যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

জায়গায় লাঞ্ছনার শামিল । আর যদি তোমরা মনে করো যে, তোমাদের জানমালের যতো ক্ষয়ক্ষতিই হোক না কেন, তোমরা যে উদ্দেশ্যে ও যে ওয়াদা দিয়ে তাকে আহ্বান জানিয়েছো, তা পূরণ করতে পারবে, তাহলে তোমরা তার বাইয়াত গ্রহণ করো । কেননা সেটা হবে দুনিয়া ও আখেরাতের পরম কল্যাণকর কাজ ৷’ তারা সবাই বললো আমরা আমাদের জানমালের ক্ষয়ক্ষতি ও আমাদের নেতাদের প্রাণনাশের বিনিময়েও এ বাইয়াত গ্রহণ করবো । হে আল্লাহর রসূল, এতে আমরা কী পাবো? রসূল (স.) বললেন, বেহেশৃত পাবে। তখন সবাই বললো, আপনার হাত বাড়ান । তিনি তার হাত বাড়ালেন এবং তারা সকলে তার সাথে বাইয়াত করলেন। ইসলামের এই চারিত্রিক বৈশিষ্ট সম্পর্কে বাইয়াত গ্রহণকারী মোমেনরা যেমন ওয়াকেফহাল ছিলেন, তেমনি ওয়াকেফহাল ছিলো কোরায়শ নেতারাও । তারা জানতো যে, ইসলাম একদিন প্রতিষ্ঠিত হবেই, প্রয়োজনে তরবারি প্রয়োগ করেও সমাজে ইনসাফ কায়েম করবে এবং মানুষের জীবনকে সে অনুযায়ী পুণগণঠ্ঠন করবে। তারা এও বুঝেছিলো যে, ইসলাম কোনো আগ্রাসন, কোনো যালেমের যুলুম এবং কোনো অহংকারীর দর্প বরদাশত করবে না । মানুষের ওপর শোষণ নিপীড়নও সে হতে দেবে না। তাই প্রত্যেক আগ্রাসী শক্তি ও প্রত্যেক বলদপী শোষক তার প্রতিরোধ করে এবং তার দাওয়াত ও তার আহ্বায়কদের বিরুদ্ধে পদে পদে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। তারা কি মনে করে না যে, তাদেরকে এক ভয়ংকর দিনে পুনরুজ্জীবিত করা হবে, যেদিন মানবজাতি বিশ্ব প্রতিপালকের সামনে দাড়াবে?’ অর্থাৎ তাদের ভাবগতিক বড়ই আশ্চর্যজনক । আসলে সেই ভয়াবহ দিনে যে পুনরুজ্জীবিত হতে হবে, সেদিন যে একেবারেই অসহায় অবস্থায় তারা বিশ্বপ্রভুর সামনে দাড়াবে, সেদিন যে আল্লাহ তায়ালা ছাড়া তাদের আর কোনো সহায় থাকবে না, তিনি তাদের ব্যাপারে যে বিচার ফয়সালা করবেন, তার অপেক্ষা করা ছাড়া যে তাদের গত্যন্তর থাকবে না এবং তিনি ছাড়া যে তাদের কোনোই অভিভাবক ও সাহায্যকারী থাকবে না, শুধুমাত্র এই ধারণাটুকুই তাদেরকে অবৈধ ও দুর্নীতিপরায়ণ ব্যবসা বাণিজ্য থেকে, অবৈধ উপায়ে মানুষের ধনসম্পদ ও ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা থেকে বিরত রাখার জন্য যথেষ্ট ছিলো। কিন্তু তারা এ সব অপকর্মে, তথা লেনদেন ও কেনাবেচার ক্ষেত্রে নিজে জেতা ও অপরকে ঠকানোর কুটকৌশল এমন ভাবে চালিয়ে যাচ্ছিলো যেন কোনো কালেও তাদের পুনরুজ্জীবিত হয়ে এ সবের জন্য জবাবদিহি করতে হবে বলে তারা ভাবতেই পারে না । বস্তুত এটা একটা আশ্চর্য আচরণ এবং একটা বিস্ময়কর কর্মকান্ড । দুর্নীতিবাজদের পরিনতি সূরার প্রথমাংশে এই নিজে জেতা ও অপরকে ঠকানো ধোকাবাজ ব্যবসায়ীদেরকে ‘মোতাফ্্‌ফেফীন’ তথা ঠগবাজ ফড়িয়া আখ্যায়িত করে দ্বিতীয় অংশে তাদেরকে ‘ফুজজার’ তথা পাপিষ্ঠ বলে অভিহিত করা হয়েছে। এদেরকে পাপীদের দলে অন্তর্ভুক্ত করে তাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাদের সম্পর্কে স্বয়ং আল্লাহর মতামত কি, তাদের বর্তমান অবস্থা কি এবং কেয়ামতের দিন তাদের জন্য কি পরিণাম অপেক্ষা করছে এ সকল প্রশ্রের জবাব রয়েছে এই দ্বিতীয় অংশে । ‘সাবধান! পাপীদের আমলনামা সিজ্জীনে রয়েছে। সিজ্জীন কী তা কি তুমি জানো? তা হচ্ছে একটা লিখিত পুস্তক ৷ কর্মফল দিবসকে যারা মিথ্যা প্রতিপন্ন করে তাদের জন্যে সেদিন ধ্বংস www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।