সে সব কেসসা কাহিনী মানুষকে এক অলংঘনীয় ও শ্বাশ্বত বিধানের সন্ধান দেয়। এই অস্বীকৃতি ও উদাসীনতা এবং অস্বীকারকারীদের মনের বৈকল্যের কারণ ব্যাখ্যা করে বলা হয়েছে, কখনো নয়।' অর্থাৎ তারা যা বলে তা নয়; বরং তাদের কৃত অপকর্মের দরুন তাদের অন্তরে মরিচা ধরে গেছে।' অর্থাৎ তাদের কৃত পাপ কাজ তাদের মনকে আচ্ছন্ন করে ফেলেছে। পাপ কাজের দরুন অন্তর বিকল ও অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে । এর কারণে অন্তরের ওপর মোটা পর্দা পড়ে যায়, যার দরুন হেদায়াতের আলো তার ওপর প্রতিফলিত হয় না। ফলে তার অনুভূতি শক্তি ক্ষীণ হতে হতে এক সময় তা একেবারেই মৃত হয়ে যায়।' হযরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত এক হাদীসে রসূল (স.) বলেন, “বান্দা যখন একটি গুনাহর কাজ করে, তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে । এরপর যদি সে তওবা করে, তবে তৎক্ষণাৎ তা তার মন থেকে মুছে যায়।' আর যদি আরো পাপ কাজ করে, তবে তা আরো বেড়ে যায়৷’ (ইবনে জারীর, তিরমিযী, নাসায়ী, ইবনে মাজাহ) ৷ নাসায়ীর বর্ণনাটি এ রকম, বান্দা যখন একটি গুনাহর কাজ করে, তখন তার মনে একটা কালো বিন্দু পড়ে যায় । এরপর সে যদি ওই কাজ পরিত্যাগ করে, তাওবা করে ও মাফ চায়, তার মনকে পরিষ্কার করে দেয়া হয়। আর যদি সে গুনাহর কাজের পুনরাবৃত্তি করে, তাহলে কালো বিন্দু বেড়ে যেতে থাকে। অবশেষে ভা গোটা হৃদয়কে আচ্ছন্ন করে ফেলে । এটাই হচ্ছে আল্লাহর কেতাবে বর্ণিত মরিচা ৷ আল্লাহ তায়ালা বলেন, ‘কখনো নয়! বরং তাদের মনে তাদের কৃতকর্মের দরুন মরিচা ধরে গেছে।’ হাসান বসরী বলেন, 'গুনাহর পর গুনাহ করতে করতে অস্তর অন্ধ হয়ে যায় এবং অবশেষে মরে যায় ।' ওপরে অস্বীকারকারী পাপীদের বর্ণনা দেয়া হয়েছে। আর এখানে পাপ ও অস্বীকৃতির কারণ বর্ণনা করা হয়েছে। অতপর সেই ভয়ংকর দিনে পাপীদের পরিণতি সম্পর্কে উল্লেখ করা হয়েছে, যা পাপাচার ও আখেরাত অস্বীকৃতির কারণের সাথে সামঞ্জস্য পূর্ণ কখনো নয়, নিশ্চয়ই তারা সেদিন তাদের প্রতিপালকের কাছ থেকে আড়ালে থাকবে, তারপর জাহান্নামে ঢুকবে, তারপর তাদেরকে বলা হবে, তোমরা যে দিনকে অস্বীকার করতে, তা এখন উপস্থিত ৷’ নেককার দের সফ্ল্সতা এরপরে অবতারণা করা হয়েছে পুণ্যবানদের সম্পর্কে আলোচনা । পরম্পর বিরোধী দুই শ্রেণীর ব্যাপারে তুলনামূলক আলোচনা করা কোরআনের একটি রীতি । এতে করে দু'টি বাস্তবতা, দুটি পরিস্থিতি ও দুটি পরিণতি সম্পর্কে পেশ করা তুলনা পূর্ণাংগ হতে পারে। আন্মাহ তায়ালা বলেন, ‘কখনো নয়, সৎ ও পুণ্যবান লোকদের আমলনামা থাকবে ইন্লিয়ীনে ৷ তুমি কি জানো ইন্তিয়ীন কী জিনিস? সেটি তো হচ্ছে লিখিত পুস্তক ৷ ঘনিষ্ঠ ব্যক্তিরা তা প্রত্যক্ষ করবে। নিশ্চয়ই পুণ্যবানর৷ প্রাচ্যের মধ্যে থাকবে। বালিশে হেলান দিয়ে তাকাতে থাকবে৷ তুমি তাদের মুখমন্ডলে প্রত্যক্ষ করবে প্রাচুর্যজনিত প্রফুল্লুতা । আলোচনার শুরু হয়েছে (কাল্লা) শব্দ দিয়ে, যার অর্থ ‘কখনো নয়৷’ এটা পূর্ববর্তী বাক্যে যে অস্বীকৃতি ও অবিশ্বাসের উল্লেখ রয়েছে, সেটিকে খন্ডন করার অর্থ প্রকাশ করে। এরপর পুণ্যবানদের সম্পর্কে পূর্ণ নিশ্চয়তা ও দৃঢ়তা সহকারে আলোচনা শুরু করা হয়েছে। পাপীদের আমলনামা থাকবে সিজ্জীনে, আর পুণ্যবানদের আমলনামা থাকবে ইল্লিয়্রীনে । ‘আবরার’ শব্দটির অর্থ হচ্ছে, স্বেচ্ছাপ্রণোদিত ভাবে যারা যাবতীয় সৎকাজ ও পুণ্যের কাজে নিয়োজিত থাকে । এরা সেই সব ফুজ্জারের ঠিক বিপরীত, যারা পাপাচারের সকল সীমা অতিক্রম করে। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।