অবধারিত । সেদিনটিকে সীমা অতিক্রমকারী মহাপাপী ছাড়া আর কেউ মিথ্যা প্রতিপন্ন করে না। যখন তার সামনে আমার আয়াতগুলো পড়া হয়, অমনি সে বলে ওঠে, ‘এতো প্রাচীন লোকদের কাহিনী ৷’ কখনো নয়! আসলে তাদের অর্জিত পাপকাজসমূহ তাদের অন্তরে মরিচা ধরিয়ে দিয়েছে। মনে রেখো, তাদেরকে সেদিন তাদের প্রতিপালকের কাছ থেকে আড়াল করে রাখা হবে। তারপর তারা জাহান্নামে ঢুকবে । তারপর তাদেরকে বলা হবে, ‘তোমরা যে সব জিনিসকে মিথ্যা প্রতিপন্ন করতে এই যে তা উপস্থিত ৷' কেয়ামতের দিনে পুনরুজ্জীবিত হতে হবে এ কথা তারা বিশ্বাস করতো না বলেই কোরআন তাদেরকে এভাবে ধমক দিচ্ছে এবং ভসনা করছে। কোরআন তাদেরকে নিশ্চিত করছে যে, তাদের সমস্ত তৎপরতার হিসাব রাখার জন্য একটি রেজিস্টার রয়েছে। তাদের সেই লেখা রেজিস্টার যেদিন খোলা হবে, সেদিন তাদের শোচনীয় পরিণতি ও ধ্বংস সংঘটিত হবে বলে ভীতি প্রদর্শন করছে। ‘সাবধান! পাপীদের আমলনামা রয়েছে সিজ্জীনে। ফুজ্জার’ (পাপীরা) শব্দ দ্বারা এমন পাপীদেরকে বুঝানো হয় যারা পাপ কাজ করতে গিয়ে কোনো সীমা-সরহদ্দ মানে না। আর তাদের ‘কেতাব' হচ্ছে তাদের আমলনামা এই রেজিস্টার বা আমলনামাটি কিরূপ তা আমরা জানি না, জানবার দায়িত্বও আমাদের নেই । এটা একটা অদৃশ্য বা গায়বী বিষয় যার সম্পর্কে স্বয়ং আল্লাহ তায়ালা আমাদেরকে যতোটুকু জানিয়েছেন তার চেয়ে বেশী আমরা জানিনা । পাপীদের কর্মকান্ডের রেজিস্টার সম্পর্কে কোরআন বলছে, তা সিজ্জীনে আছে। তারপর কোরআনের ভাষায় তাকে ভয়াবহ ও গুরুত্বপূর্ণ করে তুলে ধরা হয়েছে এই বলে যে, ‘সিজ্জীন কী তা কি তুমি জানে?’ এ প্রশ্ন দ্বারা, তার একটা নির্দিষ্ট স্থান চিহ্নিত করা দ্বারা এই আমলনামার সত্যতা সম্পর্কে শ্রোতার বিশ্বাস দৃঢ়তর করার ব্যবস্থা করা হয়েছে। বিষয়টিকে এই সীমিত তথ্য সহকারে উল্লেখ করার উদ্দেশ্য এটাই । " এরপর পাপীদের আমলনামার আরো বিবরণ দিয়ে বলা হয়েছে যে, তা একটা লিখিত বই । অর্থাৎ চূড়ান্ত রেজিস্টার । তা থেকে আর কিছু কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। কেয়ামতের দিন রেজিস্টার খোলার আগ পর্যন্ত তা এ অবস্থাতেই বহাল থাকবে । এই রেজিস্টার যেদিন খোলা হবে, ‘সেদিন অস্বীকারকারীদের জন্য মহাদুর্যোগ সংঘটিত হবে।' কি জিনিসকে অস্বীকার করে এবং কেমন স্বভাব চরিত্রের লোকেরা অস্বীকার করে তার বিবরণ দিয়ে বলা হয়েছে! ‘যারা কর্মফল দিবসকে অস্বীকার করে, আর সীমা অতিত্রমকারী মহাপাপী ছাড়া কেউ সেই দিনকে অস্বীকার করে না। যখন আমার আয়াতগুলো তার সামনে তেলাওয়াত করা হয় তখন বলে, এতো হচ্ছে প্রাচীন কালের মানুষের গল্পগুজব ৷' এ থেকে বুঝা যায় যে, পাপাসক্তি ও সীমালংঘনের প্রবণতা মানুষকে কেয়ামত অস্বীকৃতির দিকে টেনে নিয়ে যায়৷ শুধু তাই নয়, ওটা তাকে কোরআনের সাথেও বেয়াদবী করতে প্ররোচিত করে। তাই সে কোরআনের আয়াতগুলো যখন পড়া হয়, তখন তাকে প্রাচীনকালের গল্পগুজব বলে আখ্যায়িত করে। কোরআনে প্রাচীনকালের লোকদের কিছু ঘটনা শিক্ষা ও উপদেশ প্রদানের লক্ষ্যে বর্ণিত হয়েছে বলেই তারা এ কথা বলে এসব শিক্ষামূলক কেসসা কাহিনী মানুষকে আল্লাহর শাশ্বত ও অপরিবর্তনীয় প্রাকৃতিক নিয়ম সম্পর্কে অবহিত করো। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।