এই পানীয়ের বিবরণ শেষ হবার আগে পরবর্তী দুটি আয়াতে আরো একটি তথ্য সংযোজন করা হচ্ছে যে, ‘তাসনীম’ থেকে তার মিশ্রণ ঘটবে ৷ ‘তাসনীম’ হচ্ছে ঘনিষ্ঠজনদের পান করার ঝর্ণা!’ অর্থাৎ উক্ত সিলমারা পানীয় খোলা হবে। অতপর তাসনীম নামক ঝর্ণা থেকে তাতে কিছু মেশানো হবে, যা ঘনিষ্ঠজনেরা পান করে থাকে। আর এর অব্যবহিত পরেই ইংগিত ও নির্দেশ দেয়া হচ্ছে, ‘এই জিনিস নিয়েই প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত ।' বস্তুত এটি একটি সংক্ষিপ্ত ইংগিত হলেও তা প্রচুর তাৎপর্যবহ ৷ একদিকে রয়েছে অন্যকে মাপে কম দেয়া ও নিজে পুরোপুরি মেপে আনা ঠগবাজ ও দুর্নীতিবাজ হারামখোর ব্যবসায়ীর দল, যারা মানুষের সম্পদ অবৈধভাবে আত্মসাৎ করে, আখেরাতের জবাবদিহী ও হিসাব-নিকাশের পরোয়া করে না, কর্মফল দিবসের অস্তিত্ব মানে না এবং পাপের আধিক্য দ্বারা নিজেদের অন্তরকে কালিমাচ্ছন্ন করে ফেলে এরা প্রতিযোগিতা করে সমাজ তুচ্ছ পার্থিব সম্পদের জন্য ৷ প্রত্যেকেই চেষ্টা করে যাতে অন্যকে পেছনে ফেলে নিজে সে জিনিস অথবা তার বৃহত্তর অংশ অর্জন করতে পারে। সে জন্য সে যুলুম করে, পাপ কাজ করে এবং নশ্বর পার্থিব সম্পদের জন্য যা কিছু করা সম্ভব তা করে। অথচ এ সব তুচ্ছ ও ক্ষণস্থায়ী জিনিসের জন্য প্রতিযোগিতা করা সমীচীন নয়। প্রতিযোগিতা করা উচিত আখেরাতের সেই অঢেল ও অমূল্য সম্পদ, দুর্লভ সম্মান ও মর্যাদা লাভের জন্য । কেননা ওটাই প্রতিযোগিতা করার উপযুক্ত জিনিস ৷ পার্থিব সম্পদ- তা সে যত বড় দামী ও সম্মানজনক হোক না কেন অর্জনের জন্য যারা প্রতিযোগিতায় লিপ্ত হয় তারা একটা ক্ষণস্থায়ী, তুচ্ছ ও নগণ্য জিনিসের জন্য প্রতিযোগিতা করে। আল্লাহর কাছে দুনিয়ার মূল্য একটা মাছির ডানার সমানও নয়, কিন্তু আখেরাত তার পাল্লায় খুবই ভারী । তাই প্রতিযোগিতা করার যোগ্য জিনিস যদি কিছু থেকে থাকে তবে তা আখেরাত ছাড়া আর কিছু নয় । আশ্চর্যের বিষয় এই যে, আখেরাতের ব্যাপারে যারা প্রতিযোগিতায় লিপ্ত হয়, তাদের সকলেরই মর্যাদা বাড়ে আর পার্থিব ব্যাপারে প্রতিযোগিতাকারীদের সকলেরই মর্যাদা কমে। আখেরাতের সুখ-সমৃদ্ধি ও প্রাচুর্যের জন্যে কৃত চেষ্টা-ষাধনা দুনিয়ার জীবনকেও বিশুদ্ধ করে, উন্নত করে এবং সকল দুনিয়াবাসীর জন্য তাকে পবিত্র ও পরিচ্ছন্ন করে। পক্ষান্তরে পার্থিব সম্পদের জন্য কৃত চেষ্টা-সাধনা পৃথিবীকে একটা নোংরা পুঁতিগন্ধময় আতস্তাকুড়ে পরিণত করে, যেখানে কেবল পোকামাকড় কিলবিল করে এবং পরস্পরকে খাওয়ার চেষ্টা করে অথবা বিভিন্ন রকমের সরীসৃপ ও কীটপতংগ পূতপবিত্ৰ পুণ্যবান লোকদের গায়ে নিরন্তর দংশন করে। আখেরাতের সম্পদ ও সুখ লাভের জন্যে প্রতিযোগিতা করলে তাতে দুনিয়া বিধ্বস্ত ও জীর্ণ হয় না। যদিও কোনো কোনো বিপথগামী লোক তাই মনে করে। ইসলাম তো দুনিয়াকে আখেরাতের শস্যক্ষেত্রে পরিণত করে। ইসলামের দৃষ্টিতে দুনিয়ায় যোগ্যতা ও সততা সহকারে গঠনমূলক কাজ করার মাধ্যমে খেলাফতের দায়িত্ব পালন সত্যিকার মোমেনের কর্তব্য । এই খেলাফতের দায়িত্ব পালন করার সময় তাকে একনিষ্ঠভাবে আল্লাহর অনুগত থাকতে হবে। এটিকে পুরোপুরি আল্লাহর এবাদাতে পরিণত করতে হবে এবং একেই নিজের জীবনের লক্ষ্যে পরিণত করতে হবে। যেমন আল্লাহ তায়ালা নিজে এ কাজকেই মানুষের সৃষ্টির উদ্দেশ্য হিসাবে বর্ণনা হলাল ২২তম ৮ (ক) www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।