মনে পড়ে! তারা মোমেনদেরকে ঠাট্টা বিদ্রপ করতো । এর কারণ ছিলো তাদের দারিদ্র ও দুঃখ-দৈন্য, অথবা আক্ৰমণ প্রতিহত করতে অক্ষমতা, অথবা অসভ্য মূর্খ লোকদের অশিষ্টাচারের সামনে নিজেদের ভদ্রতা বজায় রাখতে ধৈর্য অবলম্বন । এ সবই অপরাধী লোকদের হাসির উদ্রেক করে থাকে। এ কারণে মোমেনদেরকে তারা হাসি-ঠাট্টার পাত্র মনে করে। | তারা তাদের ওপর নির্যাতন চালিয়ে যায়, আর তাদের কষ্ট দেখে উপহাসের হাসি হাসে। অথচ মোমেনরা ধৈর্য ও জ্দ্র আচরণ অব্যাহত রাখে। ‘তারা মোমেনদের কাছ দিয়ে যাওয়ার সময় টিপ্রনী কাটে ও ভেংচি দেয়৷’ অর্থাৎ চোখ দিয়ে কিংবা হাত দিয়ে ইশারার মাধ্যমে টিপ্পনী ও ভেংচি দেয়। অথচ নিজেদের পরিচিত অন্য কোনো পন্থায় মোমেনদেরকে উপহাস করে। এগুলো অত্যন্ত নিম্শ্ৰেণীর বেয়াদবী ও অসভ্যপনা ৷ এগুলোর উদ্দেশ্য মোমেনদেরকে দাবিয়ে রাখা, তাদের মনে হীনতা ও বি্ব্রিতবোধ জাগিয়ে রাখা । আর এসব ষন্ডাপান্ডারা তাদের সাথে উপহাস ছলে ভেংচি দেয় ও টিপ্পনী কাটে । ‘আর যখন তারা নিজেদের পরিবার-পরিজনের কাছে ফিরে যায়, তখন পূর্ণ তৃপ্তি ও উল্লাস সহকারে ফিরে যায়।' অর্থাৎ মোমেনদেরকে বিদ্রপ, গালাগাল ও উত্ত্যক্ত করে যখন তাদের ইতর ও অভদ্র মন তৃপ্ত হয়, তখন উল্লসিত হয়ে ফিরে যায়। এতে কোনো অনুতাপ ও অনুশোচনা বোধ করে না। তারা কতো হীন ও জঘন্য আচরণ করলো তা অনুভবই করে না। এটি জদ্রতা ও শিষ্টাচারের এমন শোচনীয় ও মর্মান্তিক শূন্যাবস্থা যে, এ পর্যায়ে এসে বিবেক ও মনুষ্যত্বের চূড়ান্ত অপমৃত্যু ঘটে । ‘আর যখন তারা মোমেনদেরকে দেখে অমনি বলে যে, এরা বিপথগামী!’ এটা সত্যিই আরো বেশী বিশ্ময়কর ৷ যাদের আপাদমস্তক পাপ ও অপরাধের নোংরামিতে কলুষিত, তারা কে সুপথগামী কে বিপথগামী এ নিয়ে আলোচনা করবে, মোমেনদেরকে দেখামাত্রই তাদেরকে বিপথগামী বলে মন্তব্য ঝাড়বে এবং ভাচ্ছিল্যবশত ও অপপ্রচারের উদ্দেশ্যে তাদেরকে দেখিয়ে দেখিযে জোর দিয়ে এ কথা বলবে, এর চেয়ে বিস্ময়কর ব্যাপার আর কিছু থাকতে পারে না। বস্তুত পাপাসক্ত মানুষের কুকর্ম ও কুকথার কোনো সীমা-পরিসীমা থাকে না। কোনো কথা বলতে তারা লজ্জাবোধ এবং কোনো কাজ করতে তারা সংকোচ বোধ করে না। মোমেনদের সাথে দেখা হতেই অপরাধীরা একথা বলা যে, ওরা বিপথগামী, এটা এ কথাই অকাট্যভাবে প্রমাণ করে যে, অপরাধ প্রবণতা, পাপাসক্তি ও অসততার প্রকৃতিই এমন যে, তা কোনো সীমা-সরহদ মানে না। এখানে কোরআন মোমেনদের. পক্ষ নিয়ে বিতর্কে অংশগ্রহণ করে না। অপরাধীদের এ উক্তিটা যে কতো বড়ো নির্জলা মিথ্যা ও কতো নিমনন্তরের মিথ্যা, সে ব্যাপারেও সে আলোচনায় প্রবৃত্ত হয় না। কেননা ওটা একটা চরম উদ্ভট উক্তি, যা নিয়ে আলোচনা করাই সাজে না 1" তবে সে তাদের দিকে অত্যন্ত উচ্চ পর্যায়ের একটা বিদ্রুপ বান ছুঁড়ে দেয়, যারা কোনো বিষয়ে অনধিকার চর্চা করে এবং অনাহৃতভাবে অজানা বিষয়ে নাক গলায় । সে বলে, ‘তাদেরকে মোমেনদের তত্তবাৎধায়ক করে পাঠানো হয়নি৷’ অর্থাৎ তাদেরকে মোমেনদের অভিভাবক নিয়োগ করা হয়নি, তাদের রক্ষক ও ' প্রহরী করে পাঠানো হয়নি, তাদের অবস্থার মূল্যায়ন ও মর্যাদা নিরূপণের দায়িত্বও তাদেরকে দেয়া হয়নি । সুতরাং মোমেনরা বিপথগামী কি সুপথগামী, সে বিষয়ে রায় দেয়ার তারা কে? www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।