যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

না করে। তাদের মন-মানস যেন দুনিয়ার জীবনে অক্লান্ত পরিশ্রম করেও এবং সকল দুঃখ কষ্ট, নির্যাতন, বঞ্চনা ও ত্যাগ তিতিক্ষার পরও এই দুনিয়াতে অচিরেই কোনো পুরস্কার পেতে অভিলাষী না হয়, এমনকি সেই ত্যাগ ও সংগ্রামের ফলে আন্দোলনের সাফল্য, ইসলামের বিজয় এবং মুসলমানদের প্রতিষ্ঠা যদি অবধারিত হয়েও দেখা দেয়, তবু সেটাই যেন তাদের লক্ষ্য না হয়। দুনিয়ার জীবনে কোনো বিনিময় বা প্রতিদান ছাড়াই কেবল যে ত্যাগ স্বীকার করে যেতে হবে, শুধুমাত্র আখেরাতেই যে পুরস্কার পাওয়া যাবে এবং সত্য ও মিথ্যার ফায়সালা হবে সে কথা জেনেও এই সত্য সংগ্রামী দলটি যখন সংগ্রামের দায়িত্ব পালন করবে এবং আল্লাহ তায়ালা তার বাইয়াত ও ওয়াদার যথার্থতা ও নিয়তের একনিষ্ঠতায় সন্তুষ্ট হবেন, তখন চূড়ান্ত পর্যায়ে তারা একদিন দেখবে যে, আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতেই সাহায্য এসে পড়েছে। তখন তারা এ সাহায্য ও বিজয়কেও নিজেদের ভোগের সামগ্রী হিসাবে নয় বরং আল্লাহর দেয়া আমানত হিসাবে গ্রহণ করবে । তাদের উদ্দেশ্য হবে আল্লাহর বিধানকে বাস্তবায়িত করা । বস্তুত এ কাজটিই হবে আমানতের প্রতি যথার্থ সুবিচার । কেননা তাকে এর বিনিময়ে কখনো দুনিয়ার কোনো স্বার্থ উদ্ধারের সুযোগ দেয়া হবে বলে ওয়াদা করা হয়নি। তাই তারা তার প্রত্যাশাও করে না। তারা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যেই কাজ করেছে। তাই তার সন্তুষ্টি ছাড়া আর কিছু তারা চায় না। দুনিয়ায় বিজয় ও সাফল্যের উল্লেখ করে যে সব আয়াত নাযিল হয়েছে, তার সবই নাযিল হয়েছে মদীনায় । তার পরে এবং মোমেনের মন থেকে এই পার্থিব বিজয় ও সাফল্যের সকল আশা ও প্রতীক্ষা পরিত্যক্ত হবার পর বিজয় এসেছে স্বতস্কর্তভাবে। কেননা আল্লাহ তায়ালা স্বয়ং চেয়েছেন যে, তীর এই সুমহান আদর্শ মানব জীবনে বাস্তবায়িত হোক, যাতে প্রজন্মের পর প্রজন্ম তা দ্বারা উপকৃত হতে পারে। এটা ত্যাগ, কোরবানী ও দুঃখ যাতনা ভোগের পুরস্কার ছিলো না, বরং আল্লাহর নির্ধারিত ফয়সালা ছিলো। যার পেছনে বনু সূক্ষ্ম ও সুদূরপ্রসারী কল্যাণ কামনা সক্রিয় ছিলো। সেই সূক্ষ্ম কল্যাণ কামনা কি ছিলো, সেটা এখন আমরা বুঝবার চেষ্টা করতে পারি। ? www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।