করেছেন। সূরা ‘আয যারিয়াতে' আল্লাহ তায়ালা বলেন, ‘আমি মানুষ ও ভ্বনি জাতিকে আমার এবাদাত করা ছাড়া আর কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি ।'(১) বস্তুত আল্লাহর এই উক্তি ‘এই বিষয় নিয়েই প্রতিযোগিতাকারীদের প্রতিযোগিতা করা উচিত’ আসলে দুনিয়াবাসীকে দুনিয়ার খেলাফত ও উন্নয়নকাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি তাদের চক্ষু ও মনকে দুনিয়ার তুচ্ছ ও ক্ষুদ্র স্বার্থের অপর পারে প্রসারিত করতে উদ্বুদ্ধ করছে। এ উক্তি মানব জাতিকে পৃথিবীর নোংরা আস্তাকুঁড় পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব পালনের সাথে সাথে এই আস্তাকুড়ের উর্ধে পূতপবিত্র জগতের দিকেও দৃষ্টি নিবদ্ধ করার আহ্বান জানায় । মনে রাখতে হবে, মানুষের ইহকালীন জীবনের আয়ুঙ্ধাল সীমাবদ্ধ ৷ পক্ষান্তরে পরকালে তার আয়ুঙ্কাল কতো দীৰ্ঘ, তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই পৃথিবীর সহায় সম্পদ সীমাবদ্ধ, কিন্তু বেহেশতের সহায় সম্পদের প্রাচুর্য ও বিস্তৃতি মানুষের কল্পনারও অতীত ৷ এই পৃথিবীর সম্পদ ও প্রাচূর্যের স্থায়িত্ব কতোটুকু, তা সর্বজনবিদিত । অথচ আখেরাতের সম্পদ ও প্রাচুর্য চিরস্থায়ী, সুতরাং এই দুই ধরনের কর্মক্ষেত্রে ও এই দুই ধরনের জীবন লক্ষ্যের মধ্যে বিরাট ব্যবধান বিদ্যমান । মোনমেনদেকর আার্সা ঠাট্টা করবে মানুষ যেভাবে লাভ ক্ষতির হিসাব করে সে হিসাবেও উভয়ের মধ্যে কোনো মিল নেই । তবে সেটা যাই হোক, প্রতিযোগিতা আখেরাতকে নিয়েই করা উচিত ৷ পুণ্যবান ও সৎ লোকদের জনঢে আখেরাতে অপেক্ষমান সুখ ও প্রাচুর্যের বিবরণ অপেক্ষাকৃত দীর্ঘ । সম্ভবত এর উদ্দেশ্য কাফের ও পাপিষ্ঠদের পক্ষ থেকে যে গালিগালাজ, ঠাট্রাবিদ্বপ, আস্ফালন ও তিরঙ্কার অচিরেই বর্ষিত হতে যাচ্ছে, তার জন্য মোমেনদেরকে প্রস্তুত করা। তাছাড়া জাহান্নামে বসে কাফেররা যখন পুণ্যবান মোমেনদের সুখ এশ্বর্য দেখবে, তখন মোমেনদের পক্ষ থেকে তারা যে পাল্টা বিদ্রপ শুনবে, তার বিবরণ দিয়ে সূরার সমাপ্তি টানা ও এই বিবরণ দীর্ঘায়িত করার অন্যতম উদ্দেশ্য । আল্লাহ তায়ালা বলেন, ‘নিশ্চয়ই অপরাধীরা মোমেনদেরকে দেখে ঠাট্টা করতো । তারা তাদের কাছ দিয়ে যাওয়ার সময় টিগ্ননী ও ভেংচি আজ মোমেনরা কাফেরদেরকে ঠাষ্টা করবে বালিশে হেলান দিয়ে তাকিয়ে থাকবে । কাফেররা যা করেছে, তারই ফল তারা ভোগ করছে তো?’ এখানে কোরআন মোমেনদের প্রতি কাফেরদের ঠাষ্টা বিদ্ধপ, বেয়াদবী, অহংকার ও আস্ফালন এবং তাদেরকে বিপথগামী বলে মন্তব্য করার যে সব দৃশ্য তুলে ধরেছে, তা মন্ধার বাস্তব অবস্থারই চিত্র । তবে বিভিন্ন দেশে ও বিভিন্ন প্রজন্মে এগুলোর পুনরাবৃত্তি ঘটে থাকে। এমনকি আমাদের সমকালীন অনেকেই এসব ঘটনার প্রত্যক্ষ ভুক্তভোগী । যেন এ সব আয়াত তাদের জীবনে সংঘটিত সেই সব ঘটনারই চিত্র ও বিবরণ তুলে ধরেছে। এ থেকে প্রমাণিত হয় যে, মোমেন ও পুণ্যবান লোকদের সাথে আচরণে পাপিষ্ঠ অপরাধী লোকদের ভুমিকা সর্বকালে ও সকল পরিবেশে এক ও অভিন্ন প্রকৃতির । ‘অপরাধীরা মোমেনদের ঠাষ্টা বিদ্প করতো ৷’ হা, দুনিয়ার জীবনে তারা এটা করতো বটে, কিন্তু ক্ষণস্থায়ী পার্থিব জীবনের সে পাট চুকে গেছে। এখন সহসাই তারা আখেরাতে উপস্থিত ৷ পুণ্যবান লোকদের সুখ শান্তি স্বচক্ষে দেখছে । দুনিয়াতে তাদের কি অবস্থা ছিলো তা তাদের বেশ (১) ২৭শ পারায় সূরা ‘আয যারিয়াতের’ তাফসীর দেখুন। সিলাল ১১তম ৮ (খ) Www .boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।