তন্তিয়্যীন’ শব্দটি উচ্চতা অর্থবোধক । এ দ্বারা ধরে নেয়া যেতে পারে যে, সিজ্জীন নিম্নতা নির্দেশক । এরপর বিষয়টির গুরুত্ব বৃদ্ধির জন্য প্রশ্ন করা হয়েছে, ‘তুমি কি জানো ইন্লিয়রীন কী?’ এ থেকে বুঝা যাচ্ছে, এটা মানবীয় জ্ঞান ও বুদ্ধির উর্ধের ব্যাপার । পরবর্তী আয়াতে পুণ্যবাদের আমলনামার বর্ণনা দেয়া হয়েছে। তা হচ্ছে ‘একখানা লিপিবদ্ধ পুস্তক, যা ঘনিষ্ঠজনেরা প্রত্যক্ষ করবে’ ‘মারকুম' অর্থ যে লিপিবদ্ধ তা আগেই বলা হয়েছে। আর এখানে এ তথ্যও সংযোজন করা হচ্ছে যে, ঘনিষ্ঠ ফেরেশতারা এই আমলনামা দেখবে এ বর্ণনাটি পুণ্যবানদের আমলনামা সম্পর্কে একটা উচ্চ স্তরের, মহৎ ও পবিত্র ধারণার সৃষ্টি করে। বস্তুত এই আমলনামা আল্লাহর ঘনিষ্ঠ ফেরেশতাদের দেখার মতো জিনিস এবং পরম আদর ও শ্রদ্ধার বিষয় । কারণ তাতে তো কেবল মহৎ ও পুণ্যকৰ্ম এবং সদগুণাবলীর বিবরণ থাকে । বস্তুত এটি একটি মহৎ ও স্বচ্ছ রূপ । শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশ্যেই এর উল্লেখ করা হচ্ছে। পরবর্তী আয়াতে কেয়ামতের দিন পুণ্যবানদের অবস্থা কী হবে, কিরূপ প্রাচুর্য ও সুখ শান্তিতে তারা থাকবে, তা বর্ণনা করা হচ্ছে, ‘নিশ্চয়ই পুণ্যবানরা সুখ-স্বাচ্ছন্দ্য ও প্রাচুর্যের মধ্যে থাকবে!” অর্থাৎ তারা সম্মানজনক অবস্থানে থাকবে। যেদিক খুশি তাকাবে, কোনো কষ্ট বা বিব্রতকর বোধের কারণে তাদের চোখ বুঁজে থাকতে বা দৃষ্টি সংযত করতে হবে না। ‘আরায়েক’ শব্দটির অর্থ হচ্ছে গদি সজ্জিত খাট বা পালংক । পার্থিব জৌলুসের দিক দিয়ে এটি তৎকালীন নীরস আরব্য জীবনে সবচেয়ে উঁচুমানের প্রাচুর্য ও বিলাসিতার দ্রব্য বলে পরিগণিত ছিলো। তবে পরকালীন জৌলুসের দিক দিয়ে এটি কি ধরনের, সেটা আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ জানে না । শুধু এতটুকু বলা যায় যে, পার্থিব অভিজ্ঞতা ও চিন্তাভাবনার আলোকে মানুষ যতো উঁচু স্তরের বিলাস্দ্রব্য কল্পনা করতে পারে, এটা তার চেয়েও উঁচু স্তরের জিনিস । এই প্রাচুর্য ও সুখ সমৃদ্ধির ভেতরে থেকে তারা দৈহিক ও মানসিক উভয় দিক দিয়ে পরম আনন্দ, তৃপ্তি ও প্রফুল্লতার মধ্যে নিমজ্জিত থাকবে, তাদের মুখমন্ডল ও বাহ্যিক অবয়ব থেকে উৎফুল্লতা ঠিকরে পড়বে । ফলে তাদেরকে যে-ই দেখবে, বলবে, তাদের মুখমন্ডলে প্রাচূর্যজনিত আনন্দ ও উৎফুল্লতা দেখা যায়। ক্লাহীক্ুল মাখত্ুম ‘তাদেরকে পান করানো হবে সিল করা ‘রাহীক’ থেকে, যাতে মেশৃক মিশ্রিত ছিপি আটা থাকবে ।' 'রহীক’ হচ্ছে নির্ভেজাল ও বিশুদ্ধ পানীয়, যাতে কোনো মলীনতা ও মিশ্রণ নেই৷ এর বর্ণনা দেয়া হয়েছে যে, তাতে মেশৃ্ক দিয়ে সিল মারা বা ছিপি আঁটা থাকবে এ দ্বারা পানীয় সংরক্ষণের পাত্রও বুঝানো হয়ে থাকতে পারে এবং এই সব পাত্র হয়তো সিল মারা ও বন্ধ থাকবে, যা কেবল পান করার সময় খোলা হবে । এ বর্ণনা দ্বারা এই ধারণা দেয়া হচ্ছে যে, জিনিসটি অত্যন্ত সংরক্ষিত ও গুরুত্বপূর্ণ । অনুরূপভাবে, মেশৃকের ন্যায় সুগন্ধিযুক্ত জিনিস কর্তৃক সিল মারা দ্বারা বুঝা যায় জিনিসটি হবে অত্যন্ত মূল্যবান ও উপকারী ৷ এ বিষয়টিকে মানুষের পক্ষে পুরোপুরি উপলব্ধি করা সম্ভব নয়। কেবলমাত্র পার্থিব ধারণা ও কল্পনার সীমানার মধ্যে যতোটুকু আয়ত্তে আসে, ততোটুকুই বুঝা সম্ভব । মানুষ যখন সেই স্থানে পৌছে যবে, তখন তাদের সেখানকার উপযোগী রুচি ও বোধশক্তি জন্মাবে। সেই র্লুচি ও বোধশক্তি হবে সীমিত ইহকালীন পরিবেশের তুলনায় বিশাল, প্রশস্ত ও সীমাহীন। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।