দুনিয়াতে অপরাধীরা কি আচরণ করতো তার উল্লেখ করেই এই উচ্চমার্গের বিদ্বপাত্মক মন্তব্যের সমাপ্তি টানা হয়েছে। এ দৃশ্য এখানেই গুটিয়ে নেয়া হয়েছে যাতে মোমেনদের বেহেশতের অফুরন্ত সুখের রাজ্যে প্রবেশ করার বর্তমান দৃশ্যটি তুলে ধরা যায়৷ সে দৃশ্যটি হলো, ‘আজ মোমেনরা কাফেরদের প্রতি বিদ্বপ করবে, বালিশে হেলান দিয়ে দেখবে ! অর্থাৎ আজ যখন কাফেররা তাদের প্রতিপালকের কাছ থেকে আড়ালে লুকানো থাকবে, যখন এই আড়ালে থাকার কষ্ট তাদের মানব জন্যকে ব্যর্থ করে দেবে, যখন চরম অবমাননা ও লাঞ্ছনার সাথে জাহান্নামে পৌছে যাবে, আর সেখানে তাদেরকে বলা হবে, ‘এই তো সেই জিনিস যা তোমরা অস্বীকার করতে ৷' বস্তুত আজ অর্থাৎ কেয়ামতের দিন সেই দিন, যখন মোমেনরা বালিশে হেলান দিয়ে স্থায়ী সুখ দ্বারা আবদ্ধ পাত্রের পানীয় পান করবে, আর এই অবস্থায় মোমেনরা কাফেরদের প্রতি বিদ্ধবপ করবে। এ পর্যায়ে এসে কোরআন স্বীয় উচ্চমার্গের বিদ্রপ ও কটাক্ষের পুনরাবৃত্তি করে বলে, ‘কাফেররা যা করেছে, তার প্রতিদান পেয়েছে তো?’ হা, তারা কি কৃতকর্মের প্রতিফল পেয়েছে? মূল আরবীতে ‘সওয়াব’ শব্দটি ব্যবহৃত হয়েছে, যার অর্থ প্রতিফল বা প্রতিদান । তবে প্রচলিত অর্থে এটি ভালো অর্থে অর্থাৎ শুভ প্রতিদান অর্থে ব্যবহত হয়ে থাকে৷ কিন্তু তারা প্রচলিত অর্থে ‘সওয়াব’ অর্থাৎ শুভ প্রতিদান পায়নি । এ মুহুর্তে আমরা তাদেরকে জাহান্নামে দেখতে পাচ্ছি । তারা নিসন্দেহে তাদের কর্মফল ভোগ করছে। সেটাই তাদের ‘সওয়াব’ বটে! বস্তুত সওয়াব শব্দটিতে এখানে রয়েছে সূক্ষ্ম কটাক্ষ! এক মুহূর্ত আমরা এই দৃশ্যটির সামনে থামবো, যার আলোচনা কোরআন কিছুটা দীর্ঘায়িত করেছে। এটি হচ্ছে দুনিয়াতে অপরাধী ও পাপিষ্ঠদের পক্ষ থেকে মোমেনদের সাথে বিদ্বূপ ৷ ইতিপূর্বে সৎ লোকদের পুরস্কার ও পরকালীন সুখ সমুদ্ধির বিবরণও কোরআন বিশদভাবে দিয়েছে। এর প্রভাব নিয়ে চিন্তা করলে দেখা যায়, এটা একটা উচ্চাংগের বাককৌশল ও নিপুণ বাচনভংগী । সমোনমেনদেকর প্রতি আল্লাহর সাস্তনা | অনুরূপভাবে এটা একটা উচ্চাংগের মনস্তাত্মিক চিকিৎসাও বটে । কেননা মঙ্কার সেই অতি ক্ষুদ্র মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠী মোশরেকদের পক্ষ থেকে এত নিষ্ঠুর নির্যাতন ভোগ করে আসছিলো যে, তা তাদের মনে গভীর ও প্রচন্ড ক্ষতের সৃষ্টি করে ফেলেছিলো। অপর দিকে আল্লাহ্ তায়ালা তাদেরকে কোনো সহায়তা, বা কোনো প্রবোধ ও সাস্তববনা না দিয়ে ওইভাবে ফেলে রাখতে চাইছিলেন না। এই প্রেক্ষাপট দেখলে বুঝা যায় যে, মোশরেকদের পক্ষ থেকে মোমেনদের ওপর পরিচালিত নির্যাতন ও নিপীড়নের এই বিশদ বিবরণ (পবিত্র কোরআনের আয়াতের অন্তর্ভুক্ত হয়ে নাযিল হওয়া) তাদের মনোবেদনার কিছুটা উপশমের কারণ হতে পারে। এতে দেখা যাচ্ছে, তাদের প্রভু পরওয়ারদেগার নিজেই তাদের এই কষ্টের বিবরণ দিচ্ছেন। কেননা তিনি তা দেখতে পান এবং তাদের এই কষ্টকে তিনি অবহেলা করেন না। www.botkitab. blogspot.com
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।