এখানে বুঝানো হচ্ছে যে, বল প্রয়োগের মাধ্যমে তারা নিজেদের প্রাপ্যের চেয়ে বেশী আদায় করতো, যতোটা বেশী চাইতো জোর করে নিয়ে নিতো । পক্ষান্তরে যখন তারা বিক্রেতার ভূমিকায় থাকতো এবং কাউকে কিছু মেপে দিতো, তখন তাদের সেই আধিপত্যের জোরে তারা ক্রেতাদেরকে ঠকাতো এবং কম দিতো । অথচ ক্রেতারা কোথাও ইনসাফ পেতো না এবং তাদের প্রাপ্য আদায় করার কোনো সুযোগ পেতো না। এই বলপ্ৰয়োগ রাষ্ট্রীয় আধিপত্যের বলেই হোক, বা গোত্রীয় ক্ষমতার বলেই হোক, অর্থবলের জোরেই হোক, কিংবা তাদের কাছে যে সব অতি প্রয়োজনীয় দ্রব্যসামণ্রী থাকতো, তার ওপর তাদের একচেটিয়া অধিকার থাকার কারণে জনগণ তাদের যুলুম ও বল প্রয়োগ মেনে নিতে বাধ্য হতো বলেই হোক-সবই সমান৷ আজকের ব্যবসার জগতেও এ ধরনের কর্মকান্ড বিদ্যমান । বস্তুত ব্যবসায়িক দুর্নীতি এমন এক অসহনীয় পর্যায়ে পৌছেছিল, যার ফলে মক্কী জীবনেই তার দিকে আগাম দৃষ্টি দেয়া প্রয়োজন হয়ে পড়েছিলো। মক্কার পরিবেশে ব্যবসায়িক দুর্নীতি ও যুলুমের প্রতি এই আগাম দৃষ্টিদান দ্বারা অপর যে আনুষংগিক ফায়দা অর্জিত হয়েছে তা হলো এই যে, ইসলামী জীবন বিধানের প্রকৃতি এবং তার গুণগত ও স্বভাবগত রূপটি কেমন, তা জানা গেলো । লেনদেনের ক্ষেত্রে এত বড় অসহনীয় যুলুম এবং এত বড় নৈতিক বিকৃতিকে ইসলাম আদৌ পছন্দ করেনি, বরং ইসলামের বিধান মানুষের গোটা জীবন ও যাবতীয় কর্মকান্ডকে আল্লাহর মনোনীত ও অবিকৃত নৈতিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর । ইসলাম তখনো জাতীয় জীবনকে রাষ্ট্রীয় শক্তি ও আইনের বল প্রয়োগের মাধ্যমে আল্লাহর শরীয়তের অধীনে সংগঠিত করার উদ্দেশ্যে রাষ্ট্রশক্তিকে হস্তগত করেনি। তথাপি সে বাণিজ্যিক ক্ষেত্রের এই দুর্নীতিবাজ ও যুলুমবাজ মোতাফ্ফেফীনদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উচ্চারণ করেছে এবং ধ্বংস ও খারাপ পরিণামের ভীতি প্রদর্শন করেছে। অথচ সেদিনকার এই যুলুমবায, এ লোকেরা ছিলো স্বয়ং মন্ধার সর্দাররা । তাদের হাতেই ছিলো ক্ষমতা ও আধিপত্যের চাবিকাঠি । তাদের ক্ষমতা ও প্রতাপের দাপট শুধু অংশীবাদী আকীদা-বিশ্বাসের বদৌলতে জনগণের জীবন ও ভাবাবেগ পর্যন্তই সীমাবদ্ধ ছিলো না, বরং তাদের অর্থনৈতিক কর্মকান্ড ও জীবিকার উৎসের ওপরও বিস্তৃত ছিলো। মানুষের ওপর পরিচালিত এই নিকৃষ্ট অর্থনৈতিক শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে ইসলাম গগণবিদারী আওয়ায তুললো । একদিকে ছিলো এই সংখ্যাগরিষ্ঠ শোষিত ও নিপীড়িত মানুষ । অপরদিকে তাদের জীবন-জীবিকা নিয়ে ব্যবসায় রত তাদের নেতৃবৃন্দ, যারা ছিলো একাধারে মুনাফাখোর পুঁজিপতি ৷ মানুষের ধর্মীয় কুসংস্কার ও ধ্যান-ধারণাকে পুঁজি করে তাদের ওপর আধিপত্য বিস্তারকারী । র্ভচু শ্রেণীর লোকদের ইসব্লাম বিভ্েষ ইসলাম তার এই গগনবিদারী আওয়ায তুলে মহাকাশের ওপর থেকে আগত আদর্শের বলে এবং নিজস্ব শক্তির বলে শোষিত জনগণকে জাত ও উচ্চকিত করার উদ্যোগ নিয়েছিলো । মক্কার সেই অবরোধের ভেতরে নিষ্পেষিত হতে থাকা অবস্থায়ও এই আওয়াযকে সে গোপন ও অবদমন করেনি । বলদ্পী-স্বৈরাচারী কোরায়শ নেতারা যখন অর্থবল, জনবল, পদবল ও ধর্মের দোহাই দিয়ে মক্কার মানুষের ওপর আপন ক্ষমতার গদা ঘুরাচ্ছিলো, ইসলাম তখন সেই অবকর্চদ্ধ মানবতার উপর এই যুলুম ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের আওয়ায তুলতে বিলম্ব করেনি । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।