যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

তিনি কাফেরদের সাময়িকভাবে অবকাশ দিয়েছেন, শুধুমাত্র এতটুকু উপলদ্ধিই মোমেনের মনকে প্রবোধ দান ও তার দুঃখ-বেদনা ও আঘাতকে নিরাময় করার জন্য যথেষ্ট । আল্লাহ তায়ালা দেখতে পান বিদ্বপকারীরা কিভাবে তাদের সাথে বিদ্বপ করে। অপরাধীরা কি নিষ্ঠুরভাবে তাদেরকে নির্যাতন করে.। আর তাদের দুঃখ ও কষ্ট দ্বারা তারা কিভাবে উল্লসিত হয় এবং কিছুমাত্র অনুতাপ ও অনুশোচনা বোধ করে না । এর কোনো কিছুই তাদের প্রভুর নযর এড়ায় না এবং তিনি তার ওহীতে তার বিবরণ দেন। তাহলে এটা তার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ ব্যাপার! এতটুকুও কম কিসের? মোমেন হৃদয় যতই আঘাতে আঘাতে জর্জরিত, আহত ও ব্যথিত হোক না কেন, এই বিবরণই তার প্রবোধ দানের জন্য যথেষ্ট । এরপর তাদের প্রভু অপরাধীদের সাথে ভদ্র ভাষায় হলেও সুক্ষ্ম বিদ্বপ করে তাদের মনেও পাল্টা আঘাত হানেন। হয়তো তাদের পাপের কালিমায় আচ্ছন্ন মরিচা ধরা হৃদয়ে এটা অনুভূত নাও হতে পারে। কিন্তু মোমেনের সংবেদনশীল ও স্বচ্ছ মন তা অনুভব ও হৃদয়ংগম করে এবং সান্ত্বনা ও স্বস্তি লাভ করে। এরপর মোমেনদের মানসচক্ষুতে এটাও দেখানো হয় যে, তাদের প্রভুর কাছে তাদের কেমন আদর-যত্ন হবে। তার বেহেশতে তাদের কিরূপ সুখ-শান্তির ব্যবস্থা থাকবে । ফেরেশতাদের উচ্চতর মহলে তাদের সম্মান ও মর্যাদা কতো । অপরদিকে সেই উচ্চ মহলে তাদের দুশমনদের কি দুৰ্গতি ও অপমান এবং জাহান্নামে তাদের কি লাঞ্ছনাকর শাস্তি হবে তাও দেখানো হয়। একজন মোমেন পাশাপাশি এই দুটি দৃশ্যকেই সবিস্তারে দেখতে পায়। সে এ উভয় পরিণতি শুধু অনুভবই করে না বরং নিশ্চিত বিশ্বাস দ্বারা এর স্বাদ উপভোগও করে। আর এ ব্যাপারে বিন্দুমাত্রও সন্দেহের অবকাশ নেই যে, এই উভয় দৃশ্যের স্বাদ উপভোগ তার অন্তরের সেই তীব্র জ্বালা যন্ত্রনা ও তিক্ততা দূর করে দেয়, যা গালিগালাজ, কটুক্তি, কটাক্ষ, ঠাট্টা বিদ্বূপ এবং ংখ্যা-স্বল্পতা ও দুর্বলতা হেতু সৃষ্টি হয়েছিলো । এমনকি এটাও বিচিত্র নয় যে, স্বয়ং মহান আল্লাহর বর্ণনায় এ দৃশ্যাবলী উপভোগ করার পর কোনো কোনো মোমেনের হৃদয়ে নির্যাতন-নিপীড়নজনিত এই তিক্ততা মিষ্টতায় রূপান্তরিত হয়ে যেতে পারে। এখানে আরো একটি বিষয় উল্লেখের দাবী রাখে । সেটি এই যে, কাফের ও মোশরেকদের পক্ষ থেকে মুসলমানরা যে পাশবিক নির্যাতন ও মানসিক নিপীড়ন ভোগ করতো, যে নিষ্ঠুর কটুক্তি ও বর্বরোচিত উপহাসে জর্জরিত হতো, আল্লাহর পক্ষ থেকে তার একমাত্র সান্তনা এটাই দেয়া হয়েছিলো যে, মোমেনদের জন্যে জান্নাত রয়েছে, আর কাফেরদের জন্যে জাহান্নাম । অন্য কথায়, দুনিয়া ও আখেরাতের মাঝে তাদের উভয় গোষ্ঠীর সম্পূর্ণ বিপরীত অবস্থানে উপনীত হওয়া ৷ রসূল (স.)-এর হাতে হাত দিয়ে যারা জান ও মাল আল্লাহর হাতে ব্যয় করার প্রতিজ্ঞা করে বাইয়াত করছিলেন, তাদের থেকে তিনি কেবল এই একটি মাত্র ওয়াদাই নিয়েছিলেন। পার্থিব জীবনের সাফল্য ও বিজয়ের কথা কোরআনের মক্কী অংশে মোমেনদের সান্তনা ও প্ৰবোধ দেয়ার জন্যে ঘুর্ণাক্ষরেও উল্লেখ করা হয়নি। বস্তুত কোরআন একদল মানুষকে আল্লাহর দ্বীনের এই আমানত বহন করার যোগ্য করে গড়ে তোলার কাজে ব্যাপৃত ছিলো। এই মানুষগুলোর মন এত মযবুত, এত দৃঢ় ও এত নিস্বার্থ হওয়া |. প্রয়োজন ছিলো, যেন তারা সব কিছু হারিয়েও এবং সকল দুর্ভোগ মাথা পেতে নিয়েও এই পার্থিব জীবনে কোনো প্রতিদান পাওয়ার আশা না করে। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।