ও স্মেহময় ভংগিতে মানুষকে তত্ত্বজ্ঞান দান করাই এ সূরার মূল সুর । ধীর পদক্ষেপে পর্যায়ক্রমে অত্যন্ত ঠান্ডা মাথায় ও গভীর : বুদ্ধিমত্তা সহকারে হৃদয়ংগম করানোই এ সূরার বাচনভঃংগির বৈশিষ্ট্য । আর ‘হে মানুষ’ বলে যে সম্বোধনটি এখানে করা হয়েছে, তাতে স্মরণ করানো ও বিবেককে জাগানোর সুর ধ্বনিত । সূরাটি তার অংশগুলোকে নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রাকৃতিক ও মানসিক বিষয় আলোচনা করে এবং এভাবেই তা মানুষের হৃদয়কে কেন্দ্র করে ঘুরতে থাকে সুপরিকল্পিতভাবে সে এই আবর্তন প্রক্রিয়ার বারবার পুনরাবৃত্তি ঘটাতে থাকে। তা বিশ্বজগতের আত্মসমর্পণের দৃশ্য থেকে শুরু করে মানুষের মনের অনুভূতি হিসাব-নিকাশ ও কর্মফলের দৃশ্য, প্রকৃতির চলমান অবস্থা ও তার বিভিন্ন দিক পর্যন্ত পরিবেষ্টিত । অতপর এক সময় তা মানুষের মানসিক অনুভূতি পর্যন্ত বিস্তৃত হয়। এ সব কিছুর পর যারা ঈমান আনে না তাদের প্রতি বিস্ময় প্রকাশ পর্যন্ত যন্ত্রণাদায়ক আযাবের হুমকি ও শাসানী দান করা হয়েছে এবং মোমেনদেরকে অপরিমেয় প্রতিদান সহকারে আযাব থেকে অব্যাহতি দানের সুসংবাদ দান পর্যন্ত এই আবর্তন চলতে থাকে । এতোসব আবর্তন, দৃশ্যাবলীর পট পরিবর্তন, চেতনার মর্মমূলে সম্বিত তোলা ও সাড়া জাগানোসহ এসব কিছুই এমন একটি ক্ষুদ্র সূরায় চলতে থাকে, যা মাত্র কতিপয় ছত্রেই সমাপ্ত । এটা একমাত্র এই বিস্ময়কর গ্রন্থ ছাড়া আর কোথাও কল্পনা করা যায় না । বস্তুত অনেক বড় ও বিদ্তৃত আলোচনায় এতোগুলো কথা, এতোগুলো লক্ষ্য ফুটিয়ে তোলা সম্ভব নয় এবং তাতে এতো বলিষ্ঠতা ও প্রভাব সৃষ্টি হয় না। তবে কোরআনের কথাই আলাদা । এ কেতাব যে কোনো প্রসংগকেই সহজ ও প্রাঞ্জল ভাষায় পেশ করে এবং মানুষের মনকে প্রত্যক্ষভাবেও খুবই কাছ থেকে সম্বোধন করে। এটা মহাজ্ঞানী ও সবজাস্তা আল্লাহরই বৈশিষ্ট্য । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।